Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
শস্যচুক্তি স্থগিত করলো রাশিয়া, সেতুতে হামলার সঙ্গে সম্পর্ক নেই দাবি

আন্তর্জাতিক

রয়টার্স
17 July, 2023, 05:45 pm
Last modified: 17 July, 2023, 05:55 pm

Related News

  • কালিনিনগ্রাদ রক্ষায় ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারের জন্য প্রস্তুত মস্কো, ন্যাটোকে পুতিনের হুঁশিয়ারি
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • গোপন মস্কো সফরে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ প্রধান
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা

শস্যচুক্তি স্থগিত করলো রাশিয়া, সেতুতে হামলার সঙ্গে সম্পর্ক নেই দাবি

রাশিয়ার সাথে সম্পর্কিত চুক্তির অংশগুলো বাস্তবায়িত না হওয়ায় পুতিন আগেই শস্যচুক্তি স্থগিতের ইঙ্গিত দিয়েছিলেন।
রয়টার্স
17 July, 2023, 05:45 pm
Last modified: 17 July, 2023, 05:55 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ক্রিমিয়ান সেতুতে হামলার কয়েক ঘণ্টার মধ্যে শস্যচুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে রাশিয়া। জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য এই চুক্তি করা হয়।

রাশিয়াকে অধিভুক্ত অঞ্চল ক্রিমিয়ার সাথে সংযুক্তকারী ১৯ কিলোমিটার সড়ক ও রেল সেতুতে সোমবার (১৭ জুলাই) ভোরের কিছুক্ষণ আগে বিস্ফোরণ ঘটে। এতে এক দম্পতি নিহত ও তাদের মেয়ে আহত হয়। ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের যাতায়াতের জন্য অন্যতম প্রধান সড়ক এটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আগ্রহের প্রকল্প ছিল এই সেতু। বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছে রাশিয়া । 

ক্রেমলিন জানিয়েছে, শস্যচুক্তি স্থগিতের সাথে সেতুতে হামলার কোন সম্পর্ক নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আজ (সোমবার) থেকেই শস্যচুক্তি স্থগিত কার্যকর হবে। 

তিনি বলেন, দুর্ভাগ্যবশত, এই চুক্তিতে থাকা রাশিয়া সম্পর্কিত অংশগুলো এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কো এই চুক্তির মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে। এই সিদ্ধান্তটি তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘকে অবহিত করা হয়েছে। 

রাশিয়া এবং ইউক্রেন হল বিশ্বের দুই শীর্ষ কৃষি পণ্য উৎপাদনকারী দেশ। গম, বার্লি, ভুট্টা, রেপসিড, রেপসিড তেল, সূর্যমুখী বীজ এবং সূর্যমুখী তেলের প্রধান রপ্তানিকারক তারা। এ ছাড়া সারের বাজারেও রাশিয়ার আধিপত্য আছে। 

শস্যচুক্তি

গত সপ্তাহে পুতিন জানান, রাশিয়ার সাথে সম্পর্কিত চুক্তির অংশগুলো বাস্তবায়িত হয়নি। তাই তিনি এতে রুশ অংশগ্রহণ স্থগিত করার কথা ভাবছেন এবং শর্ত পূরণ হলে রাশিয়া চুক্তিতে ফিরে আসবে।

রাশিয়াকে কৃষ্ণ সাগর চুক্তিতে সম্মত করতে, ২০২২ সালের জুলাই মাসে একটি তিন বছরের চুক্তিও হয়েছিল। যার অধীনে জাতিসংঘ রাশিয়াকে তার খাদ্য এবং সার বিদেশি বাজারে রপ্তানি করতে সহায়তা করতে সম্মত হয়। 

যদিও রাশিয়ার খাদ্য ও সারের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা নেই। তবে মস্কো বলছে, অর্থপ্রদান, সরবরাহ এবং বীমার ওপর নিষেধাজ্ঞার কারণে রপ্তানিতে সমস্যা হচ্ছে। 

রাশিয়া গত বছরে তিনবার কৃষ্ণ সাগর চুক্তি বাড়ানোর জন্য সম্মত হয়। তবে অক্টোবরে ক্রিমিয়ায় রুশ নৌবহরে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় কিছু সময়ের জন্য চুক্তি স্থগিত রাখে। 

গত সপ্তাহে পুতিন বলেন, চুুক্তি থেকে আমরা সরে আসতে পারি। যদি সবাই আবারো বলে যে, আমাদেরকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা করা হবে। তাহলে সে প্রতিশ্রুতি পূরণ করুক। আমরা অবিলম্বে চু্ক্তিতে ফিরব। 

রাশিয়া অভিযোগ তোলে যে, দরিদ্র দেশগুলোতে পর্যাপ্ত শস্য পৌঁছেনি। এ ক্ষেত্রে জাতিসংঘের বক্তব্য হলো, চু্ক্তির মাধ্যমে শস্য রপ্তানিতে বিশ্বব্যাপী খাদ্যের দাম ২০ শতাংশের বেশি কমেছে।  এতে (দরিদ্র) দেশগুলো উপকৃত হয়েছে।  

Related Topics

টপ নিউজ

শস্য চুক্তি / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / বৈশ্বিক রাজনীতি / পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • কালিনিনগ্রাদ রক্ষায় ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারের জন্য প্রস্তুত মস্কো, ন্যাটোকে পুতিনের হুঁশিয়ারি
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • গোপন মস্কো সফরে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ প্রধান
  • আমানত বাজেয়াপ্ত করতে পারে সরকার, এমন আশঙ্কায় ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছেন রাশিয়ানরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net