Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত গয়নার সংগ্রহ

অফবিট

টিবিএস ডেস্ক
23 April, 2023, 07:30 pm
Last modified: 23 April, 2023, 07:47 pm

Related News

  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ও অপসারণের দাবি ছাত্রদলের
  • তীব্র গরমে ইউরোপের অন্যতম বড় শহরে দেবে যাচ্ছে ভবন, দেখা দিচ্ছে ফাটল
  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড

লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত গয়নার সংগ্রহ

অস্ট্রিয়ান বিলিয়নিয়ার হাইডি হর্টেনের গয়নার নিলাম থেকে ১৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় হতে পারে বলে আশা করা হচ্ছে। যদি তা হয়, তাহলে এটিই হবে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত গয়নার সেট।
টিবিএস ডেস্ক
23 April, 2023, 07:30 pm
Last modified: 23 April, 2023, 07:47 pm
হাইডি হর্টেনের ব্যক্তিগত সংগ্রহের এই গয়নাগুলো এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্যুরে রয়েছে। ছবি: ক্রিস্টিস/দ্য গার্ডিয়ান

প্রয়াত অস্ট্রিয়ান শিল্প সংগ্রাহক হাইডি হর্টেনের সংগ্রহে থাকা সাতশোরও বেশি গয়না আগামী শনিবার থেকে লন্ডনে প্রদর্শিত হবে। হর্টেনের এই সংগ্রহকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত গয়নার সংগ্রহ বলে আখ্যা দেওয়া হয়েছে। লন্ডনে প্রদর্শনের পর সুইজারল্যান্ডের জেনেভায় রেকর্ড ১২০ মিলিয়ন পাউন্ডের দাতব্য নিলামে তোলা হবে গয়নাগুলো; খবর দ্য গার্ডিয়ানের।

অস্ট্রিয়ান বিলিয়নিয়ার হাইডি হর্টেনের ব্যক্তিগত সংগ্রহের এই গয়নাগুলো এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্যুরে রয়েছে। অর্থাৎ এই গয়নাগুলো একে একে প্রদর্শিত হবে নিউইয়র্ক, সিঙ্গাপুর, তাইপেই ও লন্ডনে। আগামী মাসে জেনেভায় ক্রিস্টি'স-এ এবং অনলাইনে এগুলোর নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিছু মহামূল্যবান, বিশেষ গয়না আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস নিলামঘরে জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে।

হাইডি হর্টেনের সংগ্রহে রয়েছে একটি হোয়াইট গোল্ড ও হীরার কার্টিয়ার আংটি, যার মধ্যে আছে সানরাইজ রুবি। এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান নন-ডায়মন্ড রত্নপাথর হিসেবে পরিচিত। আট বছর আগে একটি নিলাম থেকে ৩০.৪ মিলিয়ন ডলার মূল্যে এই গয়নাটি কিনেছিলেন হর্টেন। ২৫.৯ ক্যারেটের বিরল 'পিজন'স ব্লাড' মিয়ানমার রুবিটিকে সুইস রত্বতাত্ত্বিক ইনস্টিটিউট আখ্যা দিয়েছে 'প্রকৃতির এক অদ্বিতীয় সম্পদ' হিসেবে। এই আংটিটি আনুমানিক ১৫ থেকে ২০ মিলিয়ন ডলারে বিক্রি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

হাইডি হর্টেনের সংগ্রহে থাকা মূল্যবান তিন লহরীর প্রাকৃতিক মুক্তার মালা। ছবি: ক্রিস্টিস/দ্য গার্ডিয়ান

নিলামে আরও থাকবে 'ব্রিয়লেট অব ইন্ডিয়া' নামে পরিচিত ৯০.৩৮ ক্যারেটের কালারলেস ডায়মন্ড কাটের একটি হীরার নেকলেস যা আমেরিকান জুয়েলারি প্রতিষ্ঠান হ্যারি উইনস্টনের তৈরি। আরও আছে একটি তিন লহরী প্রাকৃতিক মুক্তার নেকলেস, যাতে সংযুক্ত আছে ১১ ক্যারেটের পিংক ডায়মন্ড ক্লাসপ। এটি ৭ থেকে ১০ মিলিয়ন ডলার দামে বিক্রি হতে পারে।

