Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
গুলিস্তানে বিস্ফোরণ: আরও দুজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ১৯

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2023, 06:00 pm
Last modified: 08 March, 2023, 06:26 pm

Related News

  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮

গুলিস্তানে বিস্ফোরণ: আরও দুজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ১৯

রাজধানীর গুলিস্তান এলাকায় বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা আরও দুজনের লাশ উদ্ধার করেছেন। এর মধ্য দিয়ে এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বুধবার বিকেলে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 March, 2023, 06:00 pm
Last modified: 08 March, 2023, 06:26 pm
ছবি: টিবিএস

রাজধানীর গুলিস্তান এলাকায় বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা আরও দুজনের লাশ উদ্ধার করেছেন। এর মধ্য দিয়ে এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার বিকেলে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

স্বজনরা দোকানমালিক মমিন উদ্দিন সুমন ও দোকানের কর্মচারী মো. রবিন হোসেনের লাশ শনাক্ত করেছেন।

জরুরি কর্মী ও উদ্ধারকারী দল আজ সকালে পাঁচতলা ভবনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও আজকের উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।

এদিকে বিস্ফোরণের উৎস সম্পর্কে কর্তৃপক্ষ এখনও কিছু জানতে পারেনি। 

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত মোট ১৭ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোহাম্মদ সিয়াম (২০) মারা যান।

মঙ্গলবার মধ্যরাতের আগে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে বেজমেন্টে যাওয়া সম্ভব হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে বিস্ফোরণের কারণ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ঘটনার অধিকতর তদন্তের জন্য রাজধানী উন্নয়ন কর্পোরেশন (রাজউক), সিটি করপোরেশন, তিতাস, ওয়াসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তান এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় গতকালই ১৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত চারজনের নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

গুলিস্তানে বিস্ফোরণ / ভবন বিস্ফোরণ / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net