Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 April, 2020, 03:35 pm
Last modified: 23 April, 2020, 03:42 pm

Related News

  • মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে হংকংয়ের জাহাজ
  • ৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ২ জাহাজ
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • ৬৮,৪৫০ টন ডিজেল নিয়ে দুই জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে, জেট ফুয়েল নিয়ে এসছে আরেকটি
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’

চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

তিনি বলেন, বন্দর সচল রাখতে লোকজন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে।
টিবিএস রিপোর্ট
23 April, 2020, 03:35 pm
Last modified: 23 April, 2020, 03:42 pm

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। 

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে সকালে বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "বন্দর সচল রাখতে লোকজন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। বন্দরে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলে সে বিষয়ে কর্তৃপক্ষ সুদৃষ্টি দিয়ে বিবেচনা করবে। সংকট মুহূর্তে প্রণোদনা নয়, দায়িত্বের বিষয়। এই পরিস্থিতির জন্য বিশ্বের কেউ প্রস্তুত ছিল না।"

সাংবাদিকদের উদ্দেশে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, "যদিও পাঠক নেতিবাচক সংবাদের জন্য উন্মুখ হয়ে থাকে তবুও গত ২৬ মার্চ থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সাহস দিয়েছেন। ১৬ কোটি মানুষের দায়িত্ব সচেতনভাবে এ সংকট মোকাবেলা করা।"

তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরের বহিঃর্নোঙরে ৩৩টি জাহাজ অপেক্ষমাণ আছে। ওই জাহাজগুলোতে আছে ৩৬ হাজার কনটেইনার। বন্দর থেকে অফডকে কনটেইনার পাঠিয়ে জাহাজের কনটেইনার নামাতে হবে।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, "চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা গণমাধ্যমের সাপোর্ট পেয়েছি। করোনা পরিস্থিতিতেও সচল আছে চট্টগ্রাম বন্দর। চলমান সমস্যা চিহ্নিত করে তা অপসারণের চেষ্টা করেছি।কনটেইনার জট নিরসনে সব পণ্য অফডকে সরিয়ে নেওয়ার জন্য অনুমোদন পেতে যাচ্ছি।"

তিনি বলেন, "আজ বিকেলের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসবে বলে আশা করছি। এর মাধ্যমে ১৮ হাজার কনটেইনার অফডকে নেওয়া যাবে।" 

মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, "আমাদের প্রধান লক্ষ্য বন্দরের জট কমানো। বিজিএমইএ, বিকেএমইএসহ আমদানিকারকদের স্টোর রেন্ট মওকুফের সুযোগ দেওয়া হয়েছে। ২০ এপ্রিলের মধ্যে যেসব কনটেইনার জাহাজ এসেছে এ সুযোগ পেয়েছে।"

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ, বন্দরের সদস্য জাফর আলম, বন্দর সচিব ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

নৌপরিবহন প্রতিমন্ত্রী / খালিদ মাহমুদ চৌধুরী / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে হংকংয়ের জাহাজ
  • ৪৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ২ জাহাজ
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • ৬৮,৪৫০ টন ডিজেল নিয়ে দুই জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে, জেট ফুয়েল নিয়ে এসছে আরেকটি
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net