Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের শঙ্কা থেকে আইএমএফ থেকে ঋণ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 July, 2023, 08:10 pm
Last modified: 06 July, 2023, 08:09 pm

Related News

  • বৈদেশিক সহায়তা কমায় ২,২০০ এনজিওর অর্থায়ন ঝুঁকিতে: বিআইডিএস
  • ‘এক-দেড় মাসে বিচার করার বিষয় নয়’—ভ্যাট আদায় কমে যাওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী
  •  ‘ওয়েট অ্যান্ড সি’, বিশ্বব্যাংকের প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে অর্থমন্ত্রী
  • সরকারি কর্মসূচিতে এনজিও সম্পৃক্ত করতে নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার: অর্থমন্ত্রী
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের শঙ্কা থেকে আইএমএফ থেকে ঋণ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

টিবিএস রিপোর্ট
06 July, 2023, 08:10 pm
Last modified: 06 July, 2023, 08:09 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর শঙ্কিত হয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিয়েছে সরকার। কারণ সরকারের ধারণা ছিল না এই যুদ্ধের প্রভাব কী হবে। 

বৃহষ্পতিবার সচিবালয়ে ঢাকা সফররত জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি-র সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, 'হঠাৎ করেই বৈদেশিক মুদ্রার খরচ বাড়তে দেখে সরকার ভয় পেয়ে আইএমএফের দারস্থ হয়।'

আইএমএফ থেকে নেওয়া ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, 'আইএমএফ যে ঋণ দিয়েছে সেটা শোধ করা কঠিন নয়। ঋণের পরিমাণ দুই মাসের রেমিট্যান্সের সমান।'

মুস্তফা কামাল বলেন, 'আমরা বুঝতে পারিনি যুদ্ধ কতদিন থাকবে। শুরুতে যেভাবে শর্ট (বৈদেশিক মুদ্রার) পড়ছিল তাতে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা ভয় পেয়ে গেছি সেইদিন, যেদিন যুদ্ধ বেধে গেল। যে কারণে আইএমএফ থেকে ঋণ নেওয়া।' 

মন্ত্রী বলেন, 'বর্তমান সরকার যখন যাত্রা শুরু করে, তখন মূল্যস্ফীতি ছিল ১২.৩০ শতাংশ। এরপর তার থেকে বাড়েনি। …বাজেটে মূল্যস্ফীতি যেভাবে ধরা হয়েছে, সেভাবে এগোচ্ছে।'

সরকারের কৃচ্ছ্রতা কতদিন চলবে, এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, 'আমেরিকাতে যখন একটা ব্যাংক ফেল করল, তখনই তারা কৃচ্ছ্রতার দিকে গেছে। এ বছর তাদের আরও তিনটা ব্যাংক ফেল করেছে। পশ্চিমা অর্থনীতি বিবেচনা করলে বাংলাদেশ এই সংকটময় সময়ে যা অর্জন করেছে, তা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো।' 

সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের অগ্রগতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গত তিন বছর ধরে জিডিপি প্রবৃদ্ধি (লক্ষ্যমাত্রার) কাছাকাছি রয়েছে। 

তিনি বলেন, 'মোট জিডিপির আকার বেড়েছে। বেড়েছে মাথাপিছু আয়। দারিদ্র্য ও অতিদারিদ্র্যের হার কমেছে। 

'জিডিপির অনুপাতে বিনিয়োগ স্থিতিশীল অবস্থায় রয়েছে। কর-জিডিপি অনুপাতেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে। রেমিট্যান্স আয়ও বাড়ছে।'
 
Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / আ হ ম মুস্তফা কামাল / আইএমএফ / আইএমএফ ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • বৈদেশিক সহায়তা কমায় ২,২০০ এনজিওর অর্থায়ন ঝুঁকিতে: বিআইডিএস
  • ‘এক-দেড় মাসে বিচার করার বিষয় নয়’—ভ্যাট আদায় কমে যাওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী
  •  ‘ওয়েট অ্যান্ড সি’, বিশ্বব্যাংকের প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে অর্থমন্ত্রী
  • সরকারি কর্মসূচিতে এনজিও সম্পৃক্ত করতে নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার: অর্থমন্ত্রী
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net