Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
জুন অথবা জুলাইয়ে বাংলাদেশে আসতে পারেন মেসিরা: কাজী সালাউদ্দিন

খেলা

টিবিএস রিপোর্ট
09 January, 2023, 09:50 pm
Last modified: 09 January, 2023, 10:01 pm

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

জুন অথবা জুলাইয়ে বাংলাদেশে আসতে পারেন মেসিরা: কাজী সালাউদ্দিন

কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনা পৌঁছে গিয়েছিল অন্যমাত্রায়। যা নিয়ে খবর প্রচারিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। আর্জেন্টিনার গণমাধ্যমেও ঢালাওভাবে প্রচার করা হয়েছিল বিভিন্ন ছবি এবং ভিডিও। এবার আর্জেন্টিনা দলকে বাংলাদেশে এনে সেটির পূর্ণতা দিতে চায় বাফুফে। 
টিবিএস রিপোর্ট
09 January, 2023, 09:50 pm
Last modified: 09 January, 2023, 10:01 pm
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসতে পারে ঢাকায়। ছবি: এএফপি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন এই কথা। জুন-জুলাইয়ের দিকে আর্জেন্টিনা দল আসতে পারে বাংলাদেশে। যদিও কোনো কিছুই এখনো নিশ্চিত নয় বলেও মন্তব্য করেছেন বাফুফে সভাপতি। 

কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনা পৌঁছে গিয়েছিল অন্যমাত্রায়। যা নিয়ে খবর প্রচারিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। আর্জেন্টিনার গণমাধ্যমেও ঢালাওভাবে প্রচার করা হয়েছিল বিভিন্ন ছবি এবং ভিডিও। এবার আর্জেন্টিনা দলকে বাংলাদেশে এনে সেটির পূর্ণতা দিতে চায় বাফুফে। 

কাতার বিশ্বকাপের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশিদের আর্জেন্টিনা দল নিয়ে পাগলামি দেখে আর্জেন্টিনার মানুষও আপ্লুত হয়েছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে দুই দেশের মানুষের মধ্যে। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই বাংলাদেশি ভক্তদের দাবি, বাফুফে যেন ট্রফিসহ মেসিদেরকে ঢাকায় আমন্ত্রণ জানায়। 

বাফুফে সেটি করেছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও ইতিবাচক সাড়া দিয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ভাষ্যমতে, 'এখনো কিছুই নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনা ফেডারেশন ইতিবাচক সাড়া দিয়েছে। আমরা আশাবাদী, জুন-জুলাইয়ের দিকে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে।'

যদি শেষপর্যন্ত আলবিসেলেস্তেরা এই সফর করে, তাহলে এটি মেসিদের দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসা হবে। ২০১১ সালে প্রথম ও এখন পর্যন্ত শেষবার ঢাকায় এসেছিল আকাশি-নীল দলটি। 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচও খেলেন মেসি-দি মারিয়ারা। সেই ম্যাচে প্রতিপক্ষ নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / কাজী সালাউদ্দিন / বাফুফে / বাংলাদেশ-আর্জেন্টিনা / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net