Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প, ৫ মিলিয়ন ডলার জরিমানা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 May, 2023, 11:15 am
Last modified: 10 May, 2023, 12:24 pm

Related News

  • গণমাধ্যমের সঙ্গে লড়াই আরও তীব্র করলেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের, নিয়োগ দেবেন এআইবিষয়ক প্রধান কর্মকর্তা
  • সংঘাত বন্ধে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল তেহরান, অপেক্ষা ট্রাম্পের জবাবের
  • ‘ভুয়া খবর’ ছড়ানোর দায়ে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
  • কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাবে ইইউ-এর বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প, ৫ মিলিয়ন ডলার জরিমানা

লেখিকা জিন ক্যারলের আনা অভিযোগগুলোকে ‘প্রতারণা ও মিথ্যা’ বলে আখ্যা দিয়ে তাকে মানহানির জন্যও ট্রাম্পকে দায়ী করেছে বিচারকদের বোর্ড।
টিবিএস ডেস্ক
10 May, 2023, 11:15 am
Last modified: 10 May, 2023, 12:24 pm
জিন ক্যারল (বামে), ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নব্বইয়ের দশকে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরে জিন ক্যারল নামক এক ম্যাগাজিন কলামিস্টকে যৌন নিপীড়ন করেছিলেন বলে প্রমাণ পেয়েছেন ম্যানহাটন ফেডারেল আদালতের জুরি বোর্ড। মঙ্গলবার এ মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ক্ষতিপূরণ হিসেবে ৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে আদালত। খবর বিবিসির।

সেই সঙ্গে লেখিকা জিন ক্যারলের আনা অভিযোগগুলোকে 'প্রতারণা ও মিথ্যা' বলে আখ্যা দিয়ে তাকে মানহানির জন্যও ট্রাম্পকে দায়ী করেছে জুরি। 

ছয়জন পুরুষ ও তিনজন নারীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড মঙ্গলবার তিন ঘণ্টারও কম সময়ের আলাপ-আলোচনার পর তাদের সিদ্ধান্তে পৌঁছায়। 

এদিকে রায়ের পর জিন ক্যারল এক লিখিত বিবৃতিতে বলেন, "অবশেষে আজ বিশ্ববাসী সত্যিটা জানতে পারল। এই জয় শুধু আমার নয়, বরং ওই সকল নারীর যাদের কথা লোকে বিশ্বাস করেনি বলে তাদের ভুগতে হয়েছে।"

ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন ট্রাম্প।

যেহেতু মামলার ট্রায়াল ফৌজদারি আদালতে না হয়ে দেওয়ানী আদালতে হয়েছিল, তাই ট্রাম্পকে যৌন নিপীড়নের জন্য অপরাধী হিসাবে রেজিস্টার করতে হবে না।

এদিকে জিন ক্যারলের আনা সকল অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যানহাটন ফেডারেল আদালতে দুই সপ্তাহের শুনানিতেও অংশ নেননি তিনি।

রায় ঘোষণার পর ক্যারল নিজের আইনজীবীদের সাথে হাত মেলান এবং তাকে হাসিমুখে দেখা যায়। ট্রাম্পের আইনজীবী জো ট্যাকোপিনা ক্যারলের সঙ্গে করমর্দন করে তাকে বলেন, "অভিনন্দন এবং গুড লাক"। 

বাদীর আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে বলেন: "এটি শুধুমাত্র জিন ক্যারলের জন্য নয়, গণতন্ত্রের জন্য এবং লড়াই করে টিকে থাকা সবার জন্য একটি বিজয়।"

রায়ের পর ৭৬ বছর বয়সী ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বড় বড় ক্যাপিটাল লেটারে লেখেন- "আমার কোনো ধারণাই নেই এই নারী কে। এই রায় অপমানজনক- আমার বিরুদ্ধে চলতে থাকা ষড়যন্ত্রের একটি অংশ।"

জিন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছিলেন। যৌন নিপীড়ণের জন্য ট্রাম্পকে দোষী সাব্যস্ত করলেও, ধর্ষণের অভিযোগে তাকে দায়ী করেনি জুরি। এটি করতে চাইলে জুরিকে প্রমাণ দিতে হবে যে ট্রাম্প ক্যারলের সঙ্গে অসম্মতিমূলক যৌন সম্পর্কে জড়িত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / জরিমানা / যৌন নিপীড়ণ / দোষী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • গণমাধ্যমের সঙ্গে লড়াই আরও তীব্র করলেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের, নিয়োগ দেবেন এআইবিষয়ক প্রধান কর্মকর্তা
  • সংঘাত বন্ধে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল তেহরান, অপেক্ষা ট্রাম্পের জবাবের
  • ‘ভুয়া খবর’ ছড়ানোর দায়ে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
  • কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাবে ইইউ-এর বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net