Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
জমি ব্যবহারে দক্ষতা বাড়িয়ে গমের উৎপাদন ১৪% বৃদ্ধি করা সম্ভব: গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2023, 09:50 am
Last modified: 05 February, 2023, 09:55 am

Related News

  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ১২ লাখ কৃষকের জন্য স্বস্তি আনতে পারে: সেলিম রায়হান
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • দেশের ৭০% মানুষ কৃষির সঙ্গে জড়িত, সরকার কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে: কৃষি মন্ত্রী

জমি ব্যবহারে দক্ষতা বাড়িয়ে গমের উৎপাদন ১৪% বৃদ্ধি করা সম্ভব: গবেষণা

একই জমিতে একই পরিমাণ খরচ করে দক্ষতার সঙ্গে তা ব্যবহার করা গেলে, গমের উৎপাদন ১৪.২ শতাংশ বাড়ানো সম্ভব হবে বলে উল্লেখ করা হয় গবেষণায়। 
টিবিএস রিপোর্ট
05 February, 2023, 09:50 am
Last modified: 05 February, 2023, 09:55 am
প্রতীকী ছবি / রয়টার্স

প্রযুক্তিগত সক্ষমতা এবং জমি ব্যবহারে দক্ষতা বাড়িয়ে একই পরিমাণ জমি চাষ করে গমের উৎপাদন ১৪.২ শতাংশ বাড়ানো সম্ভব বলে এক গবেষণায় উঠে এসেছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) ৬ষ্ঠ সানেম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রভাষক সৌরভ মোহন সাহা 'ল্যান্ড ইউটিলাইজেশন ইন উইট প্রোডাকশন অফ বাংলাদেশ: হোয়াট অ্যাফেক্টস ফার্মার্স এফিশিয়েন্সি?' শীর্ষক গবেষণাটি উপস্থাপন করেন।

গবেষণায় বলা হয়, বাংলাদেশে গম দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। অথচ প্রতিনিয়ত চাহিদা বাড়লেও গমের উৎপাদন কমেছে। নির্ভরশীল হতে হচ্ছে আমদানির ওপর। এর প্রধান কারণ হলো, গম চাষ করে কৃষকরা খুব বেশি লাভবান হতে পারেন না। 

একইসঙ্গে, প্রযুক্তিগত সক্ষমতা এবং জমি ব্যবহারে দক্ষতায় রয়েছে বড় ধরনের ঘাটতি। তবে গম উৎপাদনে সবচেয়ে বেশি খরচ করতে হয় সার এবং শ্রমিকের পেছনে। একই জমিতে একই পরিমাণ খরচ করে দক্ষতার সঙ্গে তা ব্যবহার করা গেলে, গমের উৎপাদন ১৪.২ শতাংশ বাড়ানো সম্ভব হবে বলে উল্লেখ করা হয় গবেষণায়। 

গবেষণার জন্য পঞ্চগড় ও ঠাকুরগাওয়ের ১৬০ জন কৃষকের তথ্য উপাত্ত সংগ্রহ করেন গবেষক। কারণ হিসেবে ২০২১ সালের বিবিএসের তথ্য তুলে ধরে গবেষক জানান, এ দুটি অঞ্চল থেকে দেশের সর্বোচ্চ পরিমাণ গম উৎপাদিত হয়, যার পরিমাণ ২২.৪ শতাংশ। 

গবেষক সৌরভ মোহন সাহা বলেন, "প্রতিনিয়তই চাষের উপযোগী জমি কমছে। এরমধ্যে গম থেকে ভালো লাভ না আসায় কৃষকরা এটি বাদ দিয়ে, বোরো ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন।"

তিনি বলেন, গম চাষে লোকসানের কারণে পরিবারের আয়ও কমে যায়। যার প্রভাব পড়ে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ওপরেও।

কৃষকদের দক্ষতা বাড়ানোর জন্য সমবায়, এনজিও, সম্প্রসারণ অফিস ইত্যাদির মাধ্যমে তাদের সাংগঠনিক সম্পৃক্ততা বাড়াতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি চাষ ও সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেন গবেষক। 

উল্লেখ্য, বাংলাদেশে গমের চাহিদা রয়েছে প্রতি বছর ৭০ থেকে ৭৫ লাখ টন। এরমধ্যে স্থানীয়ভাবে উৎপাদন হয় মাত্র ১০ থেকে ১২ লাখ টন। বাকিটা বিদেশ থেকে আমদানির মাধ্যমে চাহিদা মেটানো হয়। 
 
Related Topics

টপ নিউজ

গম / গম চাষ / গম উৎপাদন / কৃষক / খাদ্যশস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ১২ লাখ কৃষকের জন্য স্বস্তি আনতে পারে: সেলিম রায়হান
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • দেশের ৭০% মানুষ কৃষির সঙ্গে জড়িত, সরকার কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে: কৃষি মন্ত্রী

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net