Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
সবুজ উইকেটে চার পেসার খেলানোর ভাবনায় বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
13 June, 2023, 04:15 pm
Last modified: 13 June, 2023, 04:26 pm

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

সবুজ উইকেটে চার পেসার খেলানোর ভাবনায় বাংলাদেশ

বাস্তবতা বদলেছে, বাংলাদেশ দলের পরিবর্তনটা চোখে পড়ার মতো। চার বছর আগে যে দলের বিপক্ষে বিশেষজ্ঞ কোনো পেসার ছাড়াই টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ, তাদের বিপক্ষেই এবার তিন চার-পেসার খেলানোর ভাবনা!
টিবিএস রিপোর্ট
13 June, 2023, 04:15 pm
Last modified: 13 June, 2023, 04:26 pm
নির্বাচকদের সঙ্গে তিন পেসার (বাঁ থেকে) খালেদ, মুশফিক ও এবাদত। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় টেস্ট খেলার ব্যবধান চার বছর। মাঝের এই সময়ে আফগানদের দলে অনেক পরিবর্তন এসেছে, বদলেছে বাংলাদেশও। ২০১৯ সালের সেই টেস্টে বিশেষজ্ঞ কোনো পেসার ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ, একাদশে ছিলো চার স্পিনার। বিব্রতকর সেই হারের ম্যাচে পেসার হিসেবে মাত্র ৪ ওভার বোলিং করেন সৌম্য সরকার। চার বছর পর সেই দলের বিপক্ষেই বাংলাদেশ এখন চার পেসার খেলানোর ভাবনায়!

চার বছর, দীর্ঘ সময়ই। এই সময়ে বাস্তবতা বদলেছে, বাংলাদেশ দলের পরিবর্তনটা চোখে পড়ার মতো। ১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের আগে চার পেসার খেলানো নিয়ে আলোচনা। পেসার খেলানোর প্রশ্নে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন, তিন-চার পেসার নিয়ে খেলতেও প্রস্তুত তার দল। 

আফগানদের বিপক্ষে টেস্টের জন্য ঘোষণা করা স্কোয়াডে পাঁচজন পেসার রেখেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলামের সঙ্গে চমক হিসেবে জায়গা দেওয়া হয়েছে তরুণ পেসার মুশফিক হাসানকে। এ কারণেই কিনা মিরপুরের চেনা চেহারা পাল্টে তৈরি করা হয়েছে সুবজ উইকেট! আর উইকেটের কথা মাথায় রেখে সাজানো হচ্ছে পেস নির্ভর বোলিং আক্রমণের পরিকল্পনা। 

গত কয়েক দিন ধরে মিরপুরের উইকেটে তাজা সবুজ ঘাসের ঘন স্তর দেখা গেছে। ম্যাচের আগের দিন অনেকটা ছাঁটা হলেও যথেষ্ট ঘাস রয়ে গেছে। ম্যাচের দিন সকালে আরও কিছু ঘাস ছাঁটা হবে, এরপরও হয়তো সবুজাভ চেহারাই রয়ে যাবে। এ কারণেই পেসারদের প্রাধান্য দেওয়ার ইঙ্গিত হাথুরুসিংহের।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে লঙ্কান এই কোচ বলেন, 'আমাদের এখন ৭-৮ জন বোলার আছে, যাদের আমরা যেকোনো সময় দলে নিতে পারি। ফাস্ট বোলিং ইউনিট নিয়ে যারা অতীতে কাজ করেছে, এমনকি এইচপি, বাংলা টাইগার্সেও, তারা দারুণ কাজ করেছে। তারা (ফাস্ট বোলাররা) খুব দ্রুতই শিখেছে। জানি না…কালকে যদি আমরা ৩ বা ৪ পেসার নিয়েও খেলি, আমি আত্মবিশ্বাসী যে, তারা প্রস্তুত।'

পেস বোলিংয়ের গভীরতা বাড়ায় নিচু ও ধীর গতির উইকেটে খেলার অভ্যাস থেকে বেরিয়ে আসার পরিকল্পনায় বাংলাদেশ। পেসারদের অনুপ্রাণিত করতে তাদেরকে পেস সহায়ক কন্ডিশন করে দেওয়ার পক্ষে হাথুরুসিংহে, 'গত কিছু দিনের বৃষ্টির কারণে উইকেটের ঘাস সবুজ। আমি এর আগেও এখানে সবুজ উইকেট দেখেছি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে খেলেছি। আমাদের দলে ফাস্ট বোলার আছে। তাদের শক্তিমত্তা অনুযায়ী কন্ডিশন তাদেরকে দিতে হবে। আমাদের দলে ভালো স্পিনারও আছে।'

উইকেট পাল্টে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়ে রাখলেন হাথুরুসিংহে। বেশি গরম থাকলে উইকেট পেস সহায়ক নাও থাকতে পারে। তখন স্পিনার ও ব্যাটসম্যানরাও সুবিধা পাবেন জানিয়ে তিনি বলেন, 'মূলত সবুজ উইকেটে ম্যাচটি শুরু হবে। তবে এখন যেমন গরম, তাতে খুব দ্রুতই উইকেট বদলে যাবে। ম্যাচের শেষ দিকে স্পিনাররাও সাহায্য পাবে। এটা খুব ভালো স্পোর্টিং উইকেট বলে আমার মনে হয়। যা ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার- সবার জন্যই ভালো হবে। আমি দারুণ এক লড়াইয়ের অপেক্ষায়।'

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ / পেস আক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net