Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
মিয়ানমারের দুই মডেল গ্রামে কী আছে রোহিঙ্গাদের জন্য? 

বাংলাদেশ

সামছুদ্দিন ইলিয়াস
06 May, 2023, 11:35 am
Last modified: 06 May, 2023, 11:41 am

Related News

  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
  • রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারের দুই মডেল গ্রামে কী আছে রোহিঙ্গাদের জন্য? 

রিফিউজি রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে রোহিঙ্গা নেতারা শুক্রবার (৫ মে) গ্রাম দুটি পরিদর্শন করেন।
সামছুদ্দিন ইলিয়াস
06 May, 2023, 11:35 am
Last modified: 06 May, 2023, 11:41 am
ছবি: সালাউদ্দিন আহমেদ পলাশ / টিবিএস

বাংলাদেশের কক্সবাজারে থাকা রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার দুটি মডেল গ্রাম নির্মাণ করেছে। 'পাইলট রিটার্ন প্রজেক্ট'-এর অধীনে নির্মিত এ গ্রাম দুটি ইতোমধ্যেই বাংলাদশের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। 

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, গ্রামগুলো বাংলাদেশের 'আশ্রায়ন প্রজেক্ট' এর আদলে তৈরি করা হয়েছে।

রিফিউজি রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে রোহিঙ্গা নেতারা শুক্রবার (৫ মে) গ্রাম দুটি ভ্রমণ করেন।

মিজানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "একটি গ্রামে ২১৫টি ঘর রয়েছে, আর অন্যটিতে রয়েছে ৯৯টি। চার থেকে পাঁচজন একটি বাড়িতে থাকতে পারবেন। তবে এসব বাড়িতে বসবাসকারীদের নিজস্ব রান্নাঘর কিংবা শৌচালয় নেই।"

মিজানুর রহমানের মতে, "ঘরগুলো বেশ ছোট। রোহিঙ্গা পরিবারের স্বাভাবিক সদস্য সংখ্যা চিন্তা করলে একটি পরিবারের জন্য দুটি করে ঘর প্রয়োজন হবে। বাইরে থাকা পাবলিক রেস্টরুমগুলো তাদেরকে ব্যবহার করতে হবে।"

মিজানুর রহমান আরও বলেন, "আমরা তাদের জিজ্ঞাসা করেছিলাম রোহিঙ্গারাদের খাবারের জোগাড়টা কীভাবে হবে; কেননা ঘরের ভেতরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, রোহিঙ্গাদের নিজেদেরই খাবারের ব্যবস্থা করতে হবে।"

অন্যদিকে, মিয়ানমার সরকারের পক্ষ থেকে পরিবারগুলোকে এক মাসের জন্য চুলা ও জ্বালানি সুবিধা প্রদান করা হবে বলে জানা গেছে।

রোহিঙ্গা শিশুরা স্থানীয় কয়েকটি স্কুলে পড়াশোনার সুযোগ পাবে। একইসঙ্গে নিকটবর্তী ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

মিজানুর রহমান বলেন, "রোহিঙ্গাদের মধ্যে যারা আগে মিয়ানমারে ফিরে যাবে, তারাই এখানে বসবাসের সুযোগ পাবেন। পরবর্তীতে তারা ধীরে ধীরে অন্যস্থানেও বাড়ি কেনার সুযোগ পাবেন।"

তবে রোহিঙ্গারা রাখাইন রাজ্যে নিজেদের জন্মভূমিতে ফিরে যেতে চান। কিন্তু মিয়ানমার সরকারের মতে, বর্তমানে সেটি সম্ভব নয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েক দশক ধরেই রোহিঙ্গাদের ওপর প্রাতিষ্ঠানিকভাবে নির্মম নৃশংসতা চালানো হয়েছে। যার ফলে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৮ সালে ঢাকা ও নেপিদোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু এরপর রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকবার সংলাপ হলেও কোনো শরণার্থীকে রাখাইনে পাঠানো সম্ভব হয়নি। 

তবে গ্রাম দুটি পরিদর্শনের পর মিজানুর রহমান বেশ ইতিবাচক। তিনি বলেন, "আমরা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চাই। আগামী সপ্তাহে মিয়ানমারের একটি প্রতিনিধি দল প্রত্যাবাসনের কার্যক্রমকে এগিয়ে নিতে বাংলাদেশ সফর করবেন।"

তবে পরিদর্শন শেষে রোহিঙ্গা নেতারা গ্রাম দুটিকে 'জেলখানা' হিসেবে আখ্যায়িত করেছেন। 

মিজানুর রহমান জানান, ঢাকা-নেপিদো চুক্তি অনুযায়ী, জন্মভূমির আশেপাশেই রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে। তিনি বলেন, "প্রত্যাবাসন শুরু করতে আমাদের অবশ্যই বেশ ভালোভাবে যোগাযোগ করতে হবে।"
 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / রোহিঙ্গা ইস্যু / রোহিঙ্গা প্রত্যাবাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
  • রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net