Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
সাম্বা থামিয়ে ক্রোয়েশিয়ার রূপকথা

হাসান জামিলুর রহমান সৈকত
10 December, 2022, 01:00 am
Last modified: 10 December, 2022, 01:05 am

Related News

  • দুরন্ত স্পেনের কাছে পাত্তা পেল না ক্রোয়েশিয়া
  • ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে নেশন্স লিগের শিরোপা স্পেনের
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে

সাম্বা থামিয়ে ক্রোয়েশিয়ার রূপকথা

যেভাবেই দেখুন না কেন, এই জয় পুরো ক্রোয়েশিয়ার জয়। এই জয় আরেকবার প্রমাণ করল, শুধু প্রতিভা বিচ্ছুরিত সৌন্দর্যই নয়, ফুটবল মাঝেমধ্যে শ্রমসাধ্য চোয়ালবদ্ধ প্রতিজ্ঞারও পূজারি।
হাসান জামিলুর রহমান সৈকত
10 December, 2022, 01:00 am
Last modified: 10 December, 2022, 01:05 am
ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে উঠার পর ক্রোয়েশিয়ান খেলোয়াড়দের উল্লাস। ছবিঃ এএফপি

কোন জায়গা থেকে শুরু করবেন? লিভাকোভিচের টাইব্রেকার বীরত্ব, লভ্রেন-গাভারদিওলদের বুক চিতানো রক্ষণ, লুকা মদরিচের ৩৭ বছর বয়সেও চিতার ক্ষিপ্রতায় ১২০ মিনিট দৌড়ানো অথবা ব্রুনো পেতকোভিচের ১১৭ মিনিটের সমতাসূচক গোল, ব্রাজিলের বিপক্ষে ক্রোয়েশিয়ার এই জয়কে চাইলে দেখতে পারেন উপরের যেকোনো দৃষ্টিকোণ থেকে। 

যেভাবেই দেখুন না কেন, এই জয় পুরো ক্রোয়েশিয়ার জয়। এই জয় আরেকবার প্রমাণ করল, শুধু প্রতিভা বিচ্ছুরিত সৌন্দর্যই নয়, ফুটবল মাঝেমধ্যে শ্রমসাধ্য চোয়ালবদ্ধ প্রতিজ্ঞারও পূজারি।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট নেইমার-রিচার্লিসন-ভিনিশিয়ুসদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগকে নখদন্তহীন করে রাখলেন ক্রোয়েশিয়ার দুই সেন্টার ব্যাক, দেয়ান লভ্রেন এবং জসকো গাভারদিওল। যে কয়বার এই দুইজনকে পার হয়ে যেতে পারল ব্রাজিল, ঠেকে গেল লিভাকোভিচ দেয়ালে। 

এরপর ৩০ মিনিট অতিরিক্ত খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তে নেইমারের জাদুতে একবার মনোযোগ ভঙ্গই হল ক্রোয়েশিয়ার রক্ষণভাগের। অবশ্য নেইমারের মতো খেলোয়াড়কেই বা কতক্ষণ আটকে রাখা যায়!

তাতে কিন্তু হাল ছেড়ে দেয়নি ক্রোয়াটরা, সেটা যে তাদের রক্তেই নেই! অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাই ব্রাজিলের উপর ঝাঁপিয়ে পড়ল তারা। 

শেষ চারে উঠার উৎসব ক্রোয়াটদের। ছবিঃ এএফপি

বয়স যে তার কাছে নিতান্তই একটা সংখ্যা, সেটা আবারও দেখালেন লুকা মদরিচ। ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার পুরো ম্যাচে যে কারো থেকে বেশি দৌড়েছেন, সেই অবস্থাতেও ১১৬ মিনিটে দুই ব্রাজিলিয়ান খেলোয়াড়ের চাপের মধ্যে থেকে যেভাবে বল পাহারা দিয়ে বের করে এনে ঠান্ডা মাথায় মাঝামাঠে ছেড়ে দিলেন, সেখান থেকেই গোলের উৎস খুঁজে পায় ক্রোয়েশিয়া। 

ব্রুনো পেতকোভিচ, বদলি নামার পর থেকেই ডি-বক্সের ভেতর ঘুরঘুর করছিলেন একটা সুযোগের আশায়। বারবার সতীর্থদের দেখাচ্ছিলেন তাকে একবার ভালো ডেলিভারি দেওয়ার জন্য। 

সেটি পেতকোভিচ পেলেন ১১৭ মিনিটে, আরেক বদলি খেলোয়াড় মিরোস্লাভ অরসিচের বাড়ানো বল ডি-বক্সের শুরুর প্রান্ত থেকে বাঁ পায়ের এক স্পর্শে পাঠালেন অ্যালিসনের সীমানার বাইরে। ১-১! 

টাইব্রেকারে গেল ম্যাচ, সেখানে জাপান ম্যাচের নায়ক লিভাকোভিচের আরেকবার ডানা মেলে দেওয়া জয়ের পথে এগিয়ে দেয় ক্রোয়েশিয়াকে। 

এবার নিয়ে তিনবার বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল ক্রোয়াটরা, ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার শেষ চারে উঠার পর টানা দুই বিশ্বকাপে এই কৃতিত্ব দেখাল তারা। যুগোস্লাভিয়া থেকে আলাদা হওয়ার কেবল ৩২ বছর হয়েছে দেশটির, এই অল্প সময়ে বিশ্ব ফুটবলে যা অর্জন করেছে ক্রোয়েশিয়া, তাতে কুর্নিশ করা ছাড়া উপায় নেই। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ক্রোয়েশিয়া ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • দুরন্ত স্পেনের কাছে পাত্তা পেল না ক্রোয়েশিয়া
  • ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে নেশন্স লিগের শিরোপা স্পেনের
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net