Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
এআই মডেল প্রশিক্ষণে বই চুরি বন্ধ করতে প্রযুক্তি কোম্পানিগুলোকে খোলা চিঠি কয়েক হাজার লেখকের

আন্তর্জাতিক

টেক ক্রাঞ্চ
19 July, 2023, 06:25 pm
Last modified: 19 July, 2023, 06:37 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন

এআই মডেল প্রশিক্ষণে বই চুরি বন্ধ করতে প্রযুক্তি কোম্পানিগুলোকে খোলা চিঠি কয়েক হাজার লেখকের

লেখকেরা তাদের চিঠিতে দাবি করেছেন, এভাবে তাদের লেখাকে এআই মডেলের সঙ্গে জুড়ে দেওয়ার কারণে বাজারে মধ্যমমানের, যন্ত্রের লেখা বই-গল্প ইত্যাদি ছড়িয়ে পড়েছে যা লেখকদের পেশাকে ক্ষতিগ্রস্ত করছে।
টেক ক্রাঞ্চ
19 July, 2023, 06:25 pm
Last modified: 19 July, 2023, 06:37 pm
প্রতীকী ছবি। ছবি: মিরেজসি/গেটি ইমেজেস ভিয়া টেক ক্রাঞ্চ

জিপিটি-৪- দ্বারা পরিচালিত কোনো চ্যাটবটকে আপনি যদি বিখ্যাত কোনো লেখকের মতো করে কিছু লিখতে বলেন, তাহলে সে কাজটা খুব ভালোভাবেই করতে পারবে এটি। এর কারণ হচ্ছে, এসব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলকে এ লেখকদের লেখা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ কারণে লেখকদের লিখনশৈলীকে খুব সহজেই নকল করতে পারছে এগুলো। কিন্তু লেখকেরা চ্যাটজিপিটির মতো চ্যাটবটের এ সক্ষমতা নিয়ে একেবারেই খুশি নন।

চ্যাটজিপিটি, বার্ড-এর মতো এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর স্রষ্টা বিভিন্ন প্রযুক্তিকোম্পানি বিনা অনুমতিতে বা কোনো প্রকার ক্ষতিপূরণ ছাড়াই লেখকদের লেখা তাদের ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিতে ব্যবহার করেছে। আর এক খোলা চিঠিতে এ কাজের কড়া সমালোচনা করেছেন ফিকশন, নন-ফিকশন, ও কবিতার প্রায় সাড়ে আট হাজারের বেশি লেখক।

"কপিরাইট থাকা লাখো বই, নিবন্ধ, প্রবন্ধ, ও কবিতা এসব এআই ব্যবস্থার জন্য 'খাবার' সরবরাহ করে। অফুরন্ত এ ভোজের জন্য কেউ দুপয়সাও খরচ করেনি," ওই চিঠিতে বলা হয়।

এআই চ্যাটবটগুলো এসব লেখকদের খুব সহজেই অনুকরণ করতে পারলেও এটি কীভাবে সম্ভব হলো তা নিয়ে কোনো তথ্য কখনো প্রকাশ করেনি কোম্পানিগুলো। বইয়ের অংশ বা বই পর্যালোচনার লেখা ব্যবহার করে এ মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? লাইব্রেরি থেকে বই নিয়ে এসে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়েছে নাকি কোম্পানিগুলো লিবজেন-এর মতো ওয়েবসাইট থেকে অবৈধভাবে বই ডাউনলোড করেছে?

তবে একটি বিষয় স্পষ্ট — এ প্রযুক্তি কোম্পানিগুলো কোনো প্রকাশনীর কাছে গিয়ে বই ব্যবহারের অনুমতি নেয়নি। লেখকেরা তাদের চিঠিতে দাবি করেছেন, এভাবে তাদের লেখাকে এআই মডেলের সঙ্গে জুড়ে দেওয়ার কারণে বাজারে মধ্যমমানের, যন্ত্রের লেখা বই-গল্প ইত্যাদি ছড়িয়ে পড়েছে যা লেখকদের পেশাকে ক্ষতিগ্রস্ত করছে।

চিঠিতে লেখকেরা উল্লেখ করেন, নতুন লেখকদের জন্য এ পরিস্থিতি একেবারেই প্রতিকূল।

চিঠিতে কোম্পানিগুলোকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেগুলোর মধ্যে রয়েছে এআই-এর কাজের জন্য কপিরাইট থাকা আধেয় ব্যবহারের আগে অনুমতি নেওয়া এবং যেসব লেখকের লেখা আগে ব্যবহার করা হয়েছে বা বর্তমানে হচ্ছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া।

এছাড়া বর্তমান আইনের পরিপন্থী হোক বা না হোক, এআই-এর আউটপুটে লেখকদের লেখা ব্যবহারের জন্য লেখকদেরকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতেও চিঠিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান করেছেন লেখকেরা।

তবে আপাতত এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানি ভুক্তভোগী লেখকেরা।

Related Topics

টপ নিউজ

এআই চ্যাটবট / কৃত্রিম বুদ্ধিমত্তা / লেখক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net