Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
বাংলাদেশকে আর্জেন্টিনা ফুটবল দলের ধন্যবাদ

খেলা

টিবিএস ডেস্ক
19 December, 2022, 10:10 pm
Last modified: 19 December, 2022, 10:18 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • ‘ইতিবাচক রাজনীতির সূচনা’: শফিকুর ও নাহিদের বাসায় যাওয়ার সিদ্ধান্তে তারেক রহমানকে ধন্যবাদ সারজিসের
  • শান্তিপূর্ণ অভ্যর্থনা: দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
  • দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

বাংলাদেশকে আর্জেন্টিনা ফুটবল দলের ধন্যবাদ

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ফেটে পড়েছেন তাদের বাংলাদেশি সমর্থকরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিছিল হয়েছে, ফুটেছে পটকা। এমন অকৃত্তিম ভালোবাসা ও সমর্থন দেখে বরাবরের মতোই আপ্লুত আর্জেন্টাইনরা।
টিবিএস ডেস্ক
19 December, 2022, 10:10 pm
Last modified: 19 December, 2022, 10:18 pm

আর সব দেশের মতো ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে ছিল বাংলাদেশও। বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষদের সমর্থন ও ভালোবাসা এবার সব সীমা ছাড়িয়ে গেছে। বাংলাদেশের প্রায় বেশিরভাগ অঞ্চলে বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখছেন সমর্থকরা। শত শত মানুষ এক সাথে খেলা দেখছেন। এসব ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এর আগেই বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা চোখে পড়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। তখনই তারা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেয়। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা নিয়ে হাজির হন আর্জেন্টাইন সমর্থকরা, বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন করা শুরু করেন তারা। বাংলাদেশ দলের সমর্থনে খোলা হয় ফেসবুক পেজ, বুয়েন্স এইরেসে ওড়ে বাংলাদেশের পতাকা। আর্জেন্টিনার কোচও কথা বলেন বাংলাদেশ নিয়ে, জানান ধন্যবাদ।

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়েছে তাদের বাংলাদেশি সমর্থকরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিছিল হয়েছে, ফুটেছে পটকা। এমন অকৃত্তিম ভালোবাসা ও সমর্থন দেখে বরাবরের মতোই আপ্লুত আর্জেন্টাইনরা। বিশ্বকাপ শেষে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল সিলেকশন আর্জেন্টিনা। 

#Qatar2022

Thank you Bangladesh ?
Thank you Kerala, India, Pakistan. Your support was wonderful! https://t.co/GvKwUP2hwJ— ?? Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) December 19, 2022

আর্জেন্টিনার জয়ে উল্লাস হচ্ছে, বাংলাদেশি এক ভক্তের পোস্ট করা ভিডিও টুইট করে বাংলাদেশসহ উপমহাদেশের কয়েকটি দেমকে ধন্যবাদ জানিয়েছে তারা। বাংলাদেশকে আলাদা করে ধন্যবাদ দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। পোস্টের শুরুতেই লেখা হয়েছে, 'ধন্যবাদ বাংলাদেশ।' এরপর একটি খুশির ইমোজি দেওয়া। একই পোস্টের নিচের অংশে তারা লিখেছে, 'ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান। তোমাদের সমর্থন অসাধারণ ছিলো।'

বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা দেখেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে লিওনেল মেসির গোলের পর করা বাংলাদেশের সমর্থকদের উদযাপনের ভিডিওটি টুইট করেছিল ফিফা। ক্যাপশনে লেখা হয়, 'এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।' পরে ব্রাজিল সমর্থকদের উল্লাসের ছবিও প্রকাশ করে ফিফা। 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / কাতার বিশ্বকাপ / এএফএ / ধন্যবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • ‘ইতিবাচক রাজনীতির সূচনা’: শফিকুর ও নাহিদের বাসায় যাওয়ার সিদ্ধান্তে তারেক রহমানকে ধন্যবাদ সারজিসের
  • শান্তিপূর্ণ অভ্যর্থনা: দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
  • দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net