Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ঝড়ের কোনো প্রভাব নেই খুলনা অঞ্চলে

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
14 May, 2023, 10:00 am
Last modified: 14 May, 2023, 10:05 am

Related News

  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • ইয়েমেনের মোখা এখন হুথিদের নিয়ন্ত্রণে: যে কারণে এ শহর দখল গুরুত্বপূর্ণ
  • ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিল হুথিরা

ঝড়ের কোনো প্রভাব নেই খুলনা অঞ্চলে

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার প্রায় দশ লাখ মানুষের জন্য এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও সেখানে কোনো মানুষকে নেওয়া হয়নি।
খুলনা প্রতিনিধি
14 May, 2023, 10:00 am
Last modified: 14 May, 2023, 10:05 am

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল রূপ ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যা ৬টায় মোংলা সমুদ্র বন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। মধ্যরাতে বাংলাদেশ উপকূলীয় বিভিন্ন এলাকায় এর অগ্রবর্তী অংশের আঘাত হানার সম্ভাবনা থাকলেও এই সংবাদ লেখা পর্যন্ত খুলনাঞ্চলের কোনো এলাকায় ঘূর্ণিঝড় কোনো প্রভাব দেখা যায়নি। 

আবহাওয়া অধিদপ্তরের খুলনা কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, "খুলনাঞ্চলের কোনো জেলায় এখনও ঝড়ের কোনো প্রভাব দেখা যায়নি। এ অঞ্চলে বর্তমানে বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। ঝড়ের বিপদ সংকেত থেকে এই এলাকা মুক্ত রয়েছে।" 

তিনি বলেন, বর্তমানে কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। তবে মোংলা সমুদ্রবন্দরকে কোনো বিপদ সংকেত দেখানো হয়নি, মোংলায় ৪ নং হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। 

তিনি বলেন, ঝড়ের কবল থেকে বিপদমুক্ত থাকায় নদীতে তেমন একটা পানি বাড়বে না। তাই জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা নেই। 

এদিকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার প্রায় দশ লাখ মানুষের জন্য এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও সেখানে কোনো মানুষকে নেওয়া হয়নি।

Related Topics

টপ নিউজ

মোখা / ঘূর্ণিঝড় মোখা / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • ইয়েমেনের মোখা এখন হুথিদের নিয়ন্ত্রণে: যে কারণে এ শহর দখল গুরুত্বপূর্ণ
  • ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিল হুথিরা

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net