Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
সেমি-ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে ব্রাজিল

খেলা

টিবিএস ডেস্ক
12 December, 2022, 09:25 pm
Last modified: 12 December, 2022, 09:36 pm

Related News

  • ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই: প্রধান উপদেষ্টা
  • নিউইয়র্কে মেয়র নির্বাচনে মামদানি বনাম কুমোর সর্বশেষ জরিপ যা বলছে

সেমি-ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে ব্রাজিল

১৩ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই ম্যাচে আর্জেন্টিনাকে সমর্থন দেবে ব্রাজিল ফুটবল।
টিবিএস ডেস্ক
12 December, 2022, 09:25 pm
Last modified: 12 December, 2022, 09:36 pm

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই ধুন্ধুমার লড়াই, ফুটবল বিশ্বের সবচেয়ে দামি ম্যাচ। এই ম্যাচ নিয়ে গোটা দুনিয়া ‍দুই ভাগে ভাগ হয়ে পড়ে। মাঠে দল দুটিও তাই, চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে নেই প্রতিদ্বন্দ্বিতা, বরং এখানে থাকে ঐক্যের জয়গান। দেশ দুটির পরিচয় যে একই, তারা লাতিন আমেরিকান। তাই তো কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সমর্থন দিলো ব্রাজিল ফুটবল। 

হারে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনা পরে ঠিকই ছন্দ খুঁজে নিয়ে এগিয়ে চলেছে শিরোপার পথে। রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে আলবিসেলেস্তেরা। ১৩ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। 

এই ম্যাচে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে। অথচ ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের অপেক্ষায় ছিল সবাই। আসরের শুরু থেকেই হিসাব কষা হচ্ছিল এই দুই দলের দেখা হবে কোন পর্যায়ে। 

সেলেসাওরা শেষ আটের বাধা পার হলে সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখার সুযোগ পেতো ফুটবল দুনিয়া। কিন্তু কোয়ার্টার ফাইনালে নেইমারদের কাঁদিয়ে শেষ চারের টিকেট কাটে ক্রোয়েশিয়া। একে তো ক্রোয়াটরা স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে, তার ওপর আর্জেন্টিনা লাতিন অঞ্চলের দেশ; তাই সমর্থনটা মেসিরাই পাচ্ছেন।

ফের্নান্দো সার্নে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, 'আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় নিয়ে আসবে।' এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেছিলেন, আর্জেন্টিনা বাদ পড়লে ব্রাজিলকে সমর্থন দেবেন তারা।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা-ব্রাজিল / কাতার বিশ্বকাপ / সমর্থন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই: প্রধান উপদেষ্টা
  • নিউইয়র্কে মেয়র নির্বাচনে মামদানি বনাম কুমোর সর্বশেষ জরিপ যা বলছে

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net