Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
পাবনায় ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
14 May, 2020, 02:45 pm
Last modified: 14 May, 2020, 03:07 pm

Related News

  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • তারাবির নামাজ শেষে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক; মারধরে জখম
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

পাবনায় ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

ছাত্রলীগের নাম ভাঙিয়ে রুহুল আমিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
পাবনা প্রতিনিধি
14 May, 2020, 02:45 pm
Last modified: 14 May, 2020, 03:07 pm
আটক ছাত্রলীগ নেতা রুহুল আমিন মৃর্ধা

পাবনার আতাইকুলায় দিনে দুপুরে এক ব্যবসায়ীর পাঁচ লাখ ৮৫ হাজার টাকা ও সাত লাখ টাকার চেক ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃর্ধাকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। 

বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই সিদ্ধান্ত জানান।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরুল আলম জানান, গত রোববার দুপুরে থানার সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজারের ভূষি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে মুসা এক কর্মচারীকে সঙ্গে নিয়ে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন। 

পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা বাজার সংলগ্ন ব্রিজের পাশ থেকে ওই ব্যবসায়ীকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ব্যবসায়ী মুসা চিৎকার করলে পাশে থাকা লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে। এতে টাকার ব্যাগ ফেলে রেখে তারা দৌড়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করে। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃর্ধা, তার ছোট ভাই রানা মৃর্ধা ও মামা শিপনকে আটক করে পুলিশ।

ছিনতাই এর টাকাসহ (ডান থেকে) রুহুল আমিন মৃর্ধা, তার মামা শিপণ ও ভাই রানা মৃর্ধা

এদিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত মুসাকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।

ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস জানান, ছাত্রলীগের নাম ভাঙিয়ে রুহুল আমিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রলীগের পদে থেকে কেউ অপকর্ম করলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক শাস্তি তাকে পেতেই হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, দুই একজনের জন্যে দলের সুনাম নষ্ট হোক তা কখনোই আমাদের কাম্য নয়। 

আতাইকুলা থানার ওসি নাসিরুল আলম জানান, ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হলে তাদের গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়। রুহুল আমিনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ছাত্রলীগ নেতা / ছিনতাই / পাবনা / সাঁথিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • তারাবির নামাজ শেষে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক; মারধরে জখম
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net