Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
তারল্য সংকটে চাপে থাকবে ব্যাংকিং খাত

বাংলাদেশ

আরফান আলী
01 January, 2023, 06:10 pm
Last modified: 01 January, 2023, 06:17 pm

Related News

  • সামনের মাসগুলোয় মূল্যস্ফীতির চাপ কমে আসতে পারে 
  • অধিকাংশ মধ্যবিত্তের সামনে কোনো আশার আলো নেই
  • খাদ্যপণ্যের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ক্রয়ক্ষমতাও চ্যালেঞ্জ নিতে হবে

তারল্য সংকটে চাপে থাকবে ব্যাংকিং খাত

বিভিন্ন সময়ে প্রণোদনা প্যাকেজের ঋণকে– টার্ম লোনে রূপান্তর করে সময় বাড়িয়ে দেওয়াও ব্যাংকগুলোতে নতুন বছরে তারল্যতে টান পড়ার একটা কারণ। এমন না করলে ঋণগুলো ব্যাংকের কাছে ফেরত আসতো। তখন ব্যাংক আবার ঋণ দিতে পারতো। এসব দীর্ঘসূত্রিতার কারণে এবছর টাকাপয়সার একটু টান থাকবে ব্যাংকিং চ্যানেলে। বিশেষ করে, দুর্বল ব্যাংকগুলোর জন্য একটু অসুবিধা হবে। 
আরফান আলী
01 January, 2023, 06:10 pm
Last modified: 01 January, 2023, 06:17 pm
আরফান আলী, সাবেক এমডি ব্যাংক এশিয়া। অঙ্কন- টিবিএস

ব্যাংকিং খাতে এখন যেসব সমস্যা হচ্ছে, এগুলো আরেকটু গভীরতর হওয়ার শঙ্কা আছে নতুন বছরে। বিশেষ করে, ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাবে। তাদের যে পরিমাণ তারল্য সমর্থন দরকার, তারা হয়তো সাপোর্টটা সেভাবে পাবে না। কারণ, আমাদের ঋণ যেভাবে বেড়েছে, আমানত সেভাবে বাড়েনি। ফলে কিছুটা তারতম্য থাকবে।

বিভিন্ন সময়ে প্রণোদনা প্যাকেজের ঋণকে– টার্ম লোনে রূপান্তর করে সময় বাড়িয়ে দেওয়াও ব্যাংকগুলোতে নতুন বছরে তারল্যতে টান পড়ার একটা কারণ। এমন না করলে ঋণগুলো ব্যাংকের কাছে ফেরত আসতো। তখন ব্যাংক আবার ঋণ দিতে পারতো। এসব দীর্ঘসূত্রিতার কারণে এবছর টাকাপয়সার একটু টান থাকবে ব্যাংকিং চ্যানেলে। বিশেষ করে, দুর্বল ব্যাংকগুলোর জন্য একটু অসুবিধা হবে। 

সামনের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের যে পরিমাণ প্রবৃদ্ধির পূর্বাভাস করা হবে, সেটি অর্জন করা হবে কঠিন। অবশ্য প্রবৃদ্ধি কম হলে– সেটি আবার মূল্যস্ফীতির চাপকে কমিয়ে রাখবে, এটা একটা ইতিবাচক প্রভাব। তবে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সমর্থন দিয়ে রাখলে ব্যাংকগুলো একটু স্বস্তি পাবে।

সামনের মাসগুলোয় মূল্যস্ফীতির চাপ কমে আসতে পারে 

এছাড়া, ব্যাংকগুলোকে ২০২৩ সালে তারল্য ও ঋণ ব্যবস্থাপনা বিচক্ষণতার সাথে করতে হবে। সঞ্চয় ও মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতি বিবেচনায়, ব্যাংকগুলোর জন্য বাজার থেকে বাড়তি টাকা পাওয়াটাও কঠিন হবে। অর্থাৎ, ব্যাংক খাতকে স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 

