Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ভারতের প্রেক্ষাগৃহে ১১ বছর পর মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি সিনেমা 

বিনোদন

টিবিএস ডেস্ক
29 December, 2022, 01:20 pm
Last modified: 29 December, 2022, 01:22 pm

Related News

  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সরকার গঠন হচ্ছে না থালাপতির? তামিলনাড়ুতে বিজয়ের দুই বিরোধী দলের জোট বেঁধে সরকার গড়ার গুঞ্জন
  • পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়

ভারতের প্রেক্ষাগৃহে ১১ বছর পর মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি সিনেমা 

পাকিস্তানি সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে বিরোধীতার ইতিহাস পুরনো, যার নজির ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমার ক্ষেত্রেও প্রতীয়মান। ইতোমধ্যেই ভারতের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ সিনেমাটি প্রদর্শনের ক্ষেত্রে বিরোধিতা শুরু হয়েছে।
টিবিএস ডেস্ক
29 December, 2022, 01:20 pm
Last modified: 29 December, 2022, 01:22 pm
'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমার একটি দৃশ্যে ফাওয়াদ খান। ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সংস্কৃতিগত অনেক মিল থাকলেও রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। আর এই মনস্তাত্ত্বিক দূরত্বের প্রভাব পরেছে দুই দেশের শিল্প জগতে, যার মধ্যে সিনেমা অন্যতম। ভারতের প্রেক্ষাগৃহে সর্বশেষ ২০১১ সালে পাকিস্তানি সিনেমা প্রদর্শিত হয়েছিল। তবে দীর্ঘ ১১ বছরের অচলায়তন ভেঙে আগামী ৩০ নভেম্বর 'দ্য লিজেন্ড অব মওলা জাট' নামক একটি পাকিস্তানি সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। খবর আল জাজিরার।

'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমাটি মূলত ১৯৭৯ সালে নির্মিত কাল্ট ক্লাসিক 'মওলা জাট' সিনেমার রিমেক। ৩৮ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা বিলাল লাশারি নির্মিত এ সিনেমাটি ভারতের মাল্টিপ্লেক্স চেইন ইনক্স লিজিওর কোম্পানির মাধ্যমে ভারতের পাঞ্জাব ও দিল্লীর উল্লেখযোগ্য কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ বিষয়ে মাল্টিপ্লেক্স চেইন কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার রাজেন্দ্র সিং জানান, সিনেমাটি মুক্তির ক্ষেত্রে যেসব স্থানে পাঞ্জাবি ভাষাভাষীর লোক বেশি সেসব স্থানের প্রেক্ষাগৃহকে প্রাধান্য দেওয়া হবে। 

তবে শুধু ইনক্সের প্রেক্ষাগৃহেই নয়, বরং ভারতের অন্য মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমাসও গত সপ্তাহে 'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে পিভিআর নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং বর্তমানে সিনেমাটি আদৌ পিভিআরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না-কি তা নিশ্চিত নয়।

View this post on Instagram

A post shared by Bilal Lashari (@bilal_lashari)

পাকিস্তানি সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে বিরোধীতার ইতিহাস পুরনো, যার নজির 'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমার ক্ষেত্রেও প্রতীয়মান। ইতোমধ্যেই ভারতের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ সিনেমাটি প্রদর্শনের ক্ষেত্রে বিরোধিতা শুরু হয়েছে।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামের হিন্দু জাতীয়তাবাদী কট্টরপন্থী রাজনৈতিক দলের নেতা আমিয়া খোপকার বলেছেন, "ব্যাপারটি ক্ষুব্ধ হওয়ার মত যে ভারতের একটি কোম্পানি দেশে পাকিস্তানি একটি ছবি আমদানি করছে। আমাদের দলের প্রধান রাজ সাহেবের নির্দেশ মতো আমরা সিনেমাটি ভারতের কোথাও প্রদর্শন করতে দেব না।" রাজনীতির পাশাপাশি সিনেমা প্রযোজনা করা এ নেতা টুইটে 'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমার অভিনেতা ফাওয়াদ খানের ভারতীয় ফ্যানদের বিশ্বাসঘাতক উল্লেখ করে তাদেরকে পাকিস্তানে যেয়ে ছবিটি দেখার কথা বলেছেন।

এ অবস্থায় ভারতীয় সিনেমার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া খুব একটা সহজ হবে না। জনপ্রিয় লেখক ও ফিল্ম ফেস্টিভাল প্রোগ্রামার আসীম ছোবড়া বলেন, "সিনেমা মুক্তিকে ঘিরে যদি কোনো রাজনৈতিক রঙ দেওয়া হয় তবে আমি অবাক হবো না। যাই হোক, আমি বিশ্বাস করি ছবিটি মুক্তি পেলে আবারও দুই দেশের মধ্যকার সংস্কৃতি আদান প্রদানের দ্বার উন্মোচিত হবে।"

ভারতে পাকিস্তানের সিনেমা, নাটক ও গানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু তারপরেও ভারতে পাকিস্তানি শিল্পীরা তাদের সৃষ্টিকর্ম পৌঁছে দিতে চ্যালেঞ্জের মুখোমুখি হন। বিশেষ করে ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর এ সমস্যা আরও প্রকট হয়েছে। এছাড়াও ২০১৬ সালে উরি এট্যাকে ভারতের ১৯ সেনা নিহত হওয়ার পর ভারতের সকল প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানি শিল্পীদের অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত 'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমাটি ১৩ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। মাত্র ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি ইতিমধ্যেই বক্স অফিসে প্রায় ২৫০ কোটি রুপির বেশি আয় করে পাকিস্তানের সিনেমা জগতে সর্বোচ্চ আয় করা অন্যতম সিনেমা হিসেবে খ্যাতি পেয়েছে। খ্যাতিমান সব শিল্পীতে পূর্ণ ১৫০ মিনিট দীর্ঘ এই সিনেমায় পারিবারিক কলহ থেকে শুরু করে প্রতিশোধ ও সম্মান প্রতিষ্ঠার বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে।   

Related Topics

টপ নিউজ

ভারত / পাকিস্তানি সিনেমা / প্রেক্ষাগৃহ / ছবি মুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সরকার গঠন হচ্ছে না থালাপতির? তামিলনাড়ুতে বিজয়ের দুই বিরোধী দলের জোট বেঁধে সরকার গড়ার গুঞ্জন
  • পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net