Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
আগামীকাল ঢাকায় জনসমাগমের মাধ্যমে শক্তি প্রদর্শন করবে আ. লীগ, বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2023, 09:40 pm
Last modified: 11 July, 2023, 09:55 pm

Related News

  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান

আগামীকাল ঢাকায় জনসমাগমের মাধ্যমে শক্তি প্রদর্শন করবে আ. লীগ, বিএনপি

দুই দলের পক্ষ থেকেই তাদের সমাবেশ হবে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে-বিপক্ষের জনসমর্থন তারা তুলে ধরতে চাইছে।
টিবিএস রিপোর্ট
11 July, 2023, 09:40 pm
Last modified: 11 July, 2023, 09:55 pm

জাতীয় নির্বাচনের আগে এক দফা দাবি আদায় – বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার –  লক্ষ্যে আগামীকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের 'সর্বাত্মক প্রস্তুতি' নিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির এক দফা আন্দোলনের মূল কেন্দ্র হবে ঢাকা। বড় সমাবেশ করে সরকার পতনের অভিন্ন একদফা আন্দোলন গড়ে তুলতেই নানা পরিকল্পনা করা হচ্ছে।

ফাইল ছবি

তিনি বলেন, 'অতীত আন্দোলনের অভিজ্ঞতায় দলের নীতিনির্ধারকরা মনে করছেন, ঢাকায় জোরালো আন্দোলন ছাড়া সরকার পতন সম্ভব নয়।'

আগামীকালের কর্মসূচি বিএনপি নিজস্বভাবে পালন করলেও, এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এদিন যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

একই সময়, মাত্র দুই কিলোমিটার দূরে – তত্ত্বাবধায়ক সরকারের ঘোর-বিরোধী – আওয়ামী লীগ 'শান্তি সমাবেশ' নামে পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে।  

এর আগে বিএনপির বিভিন্ন কর্মসূচির ঘোষণাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগও পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হলো না।

ফাইল ছবি

দুই দলের পক্ষ থেকেই তাদের সমাবেশ হবে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে-বিপক্ষে জনসমর্থন তারা তুলে ধরতে চাইছে।

তাই নিজ নিজ সমাবেশে লোক-সমাগম যত বেশি হবে, নিজ অবস্থানের বিষয়ে ততোই বেশি আস্থালাভ করবে তারা। এভাবে সমাবেশে নেতাকর্মী ও জনগণের অংশগ্রহণকেই জনসমর্থনের মাপকাঠি হিসেবে তারা বিবেচনা করছে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন-পূর্ব পর্যবেক্ষক দল এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া যখন ঢাকা সফর করছেন, তারমধ্যে এই পাল্টাপাল্টি সমাবেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সমাবেশের আগেই নিজ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশও সতর্ক ও প্রস্তুত রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মাহিদ উদ্দিন বলেন, 'আমরা জনগণ, নগরবাসী ও সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করব। পরিবহন ও চলাচল নিশ্চিত নির্বিঘ্ন রাখতেও কাজ করব আমরা।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / আওয়ামী লীগ / পাল্টাপাল্টি সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net