ব্যাংক চ্যানেলে টাকার সংকট থাকলেও, সব দিক বিবেচনা করে মনে হচ্ছে, নতুন বছরে বৈদেশিক মুদ্রার তারল্যের অবস্থা আমাদের ভালো থাকবে। কারণ, ২০২৩ সালে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ২০২২ সালের তুলনায় কম ডলার কিনতে চাইবে। ২০২০ সালে অনেকগুলো এলসি নিষ্পত্তি ডেফার করে দেওয়া হয়েছিল, যেগুলো গতবছরের মার্চে ম্যাচিউরড হয়। ফলে আমাদের দেশের ব্যালেন্স অব পেমেন্ট ও ট্রেড ব্যালেন্সে একটা বড় রকমের ধাক্কা ছিল। 
আশা করছি, নতুন বছর এমন থাকবে না। এছাড়া রেমিট্যান্স ও রপ্তানি আরো বাড়তে পারে। কোভিডের কারণে চীনে উৎপাদনে সমস্যা হচ্ছে বলে অনেক পোশাক রপ্তানি অর্ডার আমাদের দেশে চলে এসেছে। 

বাংলাদেশ ব্যাংক অব্যাহতভাবে ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা ও টাকার তারল্য এবং নীতি সমর্থন দিয়ে যাচ্ছে। এ ধরণের সাপোর্ট সামনের বছরও দিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে, যাতে করে ব্যাংকগুলো এগোতে পারে। এই সাপোর্ট না পেলে অনেক ব্যাংকই অসুবিধায় পড়ে যাবে। 

অধিকাংশ মধ্যবিত্তের সামনে কোনো আশার আলো নেই

ব্যাংকগুলোর পক্ষে ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত অগ্রগতি থেকে ফেরত আসার সুযোগ নেই। নতুন বছরে ব্যাংক চ্যানেলে নতুন নতুন প্রযুক্তি সংযোজন ও ব্যবহার আরো বাড়বে। যেসব ব্যাংক নিজেদের জন্য প্রযুক্তিতে বিনিয়োগ করতে দেরি করবে বা কার্পণ্য করবে, তাদের পক্ষে ব্যবসা ধরে রাখা মুশকিল হবে। কারণ, গ্রাহকদের একটা বড় অংশ এখন প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং- এ অভ্যস্ত হয়ে গেছে। ব্যাংকিং সেবায় তারা টেকনোলজির ব্যবহার দেখতে চায়। সেই অর্থে ব্যাংকগুলোকে ফিনটেক কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বে গিয়ে নতুন টেকনোলজিতে বিনিয়োগ বাড়াতে হবে। 

এছাড়া, জাতীয় অর্থনীতিতে গ্রামীণ অংশগ্রহণ বাড়াতে– ব্যাংকগুলোকে গ্রামেগঞ্জে তাদের পরিধি সম্প্রসারণ করতে হবে। 

খাদ্যপণ্যের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ক্রয়ক্ষমতাও চ্যালেঞ্জ নিতে হবে

ব্যাংকিং খাত এখন কিছুটা শিথিলভাবে চালিত হচ্ছে। কর্পোরেট গভর্নেন্সকে আরো শক্তিশালী করা প্রয়োজন। পুঁজি ও ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকগুলোর আরো মনোযোগী হওয়াও দরকার। না। তা নাহলে দীর্ঘমেয়াদে ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে। কিছু মন্দ ব্যাংকের জন্য, ভালো ব্যাংকও দুর্ভোগের শিকার হবে। সবশেষে, নতুন বছরে আমাদের ব্যাংকখাতকে নিয়ে নতুন করে ভাবতে হবে।


আরফান আলী ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি)

সাক্ষাৎকারটি নিয়েছেন টিবিএসের প্রতিবেদক তন্ময় মোদক 
 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ব্যাংকিং খাত / তারল্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • সামনের মাসগুলোয় মূল্যস্ফীতির চাপ কমে আসতে পারে 
  • অধিকাংশ মধ্যবিত্তের সামনে কোনো আশার আলো নেই
  • খাদ্যপণ্যের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ক্রয়ক্ষমতাও চ্যালেঞ্জ নিতে হবে

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net