Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
লন্ডনে ফ্ল্যাটে আগুন: বেঁচে যাওয়া বাংলাদেশিরা এখন গৃহহীন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 April, 2023, 11:00 am
Last modified: 24 April, 2023, 11:06 am

Related News

  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকটে থাকা ব্যবসায় ঋণ দিতে প্রণোদনা তহবিল থেকে ২৮ হাজার কোটি টাকা চায় ৩৮ ব্যাংক
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • এলসি গ্যারান্টির আন্তঃব্যাংক আইনি বিরোধে আটকে আছে প্রায় ১২,০০০ কোটি টাকা

লন্ডনে ফ্ল্যাটে আগুন: বেঁচে যাওয়া বাংলাদেশিরা এখন গৃহহীন

গত মাসে অগ্নিকাণ্ডের ঘটনার পর বেঁচে যাওয়া ভুক্তভোগীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই সুবিধা শেষ হয়েছে রোববার (২৩ এপ্রিল) রাতে। অর্থাৎ, ঈদের সপ্তাহান্ত থেকেই তারা গৃহহীন হয়ে পড়েছেন।
টিবিএস রিপোর্ট
24 April, 2023, 11:00 am
Last modified: 24 April, 2023, 11:06 am
ছবি / দ্য গার্ডিয়ান

গত ৫ মার্চ ইস্ট লন্ডনের জনাকীর্ণ একটি ফ্ল্যাটের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া কয়েকজন বাংলাদেশি সোমবার (২৪ এপ্রিল) থেকে গৃহহীন হয়ে পড়েছেন। 

সাশ্রয়ী মূল্যের আবাসন খুঁজে না পেয়ে বর্তমানে তারা এই সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে অগ্নিকাণ্ডের ঘটনার পর বেঁচে যাওয়া ভুক্তভোগীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই সুবিধা শেষ হয়েছে রোববার (২৩ এপ্রিল) রাতে। অর্থাৎ, ঈদের সপ্তাহান্ত থেকেই তারা গৃহহীন হয়ে পড়েছেন।

গত ৫ মার্চ ইস্ট লন্ডনের শ্যাডওয়েল স্টেশনের পাশে চারতলাবিশিষ্ট ভবন মাডক্স হাউসের দুই কক্ষের ফ্ল্যাটটিতে আগুন লাগে। ফ্ল্যাটে থাকা  ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এ ঘটনায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই লন্ডনে গিয়েছিলেন তিনি। 

দুর্ঘটনার শিকার ফ্ল্যাটটিতে পাঁচজন থাকার অনুমোদন থাকলেও সেখানে ছিলেন ২২ জন। বাসিন্দারা জানান, গাদাগাদি করে থাকতে হতো তাদের; মাঝে মাঝে বাথরুমের মেঝেতেও ঘুমাতে হতো।

ওই অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়াদের মধ্যে ১৮ জন বাংলাদেশি ছাত্র ও শ্রমিক রয়েছেন।

তবে অগ্নিকাণ্ডের এক মাসেরও বেশি সময় পার হলেও তাদের অনেকেই এখনও থাকার জায়গার ব্যবস্থা করতে পারেন নি। 

গত বছর হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে যান নমুশ শাহাদাত (২৫)। তিনি জানিয়েছেন, 'আমরা আবাসন খুঁজেছি, এস্টেট এজেন্টদের কাছে গিয়েছি। কিন্তু সাশ্রয়ী মূল্যে, আমাদের সাধ্যের মধ্যে কিছুই পাইনি।'

'তারা ১২ মাসের পে-স্লিপ এবং আগের বাড়িওয়ালার রেফারেন্স চায়। আমরা কোথাও জায়গা পাইনি। যদি আমরা থাকার জন্য নতুন আবাসনের ব্যবস্থা করতে না পারি, তাহলে হয়তো রাতে টাউন হলে ঘুমাতে হবে,' বলেন তিনি।

অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়াদের অনেকেই আইন ও ব্যবসা বিষয়ে ডিগ্রি নিতে এবং অন্যরা ক্যাটারিং, উবার ইটসের মতো প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের মধ্যে কেউ কেউ এখন সপ্তাহে ১০০ পাউন্ড ভাড়ার বিনিময়ে আবাসনের ব্যবস্থা করেছেন। পে-স্লিপ, আগের বাড়িওয়ালার রেফারেন্স এবং স্যালারি রেকর্ড না দেখাতে পারায় তারা সুবিধাজনক আবাসনের ব্যবস্থা করতে পারছেন না। এসব দেখাতে না পারায় বাড়িওয়ালাও তাদের কাছে বেশি ভাড়া দাবি করছেন।

Related Topics

টপ নিউজ

লন্ডন / বাংলাদেশ / অগ্নিকাণ্ড / গৃহহীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকটে থাকা ব্যবসায় ঋণ দিতে প্রণোদনা তহবিল থেকে ২৮ হাজার কোটি টাকা চায় ৩৮ ব্যাংক
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • এলসি গ্যারান্টির আন্তঃব্যাংক আইনি বিরোধে আটকে আছে প্রায় ১২,০০০ কোটি টাকা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net