Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
'আমি আগ্রহী নই', বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে বেনজেমার রহস্যময় বার্তা! 

টিবিএস ডেস্ক
17 December, 2022, 04:05 pm
Last modified: 17 December, 2022, 04:16 pm

Related News

  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স

'আমি আগ্রহী নই', বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে বেনজেমার রহস্যময় বার্তা! 

সোশ্যাল মিডিয়ায় বেনজেমার এই পোস্ট এখনো হেঁয়ালি মনে হচ্ছে অনেকের কাছে। তিনি আদৌ মাঠে নামবেন কিনা তা নিয়ে কোচও মুখ খোলেননি বিধায় রহস্য থেকেই যাচ্ছে।
টিবিএস ডেস্ক
17 December, 2022, 04:05 pm
Last modified: 17 December, 2022, 04:16 pm
করিম বেনজেমা। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনালের ঠিক ২৪ ঘণ্টা বাকি। ফ্রান্সের টানা দ্বিতীয় শিরোপা নাকি লিওনেল মেসির অধরা স্বপ্ন পূরণ? কে জিতবে বিশ্বকাপ তা নিয়ে ইতোমধ্যেই নানা হিসেব-নিকেশ কষা হয়ে গেছে। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ইনজুরির কারণে ফ্রান্স স্কোয়াড থেকে ছিটকে যাওয়া করিম বেনজেমা ফাইনালে খেলবেন কিনা তা নিয়ে ব্যাপক চর্চা চলছে ফুটবল অঙ্গনে। আর ফাইনালকে সামনে রেখেই এক রহস্যময় বার্তার মাধ্যমে সেসবের জবাব দিলেন ফরাসি তারকা!

সদ্যই ব্যালন দ'অর জেতা রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা বিশ্বকাপের একটি ম্যাচও খেলতে পারেননি ইনজুরির কারণে। কিন্তু তা সত্ত্বেও তার জায়গায় স্কোয়াডে অন্য কাউকে নেননি কোচ দিদিয়ের দেশম। ফলে এখনো ফ্রান্স স্কোয়াডের অংশ হয়েই আছেন বেনজেমা এবং চাইলে তাকে মাঠে নামাতেও পারবেন কোচ।

সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে বেনজেমা এখন পুরোপুরি ফিট এবং রবিবার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবেন তিনি। কিন্তু এ ব্যাপারে কোচ দিদিয়ের দেশমকে প্রশ্ন করা হলে তিনি বলেন- "আমি এ প্রশ্নের উত্তর দিতে চাই না। এটা একটা মূর্খের মতো প্রশ্ন।" 

তবে বেনজেমা মাঠে নামলে যে ফরাসিদের শক্তি বেড়ে যাবে তা বলাই বাহুল্য। তাই রিয়াল মাদ্রিদ তারকার প্রত্যাবর্তন নিয়ে চিন্তায় থাকার কথা আর্জেন্টিনার। এদিকে শুক্রবার স্প্যানিশ গণমাধ্যমে দাবি করা হয়েছে, ইনজুরিতে পড়ার পর বেনজেমাকে দেশে পাঠিয়ে দেওয়ার তিনি অসন্তুষ্ট এবং দেশমের সাম্প্রতিক মন্তব্যও তিনি ভালোভাবে নেননি।

View this post on Instagram

A post shared by Karim Benzema (@karimbenzema)

তবে সবাইকে চমকে দিয়ে বেনজেমা নিজেই সোশ্যাল মিডিয়ার ছোট্ট বার্তা দিয়েছেন। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে ফরাসি ভাষায় তিনি যা লিখেছেন তা অনুবাদ করলে দাঁড়ায়- "আমি আগ্রহী নই", সাথে ইমোজি।

তবে বেনজেমার এই পোস্ট এখনো হেঁয়ালি মনে হচ্ছে অনেকের কাছে। তিনি আদৌ মাঠে নামবেন কিনা তা নিয়ে কোচও মুখ খোলেননি বিধায় রহস্য থেকেই যাচ্ছে।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৯৭ ম্যাচ খেলে ৩৭ গোল করেছেন ৩৪ বছর বয়সী বেনজেমা। এবারের বিশ্বকাপে সেমি-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স।

সূত্র: গোল 
 
Related Topics

টপ নিউজ

করিম বেনজেমা / ফ্রান্স / বিশ্বকাপ / ফাইনাল / বার্তা / রহস্যময়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net