Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
খাদ্যপণ্যের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ক্রয়ক্ষমতাও চ্যালেঞ্জ নিতে হবে

মতামত

এম আসাদুজ্জামান
01 January, 2023, 02:20 pm
Last modified: 01 January, 2023, 02:28 pm

Related News

  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • বিনিয়োগে স্থবিরতার মধ্যেই এলডিসি-পরবর্তী উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ সরকারের
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

খাদ্যপণ্যের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ক্রয়ক্ষমতাও চ্যালেঞ্জ নিতে হবে

নতুন বছরে খাদ্যপণ্যের সরবরাহ বাড়িয়ে একেবারে প্রান্তিক মানুষগুলোকে নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি মানুষের যাতে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায় সেদিকেও সমানভাবে কাজ করতে হবে।
এম আসাদুজ্জামান
01 January, 2023, 02:20 pm
Last modified: 01 January, 2023, 02:28 pm
এম আসাদুজ্জামান। স্কেচ: টিবিএস

খাদ্য নিরাপত্তা যেসব বিষয়ের উপর নির্ভর করে তার প্রধান দুটি টুল হলো সহজলভ্যতা ও ক্রয় ক্ষমতা বিবেচনা। করোনার সময় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ায় ক্রয়ক্ষমতার উপর এক বড় ধাক্কা এসেছে, যা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি বলেই মনে হয়। আবার করোনাতে খাদ্যপণ্যের সহজলভ্যতা থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সরবরাহ চেইনে বড় একটা ধাক্কা দিয়েছে।

নতুন বছরে খাদ্যপণ্যের সরবরাহ বাড়িয়ে একেবারে প্রান্তিক মানুষগুলোকে নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি মানুষের যাতে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায় সেদিকেও সমানভাবে কাজ করতে হবে।

কৃষি উৎপাদনের ক্ষেত্রে ২০২২ সালে একটি বড় ঘটনা দেখা গেছে। আমন মৌসুমে খরার কারণে দেশের অধিকাংশ অঞ্চলেই সেচ পাম্প বসিয়ে ভূগর্ভস্থ পানির ব্যবহার করতে হয়েছে। কিন্তু এই পানিটা কিন্তু পর্যাপ্ত রিফিল হয়নি। নতুন বছর যখন শুষ্ক মৌসুমে পুরোপুরি ভূগর্ভস্থ পানির ব্যবহার করতে যাবো তখন কিন্তু একটা সংকটের আশঙ্কা থেকে যাচ্ছে।

এ জায়গায় সতর্কভাবে চিন্তাভাবনা করে আগে থেকেই পরিকল্পনা করতে হবে। কারণ বোরো হচ্ছে ধানের সবচেয়ে বড় উৎপাদন মৌসুম। এই মৌসুমে যাতে কোনোভাবেই উৎপাদনের উপর আঘাত না অসে তার বন্দোবস্ত করতে হবে।

এছাড়া এখন যেটা হচ্ছে, সরকার ওএমএসএ যে বরাদ্দ দিচ্ছে সেটা খুবই অপ্রতুল। মানুষ তিনদিন পর্যন্ত অপেক্ষা করছে চালের গাড়ির জন্য, ছয় সাত ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে; অনেকে পণ্য না পেয়ে চলে যাচ্ছে। এর কারণ কি? কারণ হলো তাদের সক্ষমতা এতই কমে গেছে যে এখান থেকে একটু সহযোগিতার জন্য তীব্রভাবে অপেক্ষা করছে; যখন কিনা বাজারে সবকিছুর দামই বেশি।

এখানে সরকারের উচিত নিম্নআয়ের মানুষের জন্য যে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটার সহজলভ্যতা বাড়াতে হবে।

বিশ্বের সব দেশই নিজেদের খাদ্য নিরাপত্তা ঠিক রাখতে নির্দিষ্ট নীতি বাস্তবায়ন করে। বাংলাদেশেরও আগে থেকেই এ ধরনের নীতিমালা তৈরি করে রাখা উচিত। শেষ মুহুর্তে হুমড়ি খেয়ে বিদেশ থেকে চাল না কিনে আগে থেকেই পরিকল্পনা করতে হবে। আসলে কতটা সংকট হতে পারে, আমাদেরকে কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটা হিসেব করতে হবে। আবার কোন দেশ থেকে আমরা কেনাকাটা করতে পারবো সেটা আগেভাগেই নিশ্চিত করে রাখতে হবে।

কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি নির্ভর পণ্যগুলোর সরবরাহ কমে যাওয়ার কারণে আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, এটা পলিকল্পনা করে এবছর ঠিক করতে হবে।

(এম আসাদুজ্জামান বিআইডিএসের সাবেক গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ) 

Related Topics

টপ নিউজ

খাদ্য নিরাপত্তা / ক্রয়ক্ষমতা / চ্যালেঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • বিনিয়োগে স্থবিরতার মধ্যেই এলডিসি-পরবর্তী উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ সরকারের
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net