Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিন ভারতে গ্রেপ্তার!

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
20 April, 2020, 12:40 pm
Last modified: 22 April, 2020, 06:09 pm

Related News

  • তেহরিক-ই-তালেবানের সঙ্গে আদর্শিক সংশ্লিষ্টতার অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার ৪, রিমান্ড মঞ্জুর
  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় স্কুল শিক্ষার্থী গ্রেপ্তার
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিন ভারতে গ্রেপ্তার!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক পলাতক খুনি ও বরখাস্ত রিসালদার মোসলেউদ্দিন ভারতে গ্রেপ্তার হয়েছে বলে খবর দিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
টিবিএস ডেস্ক
20 April, 2020, 12:40 pm
Last modified: 22 April, 2020, 06:09 pm
মোসলেম উদ্দিন খান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক পলাতক খুনি ও বরখাস্ত রিসালদার মোসলেউদ্দিন খান ভারতে গ্রেপ্তার হয়েছে বলে খবর দিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

১৯৭৫ সালের ১৫ আগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে ছয় আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল, তাদেরই একজন মোসলেউদ্দিন। অনেকের দাবি, মোসলেউদ্দিনই গুলি করে হত্যা করেছিল শেখ মুজিবকে। 

ওই ছয়জনের মধ্যে বরখাস্ত হওয়া ক্যাপ্টেন ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবদুল মাজেদ এপ্রিলের শুরুতে রাজধানীর মিরপুরে গ্রেপ্তার হয়। গত ১১ এপ্রিল রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর হয়।

ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় ওই খুনি উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেফতার হতে পারে বলে দাবি করেছে একটি সূত্র। সোমবার আনন্দবাজার পত্রিকা 'মুজিবের আর এক খুনিও কি এই বঙ্গে' এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

সেখানে বলা হয়- আব্দুল মাজেদের মতো পরিচয় গোপন করে শেখ মুজিবের আরেক খুনিও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে রয়েছে বলে দাবি বাংলাদেশের গোয়েন্দাদের। মাজেদকে জেরা করে বাংলাদেশের গোয়েন্দারা তার বিষয়ে জানতে পেরেছেন বলে ওই সূত্রের দাবি। 

ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় রিসেলদার (বরখাস্ত) মোসলেউদ্দিন নামে এই প্রাক্তন সেনা অফিসারকে উত্তর চব্বিশ পরগনায় তার আস্তানা থেকে আটক করা হয়েছে বলেও সূত্রের দাবি। আবার অন্য একটি সূত্রের খবর, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু-সংবাদ ছড়িয়ে গা-ঢাকা দিয়েছে মোসলেম। 

ভারতের গোয়েন্দাদের একটি সূত্রের অবশ্য দাবি, লকডাউনের সময় এ দেশ থেকে মোসলেউদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের গোয়েন্দাদের জানায়। ভারতীয় গোয়েন্দারা এই খুনিকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোনো একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন। 

তবে সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি। গোয়েন্দা সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিৎসক সেজে ভাড়া থাকছিল মোসলেউদ্দিন। সে-ও পলাতক ফাঁসির আসামি। 

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু / খুনি / মোসলেম উদ্দিন / ভারত / গ্রেপ্তার / আনন্দবাজার পত্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • তেহরিক-ই-তালেবানের সঙ্গে আদর্শিক সংশ্লিষ্টতার অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার ৪, রিমান্ড মঞ্জুর
  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় স্কুল শিক্ষার্থী গ্রেপ্তার
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net