সব মিলিয়ে হাইডি হর্টেনের গয়নার নিলাম থেকে ১৫০ মিলিয়ন ডলারেরও বেশি (১২০ মিলিয়ন পাউন্ড) আয় হতে পারে বলে আশা করা হচ্ছে। যদি তা হয়, তাহলে এটিই হবে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত গয়নার সেট। এর আগে ২০১১ সালে ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেইলরের গয়নার সংগ্রহ নিলামে রেকর্ড ১১৬ মিলিয়ন ডলারে এবং ২০১৯ সালে কাতারের আল-থানি পরিবারের গয়নার সংগ্রহ ১০৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

ক্রিস্টি'স এর 'গহনা' শাখার আন্তর্জাতিক প্রধান রাহুল কাদাকিয়া হাইডি হর্টেনের ধনসম্পদকে 'দ্য কালেকশন অব লাইফটাইম' বলে অভিহিত করেন।

তিনি বলেন, "বুলগেরি থেকে শুরু করে ফন ক্লিফ অ্যান্ড আর্পেলস, ছোট্ট কোনো ব্যক্তিগত স্মৃতি থেকে শুরু করে ব্রিয়লেট অব ইন্ডিয়া'র মতো রত্ন... এটা একজন সংগ্রাহকের স্বপ্ন।"

৬৩ ক্যারেটের পান্নার নেকলেস পরা হাইডি হর্টেন। ছবি: ক্রিস্টিস/দ্য গার্ডিয়ান

বিলিয়নিয়ার হাইডি হর্টেনের স্বামী হেলমুট হর্টেন ছিলেন ডিপার্টমেন্ট স্টোর ম্যাগনেট। ১৯৮৭ সালে স্বামীর মৃত্যুর পর প্রায় ২.৭ বিলিয়ন পাউন্ডের মালিক হন হিডি। অস্ট্রিয়ান এই বিলিয়নিয়ার নারী ২০২২ সালের জুনে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর সময় হাইডি হর্টন কোনো সরাসরি কোনো উত্তরসূরি রেখে যাননি। ফলে তার বিপুল সম্পত্তি কে পাবে তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি তাদের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তোলা হয়। কেউ কেউ অভিযোগ করেন, নাৎসি বাহিনী যেসব ইহুদিদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, হেলমুট হর্টেন সেগুলো দখল করেছেন।

হর্টেনের সংগ্রহ নিয়ে জার্মানির উরটসবুর্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'হেলমুট হর্টেন নাৎসি রাষ্ট্রের তৈরি অর্থনৈতিক পরিস্থিতি থেকে লাভবান হয়েছিলেন। তবে ইহুদিদের ওপর চাপ সৃষ্টির পেছনে তার কোনো সক্রিয় ভূমিকা নেই।"

ক্রিস্টি'স এর এই নিলাম থেকে প্রাপ্ত সব টাকা যাবে হর্টেন ফাউন্ডেশনে। ভিয়েনায় একটি পাবলিক আর্ট মিউজিয়াম নির্মাণ করেন যেন সেখানে তার সংগ্রহগুলো রাখা যায় এবং চিকিৎসা গবেষণা কাজে অর্থায়নের জন্য ২০২০ সালে হর্টেন ফাউন্ডেশন  প্রতিষ্ঠা করেছিলেন হাইডি।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে, হাইডি হর্টেন কালেকশন জাদুঘর উদ্বোধনের কয়েকদিন পরেই তিনি মারা যান। এই জাদুঘরে ফ্রান্সিস বেকন, গুস্তাব ক্লিমট, ডেমিয়েন হার্স্ট, ইগন শিলা ও পাবলো পিকাসোর মতো শিল্পীদের শিল্পকর্ম রয়েছে।

তারুণ্যে হাইডি হর্টেন ছিলেন খুব ভালো একজন আইস স্কেটার। সারাজীবনই তিনি আইস হকির ভক্ত ছিলেন এবং অস্ট্রিয়ান টিম ইসি-কেএসির সমর্থক ছিলেন। এই দলটিকেও তিনি এক বছরে ৩ মিলিয়ন ইউরো দান করেছিলেন বলে জানা যায়। দলটি হাইডি হর্টেনের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করেছে।  

Related Topics

টপ নিউজ

হাইডি হর্টেন / বিলিয়নিয়ার / অস্ট্রিয়া / শিল্প সংগ্রহ / প্রদর্শন / লন্ডন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ও অপসারণের দাবি ছাত্রদলের
  • তীব্র গরমে ইউরোপের অন্যতম বড় শহরে দেবে যাচ্ছে ভবন, দেখা দিচ্ছে ফাটল
  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net