Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার 'লোভনীয়' প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান 

খেলা

টিবিএস ডেস্ক
08 January, 2023, 03:50 pm
Last modified: 08 January, 2023, 03:52 pm

Related News

  • যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে বেরিয়ে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা মোতায়েন ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার 'লোভনীয়' প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান 

দলের প্রধান কোচ হওয়ার বিনিময়ে জিদানকে মোটা অংকের টাকা বেতন দেওয়ার প্রস্তাব করেছিল ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশটি। কিন্তু জিদান সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
টিবিএস ডেস্ক
08 January, 2023, 03:50 pm
Last modified: 08 January, 2023, 03:52 pm
জিনেদিন জিদান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের (পুরুষদের) প্রধান কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান, খবর গোল-এর।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, জিদানকে কোচ হওয়ার জন্য যে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র তা খেলার দিক থেকে এবং জিদানের ব্যক্তিগত দিক থেকেও বেশ আকর্ষণীয় প্রস্তাবই ছিল। দলের প্রধান কোচ হওয়ার বিনিময়ে জিদানকে মোটা অংকের টাকা বেতন দেওয়ার প্রস্তাব করেছিল ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশটি। কিন্তু জিদান সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং আপাতত তাকে ফ্রান্সের কোচ হওয়ার দিকেই বেশি আগ্রহী দেখা গেছে; যদিও বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ফ্রান্সের ফুটবল সংস্থা।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্র তাদের জাতীয় দলের কোচ গ্রেগ বারহল্টারের অতীতের, ১৯৯১ সালের একটি গৃহ-সহিংসতার ঘটনা নিয়ে তদন্ত করছে। ২০২২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে ছিলেন বারহল্টার। গত সপ্তাহে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বারহল্টারের সাথে চুক্তি নবায়নের সম্ভাবনা থাকলেও, তার চেয়ে ভালো বিকল্প খোঁজার চেষ্টাও অব্যহত রেখেছে যুক্তরাষ্ট্র।

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আপাতত অ্যান্থনি হাডসনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তার জাতীয় দলের স্থায়ী কোচ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

জিদানের মতো কিংবদন্তি ফুটবলারকে কোচ হিসেবে নিয়ে এলে যে যুক্তরাষ্ট্রের বড় রকম ফায়দা হতো তা বলাই বাহুল্য। বিশেষ করে রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ জিদানের দক্ষতার প্রমাণ ইতোমধ্যেই পেয়ে গেছে বিশ্ব। এমনকি ব্রাজিলের কোচ তিতের পদত্যাগের পর সেলেসাওদের সম্ভাব্য কোচ হিসেবেও জিদানের নাম উঠে এসেছিল।

এছাড়াও, মরিসিও পচেত্তিনো ও মাউরো বিয়েলসার মতো বড় বড় কোচদের নামও উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোচ হিসেবে। এরা দুজনেই বর্তমানে বেকার আছেন। আবার ব্রাজিলের সাবেক কোচ তিতে, স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের মতো কোচরাও যুক্তরাষ্ট্রের চিন্তাভাবনায় থাকতে পারে। তবে এই মুহূর্তে কোচ হিসেবে যে জিদানের চাহিদা অন্য সবার চেয়ে ওপরে, একথা স্বীকার করতেই হবে।

গ্রেগ বারহল্টারকে নিয়ে তদন্তের ফলাফল প্রকাশিত হলে জাতীয় দলে তার ভবিষ্যত নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আগামীতে কলম্বিয়া ও সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রের সামনে।     

Related Topics

টপ নিউজ

জিনেদিন জিদান / কোচ / যুক্তরাষ্ট্র / প্রস্তাব / ফিরিয়ে দেওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে বেরিয়ে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা মোতায়েন ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net