Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
গাজীপুর নির্বাচন: চলছে প্রতীক বরাদ্দ, টেবিল ঘড়ি প্রতীকে লড়বেন জায়েদা খাতুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2023, 11:50 am
Last modified: 09 May, 2023, 12:08 pm

Related News

  • প্রতীক বিষয়ে নিস্পত্তির আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: প্রতিমন্ত্রী
  • হাইকোর্টের আদেশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থিতা ফিরে পেলেন সারোয়ার আলমগীর
  • নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়ছেন: ইসিকে জামায়াতের অভিযোগ
  • ইসির নিবন্ধন পেল তারেক রহমানের আমজনতার দল, প্রতীক প্রজাপতি
  • ‘চশমা’ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিল আট দলের শরিক দল জাগপা

গাজীপুর নির্বাচন: চলছে প্রতীক বরাদ্দ, টেবিল ঘড়ি প্রতীকে লড়বেন জায়েদা খাতুন

আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।
টিবিএস রিপোর্ট
09 May, 2023, 11:50 am
Last modified: 09 May, 2023, 12:08 pm
ছবি-টিবিএস

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে সকল পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। এসময় প্রথমে মেয়র পদে থাকা ৮ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দল সমর্থিত মোট ৫ জন প্রার্থীকে তাদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ করা হয়।

৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক, কারাবন্দি বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি পেয়েছেন হাতি প্রতীক ও মো. হারুন অর রশীদ পেয়েছেন ঘোড়া প্রতীক।

প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরুর আগে সকল প্রার্থীদের প্রতি নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্ট সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান, জাকের পার্টি মনোনীত প্রার্থী রাজু আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন, সরকার শাহ নূর ইসলাম রনি ও হারুন অর রশীদ।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৩৯ জন ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৭ জন প্রার্থী। 
 
Related Topics

টপ নিউজ

প্রতীক / গাজীপুর সিটি করপোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • প্রতীক বিষয়ে নিস্পত্তির আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: প্রতিমন্ত্রী
  • হাইকোর্টের আদেশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থিতা ফিরে পেলেন সারোয়ার আলমগীর
  • নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়ছেন: ইসিকে জামায়াতের অভিযোগ
  • ইসির নিবন্ধন পেল তারেক রহমানের আমজনতার দল, প্রতীক প্রজাপতি
  • ‘চশমা’ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিল আট দলের শরিক দল জাগপা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net