Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
'ছেলেকে ক্যামেরুন দলে খেলাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা টাকা চেয়ে বসল,' এমবাপ্পের বাবা

খেলা

টিবিএস ডেস্ক
01 July, 2026, 05:40 pm
Last modified: 01 July, 2026, 05:59 pm

Related News

  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  
  • প্যারাগুয়ের 'ডার্টি ফুটবল ট্যাকটিস' মোকাবিলা করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
  • ২০২৬ ফিফা বিশ্বকাপে গতির লড়াই: শীর্ষে কোন দল ও খেলোয়াড়
  • ফুটবল বিশ্বকাপে কোচ হিসেবে দেশমের রেকর্ড ১৮তম জয়, শেষ ষোলোয় ফ্রান্স
  • গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে

'ছেলেকে ক্যামেরুন দলে খেলাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা টাকা চেয়ে বসল,' এমবাপ্পের বাবা

নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সেই অনৈতিক আচরণকে অবশ্য এখনো ভুলতে পারেননি এমবাপ্পে। অভিমান প্রকাশ করে তারকা এ ফুটবলার বলেছেন, “ক্যামেরুন এখন আমাকে ডাকছে। আমি না চাইতেই আমাকে নাগরিকত্ব দিচ্ছে। তবে আমার ক্যামেরুনের নাগরিকত্ব দরকার নেই। কেননা আমি ফ্রান্সের নাগরিক এবং আমি ফ্রেঞ্চ হয়েই থাকতে চাই।”
টিবিএস ডেস্ক
01 July, 2026, 05:40 pm
Last modified: 01 July, 2026, 05:59 pm

বাবার সাথে কিলিয়ান এমবাপ্পে/ ছবি- সংগৃহীত

বর্তমানে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ২০২২ কাতার বিশ্বকাপে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা।

এমবাপ্পের বাবা জানিয়েছিলেন, ফ্রান্স নয়, বরং সবকিছু ঠিকঠাক থাকলে ক্যামেরুন জাতীয় দলের হয়েই খেলতেন পিএসজির সাবেক এ তারকা। কিন্তু ঘুষ দাবি করায় ছেলেকে ক্যামেরুন জাতীয় দলে খেলাতে পারেননি অর্থাভাবে থাকা এমবাপ্পের বাবা উইলফ্রেড।

এমবাপ্পের জন্ম ফ্রান্সের প্যরিসে, ১৯৯৮ সালে। তার বাবার জন্মভূমি ক্যামেরুন ও মায়ের জন্মভূমি আলজেরিয়া। ভাগ্য বদলের আশায় এমবাপ্পের বাবা-মা নিজেদের জন্মভূমি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপে। আর তাই নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকেই ২০১৮ সালে ক্যারিয়ারের শুরুর দিকে এমবাপ্পের বাবা উইলফ্রেড ছেলেকে ক্যামেরুন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করাতে চেয়েছিলেন।

ক্যামেরুনের কনকর্ড নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন তিনি। আলফ্রেড বলেন, "প্রথমদিকে আমি চেয়েছিলাম আমার ছেলে ক্যামেরুনের হয়েই খেলুক। কিন্তু ক্যামেরুন ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা আমার কাছে এমবাপ্পেকে প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করার বিনিময়ে ঘুষ চেয়েছিল; যা পরিশোধের সামর্থ্য আমার ছিল না।"

একই সাক্ষাৎকারে তিনি জানান, ফ্রান্সের জাতীয় দলে এমবাপ্পেকে জায়গা পেতে কোনো ঘুষ দিতে হয়নি। আলফ্রেড বলেন, "ক্যামেরুন ফুটবল ফেডারেশন এমবাপ্পের মতো একজন খেলোয়াড়কে তাদের দলে নিতে ব্যর্থ হয়েছে। কেননা ক্যামেরুন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা অলস ও লোভী।"

আফ্রিকান দেশগুলোতে সরকারি প্রায় সকল প্রতিষ্ঠানই চরম দুর্নীতিগ্রস্থ। আর দুর্নীতির এই চর্চা থেকে বের হতে পারেনি ক্যামেরুনের ফুটবল ফেডারেশনও। সাক্ষাৎকারে এমবাপ্পের বাবা বলেন, দেশের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করা সম্মানের ব্যাপার। আর তাই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ঘুষ হিসেবে কোনো অর্থ দেওয়াকে নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মনে করেন তিনি।

বাবার এ মন্তব্যর সাথে একমত প্রকাশ করেন এমবাপ্পে। তিনি বলেন, "আমি ক্যামেরুনে জন্মাইনি। আমি একজন ফ্রেঞ্চ। আমার ক্যারিয়ারের শুরুতে আমি যখন কেউ ছিলাম না তখন আমার বাবা ক্যামেরুনের প্রাথমিক দলে আমার সুযোগ চেয়েছিল। কিন্তু তারা দলে সুযোগ লাভের শর্ত হিসেবে বড় অঙ্কের টাকা দাবি করেন। এই ঘটনায় আমার বাবা মনঃক্ষুণ্ণ হয়ে ফ্রান্সে চলে আসেন। পরবর্তীতে ফ্রান্স ফুটবল ফেডারেশন আমাকে যোগ্যতা প্রমাণের সুযোগ করে দেয়।"

নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সেই অনৈতিক আচরণকে অবশ্য এখনো ভুলতে পারেননি এমবাপ্পে। অভিমান প্রকাশ করে তারকা এ ফুটবলার বলেছেন, "ক্যামেরুন এখন আমাকে ডাকছে। আমি না চাইতেই আমাকে নাগরিকত্ব দিচ্ছে। তবে আমার ক্যামেরুনের নাগরিকত্ব দরকার নেই। কেননা আমি ফ্রান্সের নাগরিক এবং আমি ফ্রেঞ্চ হয়েই থাকতে চাই।"

বর্তমান পারফরম্যান্স বিবেচনায় মেসি রোনালদোর পর এমবাপ্পে ফুটবল বিশ্ব শাসন করবে বলে ধারণা করছেন ফুটবলপ্রেমীরা। আর সেই খেলোয়াড়কেই কি-না ক্যারিয়ারের শুরুতে এক কর্মকর্তার ঘুষের প্রলোভনের কারণে হারিয়েছে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন!

বর্তমানে ক্যামেরুন জাতীয় দল নিয়ে এমবাপ্পের আফসোস নেই; বরং ফ্রান্সের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে করছেন একের পর এক রেকর্ড। কিন্তু এমবাপ্পেকে না পাওয়ার আফসোস হয়তো ক্যামেরুনের জনগণ সারাজীবন বয়ে বেড়াবে।

(আর্কাইভ থেকে)

Related Topics

টপ নিউজ

এমবাপ্পে / কিলিয়ান এমবাপ্পে / ফুটবল বিশ্বকাপ ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • পেনাল্টি মিসের হতাশা ভুলে এমবাপ্পের ম্যাজিক, মরক্কোকে হারিয়ে সেমিতে ফ্রান্স  
  • প্যারাগুয়ের 'ডার্টি ফুটবল ট্যাকটিস' মোকাবিলা করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
  • ২০২৬ ফিফা বিশ্বকাপে গতির লড়াই: শীর্ষে কোন দল ও খেলোয়াড়
  • ফুটবল বিশ্বকাপে কোচ হিসেবে দেশমের রেকর্ড ১৮তম জয়, শেষ ষোলোয় ফ্রান্স
  • গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net