Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
দরিদ্রদের জন্য ইনসুলিন সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলাদেশ

বাসস
06 December, 2022, 11:55 am
Last modified: 06 December, 2022, 11:56 am

Related News

  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

দরিদ্রদের জন্য ইনসুলিন সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সমস্ত ডায়াবেটিস রোগী এবং সেবাদানকারীদের পক্ষে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবিলম্বে অবসান ঘটানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অবশ্যই আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং আমাদের জনগণের স্বাস্থ্য এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ ব্যবহার করতে হবে।”
বাসস
06 December, 2022, 11:55 am
Last modified: 06 December, 2022, 11:56 am
স্কেচ: টিবিএস

মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দরিদ্রদের জন্য সাশ্রয়ী মূল্যে ইনসুলিন এবং অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধের সুবিধা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি বলেন, "কোভিড-১৯ মহামারি আমাদের বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার অনেক ত্রুটি-বিচ্যুতি উন্মোচিত করেছে। ডায়াবেটিস এবং অন্যান্য এনসিডিগুলোর (অসংক্রামক রোগ) জন্য আরও বেশি মারাত্মক হতে পারে, এমন বৈষম্য মোকাবেলা করার জন্য আমাদের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে।"

ডায়াবেটিসের বৈশ্বিক রাষ্ট্রদূত হিসেবে প্রধানমন্ত্রী পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস কংগ্রেস-২০২২-এ প্রচারিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

সমস্ত ডায়াবেটিস রোগী এবং সেবাদানকারীদের পক্ষে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবিলম্বে অবসান ঘটানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমাদের অবশ্যই আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং আমাদের জনগণের স্বাস্থ্য এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ ব্যবহার করতে হবে।"

তিনি বলেন, "ডায়াবেটিস এবং সংশ্লিষ্ট রোগে আক্রান্ত প্রত্যেকের কাছে আমরা সঠিক চিকিৎসা ও যত্ন যাতে পৌঁছাতে পারি, তা নিশ্চিত করার জন্য আমাদের একটি শান্তিময় বিশ্ব তৈরি করা দরকার।"

শেখ হাসিনা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসা ও গবেষণায় বিনিয়োগের জন্য আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছাকে সচল করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে তিনি বিষয়টি বিশ্ব নেতৃবৃন্দের নজরে আনতে তার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন-আইডিএফ-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এবং অন্যান্য প্রাসঙ্গিক বিশ্ব স্বাস্থ্য নেতৃবৃন্দের সাথে গ্লোবাল ডায়াবেটিস কমপ্যাক্ট বাস্তবায়নে সহায়তার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসা ও গবেষণার জন্য আন্তর্জাতিক অর্থায়নের কোনো বিকল্প নেই।

শেখ হাসিনা উল্লেখ করেন, ডব্লিউএইচও বলেছে, বিশ্বে প্রায় ৪২২ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে ভুগছে এবং এই রোগে প্রতি বছর প্রায় ১৫ লাখ মানুষ প্রাণ হারায়। বাংলাদেশে শিশুসহ ৮.৫ মিলিয়নেরও বেশি মানুষ ডায়াবেটিস এবং সংশ্লিষ্ট অন্যান্য অসুস্থতা নিয়ে বসবাস করে।

প্রধানমন্ত্রী বলেন, তবে ডায়াবেটিস থেকে জটিলতা ও অকাল মৃত্যু প্রতিরোধ করা যেতে পারে। নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবারের মতো কিছু জীবনযাত্রার পরিবর্তন অনেক পার্থক্য করতে পারে উল্লেখ করে তিনি বলেন, সঠিক ওষুধ এবং সতর্কতার মাধ্যমে একজন ডায়াবেটিস রোগী নিয়মিত জীবন উপভোগ করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ-এনসিডিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে স্বীকৃতি দেয়।

তিনি ডায়াবেটিস প্রতিরোধ, যত্ন এবং নিরাময় প্রচারের জন্য আইডিএফের কাজের প্রশংসা করে বলেন, এটি ২৪০টি জাতীয় ডায়াবেটিস সমিতিকে এক ছাতার নিচে একত্র করেছে এবং এটি সত্যিই একটি অনন্য অর্জন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের একটি রেজ্যুলেশনের মাধ্যমে ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে আইডিএফ-এর সঙ্গে বাংলাদেশের পূর্ববর্তী সহযোগিতার কথা স্মরণ করেন। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস এবং অন্যান্য প্রধান এনসিডি থেকে অকাল মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার একটি গণমুখী স্বাস্থ্য নীতি বাস্তবায়ন করছে, যা কমিউনিটি সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়।

তার সরকার সম্প্রতি দেশের সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে বলেও উল্লেখ করেন তিনি। 

শেখ হাসিনা বলেন, সারাদেশে ১৮ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রশিক্ষিত পেশাদার এবং ডায়াবেটিস পরীক্ষার সুবিধা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দেশব্যাপী ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ডায়াবেটিস / ইনসুলিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net