Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
আ. লীগ-বিএনপি সংঘর্ষ: জয়পুরহাটে বিএনপির ১,২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
19 July, 2023, 07:35 pm
Last modified: 19 July, 2023, 07:38 pm

Related News

  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: অজ্ঞাতনামা ৯ জনের বিরুদ্ধে মামলা  
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা
  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • মানি লন্ডারিং মামলা: ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন

আ. লীগ-বিএনপি সংঘর্ষ: জয়পুরহাটে বিএনপির ১,২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে গেলে বিএনপির নেতা-কর্মীরা উল্টো পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর ও ইট ছোঁড়ে। লাঠি-সোটা নিয়ে পুলিশের কাজে বাধা দেয়। এ ঘটনায় পুলিশের এসআই রুবেল বাদী হয়ে বিএনপির ৮১ জন-সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।
বগুড়া প্রতিনিধি
19 July, 2023, 07:35 pm
Last modified: 19 July, 2023, 07:38 pm

জয়পুরহাটে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে আসামী করা হয়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের। এরমধ্যে একটি মামলার বাদী পুলিশ। অন্যটি ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে।

আজ বুধবার (১৯ জুলাই) জয়পুরহাট সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়। পৃথক দুটি মামলায় এজাহার নামীয় ২৩১ জন এবং অজ্ঞাত ১ হাজার নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। এরমধ্যে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে গেলে বিএনপির নেতা-কর্মীরা উল্টো পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর ও ইট ছোঁড়ে।  লাঠি-সোটা নিয়ে পুলিশের কাজে বাধা দেয়। এ ঘটনায় পুলিশের এসআই রুবেল বাদী হয়ে বিএনপির ৮১ জন-সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।

একই ঘটনায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ এনে ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বাদী হয়ে বিএনপির দেড়শ জনসহ অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জন নেতা-কর্মীকে আসামী করে পৃথক মামলা করেন।

পুলিশের মামলায় এজাহারভুক্ত আসামী জয়পুরহাট সদর উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল আলীম ও ছাত্রদলের মারজান হোসেনকে গ্রেপ্তার করেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে, পুলিশ বিএনপির ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। একই মামলায় আরও ৪০০ থেকে ৫০০ নেতা-কর্মীকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ছাত্রলীগের করা মামলায় বিএনপির দেড়'শ জনসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছ।'

গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দেশব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা শহরের পৃথক এলাকা থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং পদযাত্রা শুরু করে। পদযাত্রা নিয়ে বিএনপি নেতা-কর্মীরা বিকেল পৌনে ৫টায় বিএনপির জেলা কার্যালয়ের পেছনে শহরের প্রধান সড়কের রেলগেট এলাকার পশ্চিম অংশে অবস্থান নেয়। এ সময় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা দলীয় অফিসে ফেরার সময় পেছন থেকে নেতা-কর্মীদের একাংশ শহরের প্রধান সড়কের রেলগেট এলাকার পূর্ব অংশে বিএনপি নেতা-কর্মীদের মুখোমুখি অবস্থান নিলে এক পর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২৫ নেতা-কর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে, বিএনপির জেলা কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Topics

টপ নিউজ

বিএনপির পদযাত্রা / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: অজ্ঞাতনামা ৯ জনের বিরুদ্ধে মামলা  
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা
  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • মানি লন্ডারিং মামলা: ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরানের জামিন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net