Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
হজে জমজমের পানি ব্যবহারে নির্দেশনা, অপচয় না করার অনুরোধ সৌদি আরবের 

আন্তর্জাতিক

গালফ নিউজ
18 June, 2023, 03:20 pm
Last modified: 18 June, 2023, 03:31 pm

Related News

  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী

হজে জমজমের পানি ব্যবহারে নির্দেশনা, অপচয় না করার অনুরোধ সৌদি আরবের 

মক্কায় মুসল্লিদের ক্যাম্পের পাশে জমজমের পানি সরবরাহের জন্য মোট ৯৫০ জন কর্মী নিয়োগ করা হয়েছে।
গালফ নিউজ
18 June, 2023, 03:20 pm
Last modified: 18 June, 2023, 03:31 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

সৌদি আরবে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া হজকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই অংশ হিসেবে দেশটিতে আগত মুসল্লিদের উদ্দেশে জমজমের পানি অপচয় না করাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

অফিসিয়াল তথ্যমতে, ইতোমধ্যেই প্রায় ৫ লাখ ৫৭ হাজারেরও বেশি মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন।

হজ উপলক্ষে ইসলামের দুই পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে ও মদিনার প্রফেটস মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য জমজমের পানি সরবরাহ করা হয়।

সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মুসল্লিরা যেন জমজমের পানি জমিনে না ফেলে এবং হজের জায়গা পরিষ্কার-পরিছন্ন রাখে।

ব্যবহৃত পানির গ্লাসগুলো নির্দিষ্ট স্থানে ফেলার জন্যও মুসল্লিদের অনুরোধ করা হয়েছে। এছাড়াও জমজমের পানি দিয়ে অজু না করার জন্যও বলা হয়েছে। 

ইতোমধ্যেই আগত মুসল্লিদের জন্য জমজমের পানির প্রাপ্যতা নিশ্চিত করছে সৌদি কর্তৃপক্ষ। দ্য সৌদি আল জামজেমা কোম্পানি গত মাসে জানায়, মক্কায় মুসল্লিদের ক্যাম্পের পাশে জমজমের পানি সরবরাহের জন্য মোট ৯৫০ জন কর্মী নিয়োগ করা হয়েছে।

বিশাল এ কর্মযজ্ঞের ডেপুটি সুপারভাইজার রায়ান জামাজমি জানান, সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে ১৩৭টি ট্রাকের বহরের মাধ্যমে জমজমের পানি সরবরাহ করা হবে।

কোম্পানিটির পক্ষ থেকে এ উপলক্ষে একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মও চালু করা হয়েছে, যাতে করে হজ করতে আসা মুসল্লিদের বাড়ি বাড়ি প্যাকেট আকারে জমজমের পানি পৌঁছে দেওয়া যায়।

এদিকে গত বছর করোনা মহামারির সতর্কতা হিসেবে জমজমের পানি বিতরণে নেওয়া হয়েছিল ভিন্ন প্রস্তুতি। তখন গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের কাছে পবিত্র এ পানি বোতল আকারে সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছিল রোবট।

সৌদির বাইরে থেকে হজ পালন করতে যাওয়া মুসল্লিদের কাছে জমজমের পানি বেশ জনপ্রিয়। তারা হজ শেষে দেশে ফিরে আত্মীয় কিংবা বন্ধুবান্ধবদের পবিত্র এ পানি উপহার দিয়ে থাকেন।

গত কয়েক বছর করোনা মহামারির কারণে হজে অংশ নেওয়া মুসল্লির সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। তবে চলতি বছর আগের মতোই পুরোদমে হজে বিশ্বের নানা প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নেবেন।  

Related Topics

টপ নিউজ

জমজমের পানি / হজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net