Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ডিপোজিট ক্যাপ তুলে নিলেও উপকৃত হবেনা লোন ক্যাপের অধীনে থাকা ব্যাংকগুলো 

অর্থনীতি

সেলিম আর এফ হোসেন
16 January, 2023, 03:00 pm
Last modified: 17 January, 2023, 01:49 pm

Related News

  • ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে আরএফসিডি সুদহার: কেন্দ্রীয় ব্যাংক
  • আমানতের সুদহার এক দশকে সর্বোচ্চ, অন্যদিকে প্রবৃদ্ধি ১০ মাসে সর্বনিম্ন
  • সুদ ব্যয় সংশোধন করে ১১.৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, পরের ৩ অর্থবছরের প্রাক্কলন আরও বেশি
  • ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি ঋণের সুদের ওপর ট্যাক্স দিতে হবে না: এনবিআর
  • জুলাই-সেপ্টেম্বরে দেশের বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে তিনগুণ

ডিপোজিট ক্যাপ তুলে নিলেও উপকৃত হবেনা লোন ক্যাপের অধীনে থাকা ব্যাংকগুলো 

ডিপোজিটের ইন্টারেস্ট রেটের ফ্লোর তুলে দেওয়া হয়েছে। তবে লোনের ইন্টারেস্ট রেটে ক্যাপ থাকায় ব্যাংকগুলোর পক্ষে ডিপোজিটের ইন্টারেস্ট রেট বাড়ানো খুব একটা সম্ভবপর না- বলেন সেলিম আর এফ হোসেন
সেলিম আর এফ হোসেন
16 January, 2023, 03:00 pm
Last modified: 17 January, 2023, 01:49 pm
স্কেচ- টিবিএস

আমানত হারের সীমা তুলে নিলেও কেন্দ্রীয় ব্যাংক এখনও ৯% ঋণ সীমা বহাল রেখেছে, ফলে সাধারণ মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা নেই।

ঋণে সুদের হারে সীমা বহাল থাকায় ব্যাংকগুলো আমানতের হার বাড়াতে পারবে না।

ক্রেডিটের তুলনায় ডিপোজিটের গ্রোথ অনেক কম। আমাদের এখন ডিপোজিট বাড়াতে কাজ করতে হবে। সেইসঙ্গে ব্যাংক খাতে গ্রাহকের আস্থা বাড়াতে এবং তারা যেন লিগ্যাল চ্যানেলে রেমিট্যান্স পাঠায়, সে বিষয়ে কাজ করতে হবে।

ডিপোজিটের ইন্টারেস্ট রেটের ফ্লোর তুলে দেওয়া হয়েছে। তবে লোনের ইন্টারেস্ট রেটে ক্যাপ থাকায় ব্যাংকগুলোর পক্ষে ডিপোজিটের ইন্টারেস্ট রেট বাড়ানো খুব একটা সম্ভবপর না। 

যে ব্যাংকের আকার ছোট ও গ্রাহকের আস্থা কম, তাদের বাধ্য হয়ে ডিপোজিটে হাই রেট দিতে হচ্ছে। 

আমাদের মতো উন্নয়নশীল দেশে জিডিপির গ্রোথকেও ঠিক রাখতে হয়, আবার ইনফ্লেশনকেও ম্যানেজ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই দুটো বিষয়কেই মনেটারি পলিসিতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে। 

নতুন পলিসিতে লোনের ইন্টারেস্ট রেটের ক্যাপ তোলা হয়নি। অপরদিকে, ব্যাংক চ্যানেল থেকে প্রচুর টাকা তুলে নেওয়া হয়েছে (কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা হয়েছে), ফলে মার্কেটে অটোমেটিক্যালি একটা লিকুইডিটি টাইটেনিং হয়েছে। 

আবার দেখছি, কনজিউমার লোনে ৩% সুদ বাড়ানোর কথা বলা হয়েছে, এটি আগেই করা হলেও এখন অফিসিয়ালি ডকুমেন্টেড হয়েছে। তবে কর্পোরেট, এসএমইসহ অন্য ক্ষেত্রগুলোতে লোনের ইন্টারেস্ট রেট আগের মতোই ৯% রাখা হয়েছে। এদিক থেকে দেখতে গেলে, টাইটার লিকুইডিটি আমাদের জন্য ভালো।

রেপো রেট এখন বাড়ানোকে আমার মনে হয়েছে, 'দ্যাট ইজ এ রেকগনিশন অব দ্য হায়ার রেট ইন দ্য মার্কেট'। ব্যাংক চ্যানেলে এখন লিকুইডিটি স্ট্রেস আছে। ইনফ্লেশনকে কন্ট্রোল করতে সাহায্য করে বলে এটা একদিক থেকে ভালো। কেন্দ্রীয় ব্যাংক লিকুইডিটিকে আরো টাইট করার চেষ্টা করছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আমাদের প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ ১৪% এর নিচেই আছে। এর মধ্যে আবার ৩% ক্রিয়েট হয়েছে ফরেইন কারেন্সির প্রাইজ বেড়ে যাওয়ার কারণে। তাই, জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের মনেটারি পলিসিতে প্রাইভেট সেক্টরে ১৪% গ্রোথ আমার কাছে এম্বিশাস মনে হচ্ছে।

ডিপোজিটে ৮% পর্যন্ত সুদ দিচ্ছে। এটাই মূল চ্যালেঞ্জ। ডিপোজিটে বেশি সুদ দেওয়ার কারণে তাদের মার্জিন কমে একেবারে নগণ্য পর্যায়ে চলে এসেছে।

ইন্টারেস্ট রেটের ক্যাপ রেখে মনেটারি পলিসি কীভাবে বাস্তবায়ন করা হবে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এসএমই সহ বিভিন্ন খাতে রিফাইন্যান্স স্কিমে ইন্টারেস্ট রেটের স্প্রেড বাড়িয়ে ব্যাংক খাতকে চাঙ্গা করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে লোনের ইন্টারেস্ট রেটে ক্যাপ রেখে মনেটারি পলিসি ইফেক্টিভ করা কঠিন।

সেলিম আর এফ হোসেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান।
 
Related Topics

টপ নিউজ

ক্যাপ / আমানতের সুদ / ঋণের সুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে আরএফসিডি সুদহার: কেন্দ্রীয় ব্যাংক
  • আমানতের সুদহার এক দশকে সর্বোচ্চ, অন্যদিকে প্রবৃদ্ধি ১০ মাসে সর্বনিম্ন
  • সুদ ব্যয় সংশোধন করে ১১.৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, পরের ৩ অর্থবছরের প্রাক্কলন আরও বেশি
  • ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি ঋণের সুদের ওপর ট্যাক্স দিতে হবে না: এনবিআর
  • জুলাই-সেপ্টেম্বরে দেশের বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে তিনগুণ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net