Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
'রেনফিল্ড'র শ্যুটিং এর সময় দুর্ঘটনাক্রমে নিজের রক্ত পান করেছিলেন নিকোলাস কেজ! 

বিনোদন

টিবিএস ডেস্ক
27 March, 2023, 12:45 pm
Last modified: 27 March, 2023, 12:54 pm

Related News

  • নিকোলাস কেজের বাড়ি থেকে চুরি যাওয়া সুপারম্যানের প্রথম কমিক রেকর্ড ১৫ মিলিয়ন ডলারে বিক্রি
  • জাদুকরী ‘গোল্ডেন ব্লাড’: প্রতি ৬০ লাখে ১ জনে মেলে বিশ্বের সবচেয়ে বিরল যে রক্তের গ্রুপ
  • বয়স ৬০ পেরোনোর আগেই এই রক্তের গ্রুপের মানুষের হতে পারে স্ট্রোক, বলছে গবেষণা
  • সূর্যের আলো যেভাবে ভ্যাম্পায়ারদের শত্রু হয়ে উঠল
  • রোগীর রক্ত খোঁজার ভোগান্তি কমাতে ‘ওয়ান ব্লাড নেটওয়ার্ক’ চালু করছে সরকার

'রেনফিল্ড'র শ্যুটিং এর সময় দুর্ঘটনাক্রমে নিজের রক্ত পান করেছিলেন নিকোলাস কেজ! 

অভিনয়ের ক্ষেত্রে নিজের শতভাগ উৎসর্গ করার ব্যাপারে নিকোলাস কেজের সুনাম রয়েছে। কিন্তু রূপালি পর্দার পাশাপাশি বাস্তবেও যে কেজ 'ড্রাকুলা'র মতো হয়ে উঠবেন তা কে জানতো!
টিবিএস ডেস্ক
27 March, 2023, 12:45 pm
Last modified: 27 March, 2023, 12:54 pm
রেনফিল্ড ছবিতে ড্রাকুলা চরিত্রে নিকোলাস কেজ। ছবি: সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে নিকোলাস কেজ অভিনীত চলচ্চিত্র 'রেনফিল্ড'। হরর কমেডি ঘরানার এ ছবিতে ড্রাকুলার চরিত্রে অভিনয় করেছেন কেজ। আর ড্রাকুলা যেখানে, সেখানে রক্তারক্তি একটা কাণ্ড যে থাকবেই তা বলাই বাহুল্য!

সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নিজের শতভাগ উৎসর্গ করার ব্যাপারে নিকোলাস কেজের সুনাম রয়েছে। আসন্ন ছবিতে কেজ প্রধান চরিত্রে নেই, কারণ ছবির মূল হিরো হিসেবে আছেন নিকোলাস হুলট। কিন্তু তাতে করে কেজের চরিত্রটির গুরুত্ব কোনোভাবে কমে যায়নি। বরং এই বিভীষিকাময় ড্রাকুলাকেই ছবির প্রচারণার আসল উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কিন্তু রূপালি পর্দার পাশাপাশি বাস্তবেও যে নিকোলাস কেজ 'ড্রাকুলা'র মতো হয়ে উঠবেন তা কে জানতো! স্ক্রিনর‌্যান্ট এর প্রতিবেদন থেকে জানা যায়,'রেনফিল্ড' ছবির জন্য রেডইট আস্ক মি এনিথিং নামক প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে নিকোলাস কেজ স্বীকার করেছেন যে এই ছবির শ্যুটিং এর সময় দুর্ঘটনাক্রমে তিনি নিজের রক্ত পান করেছিলেন!

কেজ বলেন, "বড় বড় যে ধারাল-চোখা দাঁত লাগানো ছিল, সেগুলো সত্যিকারেরই ছিল। ফলে আমি নিজের ঠোঁট কয়েকবার কামড়ানোর পরেই রক্ত বেরিয়ে যায় এবং নিজের রক্তই আমার মুখে চলে যায়।"

'রেনফিল্ড' ছবিটিকে পুরোপুরি হরর সিনেমা বলা চলে না। ভৌতিক কিছু উপাদান থাকলেও, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এক শয়তান-দানবের নম্র-ভদ্র সেবক হয়ে থাকার মধ্যকার যে কমেডি তা তুলে ধরাই হবে উদ্দেশ্য। সেক্ষেত্রে নিকোলাস কেজকে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর এক মনিবের ভূমিকা পালন করতে হবে পর্দায়।

ড্রাকুলা চরিত্রটিকে সবচেয়ে নিখুঁতভাবে প্রকাশের জন্য কেজ নিজেই নিরলস পরিশ্রম করেছেন। নকল দাঁত বসানোর ক্ষেত্রে তিনি ক্রিস্টোফার লির কাছ থেকে ধার করে আনার পরিকল্পনা করেছিলেন। যদিও ছবিতে ড্রাকুলার চেয়ে রেনফিল্ডের দিকেই ফোকাস থাকবে বেশি।

রেনফিল্ড চরিত্রটিকে তুলে ধরার মাধ্যমে ড্রাকুলার চরিত্রেরও আরও একটি দিক প্রকাশ পাবে, যা আগেপরে তেমন গুরুত্ব পায়নি কোনো ছবিতে। আর তা হলো- চাকরদের সঙ্গে ড্রাকুলার সম্পর্ক। দশকের পর দশক ধরে ড্রাকুলাকে নিয়ে বহু সিনেমা নির্মিত হলেও, রেনফিল্ড তেমন গুরুত্ব পায়নি। কিন্তু কেজের আসন্ন ছবিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি থেকে ড্রাকুলার গল্প দেখানো হবে।         

Related Topics

টপ নিউজ

নিকোলাস কেজ / রেনফিল্ড / ড্রাকুলা / রক্ত / শ্যুটিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • নিকোলাস কেজের বাড়ি থেকে চুরি যাওয়া সুপারম্যানের প্রথম কমিক রেকর্ড ১৫ মিলিয়ন ডলারে বিক্রি
  • জাদুকরী ‘গোল্ডেন ব্লাড’: প্রতি ৬০ লাখে ১ জনে মেলে বিশ্বের সবচেয়ে বিরল যে রক্তের গ্রুপ
  • বয়স ৬০ পেরোনোর আগেই এই রক্তের গ্রুপের মানুষের হতে পারে স্ট্রোক, বলছে গবেষণা
  • সূর্যের আলো যেভাবে ভ্যাম্পায়ারদের শত্রু হয়ে উঠল
  • রোগীর রক্ত খোঁজার ভোগান্তি কমাতে ‘ওয়ান ব্লাড নেটওয়ার্ক’ চালু করছে সরকার

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net