Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
হঠাৎ অ্যান্টিক স্টোরে জনি ডেপ; কিনলেন ডেস্ক, টেবিল, পেইন্টিং ও গিটার

বিনোদন

টিবিএস ডেস্ক
06 March, 2023, 06:55 pm
Last modified: 06 March, 2023, 06:59 pm

Related News

  • অ্যাকশন থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’ দিয়ে ফিরছেন জনি ডেপ, আছেন পেনেলোপে ক্রুজ
  • ফের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান! জনি ডেপ কি ফিরছেন?
  • অ্যাম্বার হার্ডের সাথে বিরোধের পর এই প্রথম ফিরছেন জনি ডেপ, পরিচালকের ভূমিকায়
  • অ্যাম্বারের দেওয়া ক্ষতিপূরণের ১ মিলিয়ন ডলার দান করে দেবেন জনি ডেপ 
  • পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছেন জনি ডেপ, স্থগিত করা হলো ট্যুর

হঠাৎ অ্যান্টিক স্টোরে জনি ডেপ; কিনলেন ডেস্ক, টেবিল, পেইন্টিং ও গিটার

মালিক রব মিলার গণমাধ্যমকে জানান, লন্ডনে তৈরি করা বাড়ির সাজসজ্জার জন্য ডেপ বেশ কিছু ‘অদ্ভুত’ ডিজাইনের জিনিসপত্র কিনেছেন। এর মধ্যে ডেস্ক, টেবিল, পেইন্টিং ও চারটি গিটারও রয়েছে।
টিবিএস ডেস্ক
06 March, 2023, 06:55 pm
Last modified: 06 March, 2023, 06:59 pm
ছবি: জিও টিভি

হলিউড অভিনেতা জনি ডেপের কর্মকাণ্ডের প্রতি ভক্তদের সবসময়ই একটা আলাদা আগ্রহ থাকে। এবার পূর্ব ঘোষণা ছাড়াই লন্ডনের লিঙ্কনশায়ার অ্যান্টিক স্টোরে কেনাকাটা করতে যেয়ে কর্মীদের চমকে দিলেন এ তারকা অভিনেতা। লন্ডনের নতুন বাড়ির জন্য দুর্লভ সব আসবাবপত্র কিনতেই এ শপে গিয়েছিলেন ডেপ। খবর জিও টিভির। 

গত শুক্রবার ইউরোপের সর্ববৃহৎ অ্যান্টিক সেন্টার হেমসওয়েলে যান ডেপ। 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিনেমার এ তারকা হেলিকপ্টারে করে আচমকা আগমনে ঐ সেন্টারের সকলে হতবাক হয়ে যায়। 

সেন্টারের মালিক রব মিলার গণমাধ্যমকে জানান, লন্ডনে তৈরি করা বাড়ির সাজসজ্জার জন্য ডেপ বেশ কিছু 'অদ্ভুত' ডিজাইনের জিনিসপত্র কিনেছেন। এর মধ্যে ডেস্ক, টেবিল, পেইন্টিং ও চারটি গিটারও রয়েছে।

জিনিসপত্রগুলো ঠিক কী ধরণের ছিল সেটি সম্পর্কে জানতে চাইলে রব বলেন, "ডেপ মূলত আগে প্রচলিত ছিলো, এমন সব ডিজাইনের আসবাবপত্র কিনেছেন। হয়তো ঐ সময়ের জীবনযাপন তিনি পছন্দ করেন।"  

জনি ডেপের অন্তরঙ্গ বন্ধু ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী জেফ বেক। কিংবদন্তি ব্রিটিশ এ গিটারিস্ট চলতি বছরের জানুয়ারী মাসেই মৃত্যুবরণ করেছেন। শপে গিটার পছন্দের সময় জনি তার এ বন্ধুকে স্মরণ করছিলেন। 

সেন্টারের মালিক রব মিলার আরও জানান, "ডেপ মাথার খুলির মতো ডিজাইন করা একটি ফুলদানি কিনেছেন। এছাড়া শপে থাকা গিটারগুলো ধরে বেশ কয়েকটি সুরও তুলেছেন। হয়তো তিনি তার অতীতের কথা স্মরণ করছিলেন। তারপর তিনি পছন্দ অনুযায়ী শপে থাকা গিটারগুলোর মধ্যে থেকে তিনটি গিটার কিনে নেন।"

একজন 'বিশেষ অতিথি' যে শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটের দিকে যে লিঙ্কনশায়ার অ্যান্টিক স্টোরে কেনাকাটা করতে আসবেন, সেটা সেন্টারের মালিক রব মিলারকে জানানো হয়েছিল। কিন্তু ঐ ব্যক্তি যে তারকা জনি ডেপ, সেটা গোপন রাখা হয়েছিল। কেননা ৫৯ বছর বয়সী এ তারকা চেয়েছিলেন, তার উপস্থিতি জানতে পেরে জনসাধারণ যাতে দোকানে ভিড় না করেন।  

সেন্টার মালিক রব মিলার বলেন, "আমরা জনি ডেপের জন্য সেন্টারে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছিলাম। তিনি শপে স্বাভাবিকভাবে হেটে হেটে জিনিসপত্র দেখে স্বচ্ছন্দে সময় কাটিয়েছেন। এছাড়াও তিনি নিজের ইচ্ছামতো গিটার নিয়ে সুর তুলেছেন।"

গতবছর জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যকার বিরোধ নিয়ে ব্যাপক বিতর্কের তৈরি হয়। এমনকি সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন মার্কিন এ অভিনেতা। এ মামলায় ভার্জিনিয়ার একটি আদালতের জুরি সদস্যরা জানিয়েছিলেন, অ্যাম্বার হার্ড তার প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে যে সহিংসতার অভিযোগ এনেছিলেন, তা মিথ্যা এবং অবমাননাকর। 

ডেপের মানহানির জন্য অ্যাম্বারকে প্রায় ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছিল আদালত। এছাড়া ডেপের বিরুদ্ধে ঘরোয়া সহিংসতার অভিযোগ আনার পেছনে সাবেক এ স্ত্রীর অসৎ উদ্দেশ্য ছিল বলেও মন্তব্য করেছিল আদালত।


সূত্র: জিওটিভি

Related Topics

টপ নিউজ

জনি ডেপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • অ্যাকশন থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’ দিয়ে ফিরছেন জনি ডেপ, আছেন পেনেলোপে ক্রুজ
  • ফের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান! জনি ডেপ কি ফিরছেন?
  • অ্যাম্বার হার্ডের সাথে বিরোধের পর এই প্রথম ফিরছেন জনি ডেপ, পরিচালকের ভূমিকায়
  • অ্যাম্বারের দেওয়া ক্ষতিপূরণের ১ মিলিয়ন ডলার দান করে দেবেন জনি ডেপ 
  • পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছেন জনি ডেপ, স্থগিত করা হলো ট্যুর

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net