Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
করমুক্ত আয়ের সীমা বেড়ে সাড়ে ৩ লাখ টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:10 pm
Last modified: 01 June, 2023, 07:37 pm

Related News

  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার দাবি ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের
  • করমুক্ত আয়সীমা ৪.৫ লাখ টাকা করার প্রস্তাব দেবে এফবিসিসিআই

করমুক্ত আয়ের সীমা বেড়ে সাড়ে ৩ লাখ টাকা

দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কথা বিবেচনা করে মানুষের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
01 June, 2023, 04:10 pm
Last modified: 01 June, 2023, 07:37 pm

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। 

দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কথা বিবেচনা করে মানুষের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

ব্যক্তি করদাতাদের আয় নির্ধারিত সীমা অতিক্রম করলে নির্ধারিত হারে তাদেরকে আয়কর দিতে হবে।

আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, "মুদ্রাস্ফীতির কারণে সম্মানিত করদাতাগণের প্রকৃত আয় হ্রাস পেয়েছে এবং অন্যদিকে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রয়েছে। এ প্রেক্ষাপটে সম্মানিত করদাতাগণের কর প্রদানে স্বাচ্ছন্দতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমি কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষ ব্যতীত অন্যান্য শ্রেণীর করদাতা, বিশেষ করে স্বাভাবিক ব্যক্তিশ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়সীমা কিছুটা বৃদ্ধি করার প্রস্তাব করছি। এতে ব্যক্তি করদাতাদের করভার লাঘব হবে বিধায় করদাতারা নিয়মিতভাবে কর পরিশোধে উৎসাহিত হবেন বলে আশা করা যায়।"

একইসঙ্গে সর্বনিম্ন করহার ৫ শতাংশ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

২০১৪-১৫ অর্থবছর থেকে শুরু করে বিগত দশ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা ২,২০,০০০ টাকা থেকে ২০১৬ অর্থবছরে ২,৫০,০০০ এবং ২০২১ অর্থবছরে ৩,০০,০০০ টাকায় উন্নীত করা হয়েছে।

ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের দাবি সত্ত্বেও গত দুই বছরে করমুক্ত আয়ের সীমা বাড়ায়নি এনবিআর।

বর্তমানে ব্যক্তিশ্রেণির ক্ষেত্রে পুরুষ করদাতাদের করমুক্ত আয়সীমা (বার্ষিক আয়) ৩ লাখ টাকা, নারী ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতাদের জন্য সাড়ে ৩ লাখ, প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে সাড়ে ৪ লাখ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা।

বর্তমানে এই অর্থসীমার নিচে আয়ের ক্ষেত্রের সংশ্লিষ্ট করদাতারা শূন্য আয় দেখিয়ে রিটার্ন জমা দিতে পারেন। 
 
Related Topics

টপ নিউজ

করমুক্ত আয়সীমা / বাজেট ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার দাবি ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের
  • করমুক্ত আয়সীমা ৪.৫ লাখ টাকা করার প্রস্তাব দেবে এফবিসিসিআই

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net