Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
পশ্চিম তীরের জেনিনে অন্তত ৬ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 March, 2023, 10:40 pm
Last modified: 07 March, 2023, 10:42 pm

Related News

  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতে মাত্র ৫% মিসাইল ইসরায়েলে আঘাত হানে, শেষদিকে ইসরায়েলে আঘাত হানে ২৭% মিসাইল

পশ্চিম তীরের জেনিনে অন্তত ৬ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

টিবিএস ডেস্ক
07 March, 2023, 10:40 pm
Last modified: 07 March, 2023, 10:42 pm
ছবি: এএফপি

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিকতম অভিযানে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (০৭ মার্চ) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী তারা বলেছে, নিরাপত্তা বাহিনী বর্তমানে উত্তর-পশ্চিম তীরের জেনিন [শরণার্থী] শিবিরে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান, একটি বাড়ি ঘেরাও করে শক্তিশালী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ইসরায়েলি বাহিনী।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরে প্রবেশরত সামরিক যানবাহনের উপর দিয়ে হেলিকপ্টার উড়ছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর খবর অনুসাড়ে, তারা যে ফিলিস্তিনিদের হত্যা করেছে, তাদের মধ্যে একজন গত সপ্তাহে উত্তর-পশ্চিম তীরের হুয়ারা গ্রামের কাছে দুই ইহুদি ভাইকে গুলি করে হত্যা করেছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্যমতে, গত ২৬ ফেব্রুয়ারি যানজটের সুযোগ নিয়ে গাড়ির ভেতর থাকা দুই ইহুদি ভাইকে গুলি করে হত্যা করেন এক ফিলিস্তিনি। জায়গাটিতে প্রায়ই ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

ওই ঘটনার পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযান জোরদার করে।

দুই ইহুদি ভাইকে গুলি করে হত্যা করার পর ইসরায়েলিরা হুয়ারার কয়েক ডজন গাড়ি ও বাড়ি আগুনে পুড়িয়ে দেয়।
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল / ফিলিস্তিনি হত্যা / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতে মাত্র ৫% মিসাইল ইসরায়েলে আঘাত হানে, শেষদিকে ইসরায়েলে আঘাত হানে ২৭% মিসাইল

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net