Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আইপিএল খেলার সুযোগ না পাওয়া মাহমুদউল্লাহর ‘দুর্ভাগ্য’

খেলা

টিবিএস রিপোর্ট
04 May, 2020, 03:45 pm
Last modified: 04 May, 2020, 03:47 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

আইপিএল খেলার সুযোগ না পাওয়া মাহমুদউল্লাহর ‘দুর্ভাগ্য’

বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ হয়েছে। এর মধ্যে সাকিব আল হাসান কেবল নিয়মিতভাবে ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন।
টিবিএস রিপোর্ট
04 May, 2020, 03:45 pm
Last modified: 04 May, 2020, 03:47 pm

বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ হয়েছে। এর মধ্যে সাকিব আল হাসান কেবল নিয়মিতভাবে ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন। নিজের প্রথম আসরেই বাজিমাত করলেও মুস্তাফিজুর রহমান আইপিএলে নিজেকে থিতু করতে পারেননি।

বাংলাদেশের আরও কয়েকজন খেলোয়াড় ডাক পেয়েছেন আইপিএলে। সাকিব-মুস্তাফিজ ছাড়াও তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আশরাফুলদের সুযোগ হয়েছে আইপিএলে খেলার। তবে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ কখনই ভারতীয় টি-টোয়েন্টির জমজমাট আসরটিতে ডাক পাননি। 

ভাগ্য পাশে না থাকায় মাহমুদউল্লাহ আইপিএলে খেলতে পারেছেন না বলে মনে করেন তামিম ইকবাল। আইপিএল খেলার সব যোগ্যতাই মাহমুদউল্লাহর আছে বলে বিশ্বাস করেন ২০১২ ও ২০১৩ সালে পুনে ওয়ারিওর্সে সুযোগ পাওয়া তামিম।  

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আধা ঘণ্টার মতো আড্ডা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই আড্ডায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার ফাঁকে মাহমুদউল্লাহর আইপিএল 'দুর্ভাগ্য' নিয়ে কথা বলেন তামিম। 

আইপিএল নিয়ে আলোচনার ফাঁকে মাহমুদউল্লাহকে উদ্দেশ্য করে তামিম বলেন, 'আমার মনে হয় এটা আপনার দুর্ভাগ্য যে, আইপিএলে আপনি ডাক পাননি।'

তামিমের এমন মন্তব্যের পর আইপিএল নিয়ে নিজের আগ্রহের কথা জানান মাহমুদউল্লাহ। তবে এ নিয়ে হতাশ নন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ভবিষ্যতে সুযোগ আসবে বলে আশাবাদী তিনি।

মাহমুদউল্লাহ বলেন, 'আইপিএলের মতো টুর্নামেন্টে তো সবাই খেলতে চায়। এই টুর্নামেন্টই এ রকম। দারুণ চাকচিক্যময়। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ। খেলতে পারলে অবশ্যই ভালো লাগত। সবাই চায় সেরা টুর্নামেন্টে নিজেকে দেখতে। এর কারণে মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই। আশা করি, ভবিষ্যতে কখনও সুযোগ আসবে।'

Related Topics

তামিম ইকবাল / মাহমুদউল্লাহ রিয়াদ / ক্রিকেটার / আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net