Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
স্টক মার্কেটের গতিবিধি সম্পর্কে পূর্বাভাস দিতে পারে চ্যাটজিপিটি? কী বলছে গবেষণা?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 April, 2023, 03:55 pm
Last modified: 26 April, 2023, 03:59 pm

Related News

  • এআই কি শিশুদের শেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?
  • তথ্যের গোপনীয়তা ও সম্মতির ক্ষেত্রে এআই ব্যবহারে সতর্কতা জরুরি: ইসমাইল জবিউল্লাহ
  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • হু হু করে বাড়ছে পুরোনো বইয়ের বিক্রি, কারণ কি তবে এআই?

স্টক মার্কেটের গতিবিধি সম্পর্কে পূর্বাভাস দিতে পারে চ্যাটজিপিটি? কী বলছে গবেষণা?

গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটির দেওয়া প্রতিক্রিয়া এবং স্টক মার্কেটের গতিবিধি অনেকটাই প্রাসঙ্গিক, যা কিছুক্ষেত্রে রিটার্নের পূর্বাভাস দিতে পারে বলেও প্রমাণিত হয়েছে।
টিবিএস ডেস্ক
26 April, 2023, 03:55 pm
Last modified: 26 April, 2023, 03:59 pm
ছবি / রয়টার্স

সম্প্রতি স্টক মার্কেট বা শেয়ার বাজারের গতিবিধি সম্পর্কে পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে চ্যাটজিপিটির সম্ভাব্যতা মূল্যায়ন করেছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের একদল অধ্যাপক।

সাম্প্রতিক ওই গবেষণায় সংবাদ শিরোনামের 'সেন্টিমেন্ট অ্যানালাইসিসের' ওপর ভিত্তি করে স্টক মার্কেটের বিষয়ে চ্যাটজিপিটির দেওয়া পূর্বাভাস পরীক্ষা করে দেখেছেন গবেষকরা। তবে অনেক ক্ষেত্রে চ্যাটজিপিটি ঠিকঠাক পূর্বাভাস দিতে পারে বলে প্রমাণিত হলেও, গবেষণাটি এখনও অন্যান্য গবেষকদের দ্বারা পুর্নমূল্যায়ন হয়নি। দ্য ইকনোমিক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সমীক্ষায় কোম্পানিগুলো সম্পর্কে ৫০ হাজারেরও বেশি সংবাদ শিরোনাম চ্যাটবটটিতে দেওয়া হয়; সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ভিত্তিতে শিরোনামগুলো কোম্পানির শেয়ার দরের ক্ষেত্রে ভাল বা মন্দ না-কি অপ্রাসঙ্গিক, সে বিষয়ে নির্দিষ্ট স্কোর নির্ধারণ করে চ্যাটজিপিটি। পরে ওই স্কোরের সঙ্গে মেলানো হয় মার্কেটের গতিবিধি।

দেখা যায়, চ্যাটজিপিটির দেওয়া প্রতিক্রিয়া এবং স্টক মার্কেটের গতিবিধি অনেকটাই প্রাসঙ্গিক, যা কিছু ক্ষেত্রে রিটার্নের পূর্বাভাস দিতে পারে বলেও প্রমাণিত হয়।

গবেষণায় দেখা যায়, যে কোম্পানিগুলোকে চ্যাটজিপিটি কম স্কোর দিয়েছিল সেগুলোর তুলনায় বেশি স্কোর দেওয়া কোম্পানিরগুলোর রিটার্নের পরিমাণ ছিল বেশি। সংবাদের শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ার তথ্য বিশ্লেষণের মাধ্যমে স্টক মার্কেটের পূর্বাভাস দেওয়ার চ্যাটজিপিটির এই সক্ষমতা নিয়ে আরও মূল্যায়ন চলছে। মিশিগান-ভিত্তিক বাজার ও ক্রিপ্টো ট্র্যাকিং সাইট বেনজিঙ্গার প্রতিবেদনেও এমন তথ্য জানানো হয়েছে।

গবেষকরা বলছেন, বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চ্যাটজিপিটির মতো উন্নত ভাষার মডেলগুলোকে কাজে লাগানো গেলে তা আরও ফলপ্রসূ হতে পারে। 

গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটির সেন্টিমেন্ট স্কোরের ওপর ভিত্তি করে যে পূর্বাভাস পাওয়া যায়, তা ট্রেডিশনাল মডেলগুলি থেকে প্রাপ্ত পূর্বাভাসের তুলনায় খুব বেশি ব্যতিক্রম নয়। এ কারণে গবেষকরা বলছেন, চ্যাটজিপিটি ভবিষ্যতে স্টক মার্কেটের গতিবিধির পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সাহায্যে করতে পারে।  

ইকনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক আরেকটি গবেষণায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কোনো ঘোষণা অর্থ বাজারের জন্য কী অর্থ বহন করে তা বোঝায়ও চ্যাটজিপিটির সক্ষমতা মূল্যায়ন করা হয়েছে।

ওই সমীক্ষায় দেখা গেছে, পেশাদাররা যখন চ্যাটজিপিটি মডেলগুলো ভালোভাবে টিউন করে ব্যবহার করেন, তখন সেগুলো অন্যান্য মেশিন লার্নিং মডেলের তুলনায়  'ফেডস্পিক' বিশ্লেষণ এবং বোঝার ক্ষেত্রে আরও নির্ভুলভাবে কাজ করে।

গবেষকদের মতে, নীতি পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণাগুলো অর্থ বাজারের জন্য কী অর্থ বহন করে তা বুঝতে ও মূল্যায়ন করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটি বিনিয়োগের ক্ষেত্রে আরও সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে।
 

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / স্টক মার্কেট / শেয়ার বাজার / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • এআই কি শিশুদের শেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?
  • তথ্যের গোপনীয়তা ও সম্মতির ক্ষেত্রে এআই ব্যবহারে সতর্কতা জরুরি: ইসমাইল জবিউল্লাহ
  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • হু হু করে বাড়ছে পুরোনো বইয়ের বিক্রি, কারণ কি তবে এআই?

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net