Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
তিন মাসে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি কমেছে ২,৫২০ কোটি টাকা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
21 February, 2023, 11:55 am
Last modified: 21 February, 2023, 08:23 pm

Related News

  • বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু: সংসদে অর্থমন্ত্রী
  • খেলাপি ঋণ নিষ্পত্তিতে বাজেটে আসতে পারে ‘প্রি-স্যুট মধ্যস্থতা’ ব্যবস্থা
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

তিন মাসে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি কমেছে ২,৫২০ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট বলছে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ১৩,৭৪০ টাকা কমেছে।
শাখাওয়াত প্রিন্স
21 February, 2023, 11:55 am
Last modified: 21 February, 2023, 08:23 pm
  • আট ব্যাংকের প্রভিশন ঘাটতি ১৯,০৪৬ কোটি টাকা।
  • সরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি বেসিক ব্যাংকের, ৪৫৩৫ কোটি টাকা।
  • ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ৬৬১৭ কোটি টাকা।

ব্যাপকভাবে খেলাপি ঋণ কমায়, কারণে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি ২,৫২০ কোটি টাকা কমেছে।

ডিসেম্বরে মোট প্রভিশন ঘাটতি নেমে আসে ১১,০০৯ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ১৩,৫২৯ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে, ডিসেম্বর শেষে সরকারি চার ব্যাংক, বেসরকারি তিন এবং বিশেষায়ীত এক ব্যাংকের সামষ্টিক প্রভিশন ঘাটতির অঙ্ক ১৯ হাজার ৪৬ কোটি ছাড়িয়েছে। গত সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ছিল ১৯ হাজার ৮৩৩ কোটি টাকা।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক টিবিএসকে বলেন, "সাধারণত খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলো প্রভিশনিং করতে হয়। গত ডিসেম্বর প্রান্তিকে ব্যপক খেলাপি ঋণ কমেছে যার কারণে প্রভিশনিং ঘাটতি কমে এসেছে।"

তিনি আরও বলেন, ব্যাংকগুলোর তারল্য সংকটে রয়েছে যার কারণে গ্রাহকের থেকে ঋণের টাকা আদায়ে খুবই সক্রিয় ছিল। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে নীতিমালা সহজ করেছে যার কারণেও খেলাপি ঋণ কমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট বলছে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ১৩,৭৪০ টাকা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে রেকর্ড সর্বোচ্চ ১.৩৪ লাখ কোটি টাকায় পৌঁছানোর পর ডিসেম্বরে মোট খেলাপি ঋণ ১.২০ লাখ কোটি টাকায় নেমে আসে।

প্রভিশন ঘাটতিতে থাকা রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে সরকারি বেসিক ব্যাংকের। ডিসেম্বরে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি ৫৯ লাখ টাকা। এর পরেই রয়েছে সরকারি অগ্রণী ব্যাংকের ৪ হাজার ৪২২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের ঘাটতি ২ হাজার ৮১৪ কোটি টাকা। এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রভিশন ঘাটতি ৩৪৩ কোটি ৭২ লাখ টাকা।

এই ডিসেম্বর প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রভিশন উদ্বৃত্ত রয়েছে ১৮৫৩ কোটি টাকা। যদিও গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ৫৯৯ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, সাধারণত কোন ঋণ সাবস্ট্যান্ডার্ড মানে খেলাপি হলে পুরো ঋণটা খেলাপি দেখানো হয়। তবে এই ঋণের ক্ষেত্রে প্রভিশন রাখতে হলে সর্বোচ্চ ২০% প্রভিশনিং করতে হয়। তাই যে পরিমাণে খেলাপি ঋণ কমেছে একই পরিমাণে প্রভিশন ঘাটতি কমার কথা নয়।

এছাড়া প্রভিশন ঘাটতিতে থাকা বেসরকারি ৪টি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ৬ হাজার ৬১৭ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৭১ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩৯ কোটি টাকা।

এছাড়া বিশেষায়ীত বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এর প্রভিশন ঘাটতির পরিমাণ ৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, "প্রভিশন ঘাটতি থাকলে সংশ্লিষ্ট ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে পারে না। ব্যাংক যদি প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়, তবে তাদের মূলধন ঘাটতিতে পড়ার শঙ্কা থাকে। এতে নেতিবাচক প্রভাব পড়ে ব্যাংকের ওপর। ঝুঁকিপূর্ণ হয়ে যায় আমানত।"

"ব্যাংক খাতে সমস্যা সমাধানে একটি ব্যাংকিং কমিশন গঠন করা উচিত। ব্যাংকিং কমিশনের মাধ্যমে এর আগেও বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

প্রভিশন ঘাটতি / খেলাপি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু: সংসদে অর্থমন্ত্রী
  • খেলাপি ঋণ নিষ্পত্তিতে বাজেটে আসতে পারে ‘প্রি-স্যুট মধ্যস্থতা’ ব্যবস্থা
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net