Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
স্ত্রীর সঙ্গে শুধু মেসিকে নিতেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
23 April, 2020, 03:35 pm
Last modified: 23 April, 2020, 03:37 pm

Related News

  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা

স্ত্রীর সঙ্গে শুধু মেসিকে নিতেন সাকিব

এরআগে অনেকবারই সাকিব আল হাসান বলেছেন, লিওনেল মেসি তার প্রিয় ফুটবলার। কতোটা প্রিয়, এবার সেটাই জানালেন বাংলাদেশ অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
23 April, 2020, 03:35 pm
Last modified: 23 April, 2020, 03:37 pm

পেশায় তিনি ক্রিকেটার। সারা বছর ব্যাট-বলের সঙ্গেই সময় কাটে সাকিব আল হাসানের। কিন্তু অনুশীলনে ফুটবল পেলে সব ভুলে যান বাংলাদেশ অলরাউন্ডার। হয়ে ওঠেন পুরোদস্তর ফুটবলার। ফুটবলার সাকিব ড্রিবলিংয়েও মন্দ নন। এ কারণেই হয়তো লিওনেল মেসি তার প্রিয় ফুটবলার। আর্জেন্টাইন ফুটবল জাদুকর তার কাছে এতটাই প্রিয় যে, চাঁদে যাওয়ার সুযোগ হলে স্ত্রীর সঙ্গে শুধু মেসিকে নিতেন সাকিব।

এরআগে অনেকবারই সাকিব বলেছেন, লিওনেল মেসি তার প্রিয় ফুটবলার। কতোটা প্রিয়, সেটা বোঝা গেল সাকিবের কথায়। করোনাভাইরাস দুর্গতের সাহায্যে নিজের বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। নিলামের অংশ হিসেবে অকশন ফর অ্যাকশন পেজ থেকে লাইভে আসেন সাকিব।

লাইভে ভক্তদের অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। একজন ভক্ত প্রশ্ন করেন, চাঁদে যাওয়ার সুযোগ পেলে স্ত্রী উম্মে আহমেদ শিশির ছাড়া আর কাকে সঙ্গে রাখবেন। সঙ্গে সঙ্গেই সাকিব বলে ওঠেন, 'মেসি।'

এ সময় সাকিব আরও কিছু প্রশ্নের উত্তর দেন। এক ভক্ত সেরা ইনিংসের কথা জানতে চাইলে কয়েকটি ইনিংসের কথা বলেন বাঁহাতি এই অলরাউন্ডার, 'গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসটি আমার খুব প্রিয় (৯৯ বলে ১২৪*)। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটিও অনেক প্রিয় (১১৯ বলে ১২১)। যদিও ইংল্যান্ডের কাছে আমরা হেরেছি, তারপরও ব্যক্তিগত দিক থেকে ইনিংসটি ভালো লাগার।'

এ ছাড়া টেস্টের ডাবল সেঞ্চুরিটিও সাকিবের কাছে অন্যতম সেরা। তিনি বলেন, 'ডাবল সেঞ্চুরির কথা তো বলতেই হবে (২১৭)। নিউজিল্যান্ডে গিয়ে ওদের বিপক্ষে এমন ইনিংস খেলতে পারা আমার কাছে খুবই স্পেশাল। এ ছাড়া ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংসটিও খুব ভালো ছিল। টি-টোয়েন্টির কথা বললে, অবশ্যই ২০১২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানের ইনিংসটি বলব।'

একটি ইনিংস নিয়ে আক্ষেপের কথাও জানিয়েছেন সাকিব। প্রশ্ন করা হয়, সুযোগ থাকলে কোন ইনিংসটি নতুন করে সাজাতেন। উত্তরে ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষের ইনিংসের কথা জানান সাকিব। পুরো আসরে কেবল এই ইনিংসেই সাকিব হাফ সেঞ্চুরি করতে পারেননি। 

বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, 'বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসটি নুতন করে সাজাতাম। বিশ্বকাপে একমাত্র ওই ইনিংসেই মনে হয় কিছুটা ঘাটতি থেকে গেছে। ৪১ রানে আউট হয়ে যাই। সুযোগ থাকলে আবার ইনিংস খেলতাম। তবে অবশ্যই ৪১ থেকে শুরু করতাম। শূন্য থেকে শুরু করতে হলে আরও কম রানেও আউট হতে পারি!'

Related Topics

সাকিব আল হাসান / লিওনেল মেসি / চাঁদে অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net