Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ইউক্রেনে নতুন করে আবারও মিসাইল হামলা রাশিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 December, 2022, 10:20 pm
Last modified: 05 December, 2022, 10:25 pm

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

ইউক্রেনে নতুন করে আবারও মিসাইল হামলা রাশিয়ার

ইউক্রেনের সরকার জানিয়েছে, রাশিয়ার কয়েক দফা হামলায় দেশটির দক্ষিণে ঘরবাড়ি ও উত্তরে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়েছে। এসব হামলায় নিহত হয়েছেন দুই জন।
টিবিএস ডেস্ক
05 December, 2022, 10:20 pm
Last modified: 05 December, 2022, 10:25 pm
ছবি: এপি

পশ্চিমা দেশগুলো রাশিয়ার সমুদ্রবাহী তেলের দাম নির্ধারণ করে দিয়ে মস্কোর যুদ্ধ চালানোর আর্থিক উৎস সীমাবদ্ধ করার চেষ্টা করেছে। এদিকে রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে রহস্যময় বিস্ফোরণ ঘটেছে। এসবের পর এবার রাশিয়া ইউক্রেনে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে। খবর রয়টার্স-এর।

ইউক্রেনের সরকার জানিয়েছে, সোমবার (৫ ডিসেম্বর) রাশিয়ার কয়েক দফা হামলায় দেশটির দক্ষিণে ঘরবাড়ি ও উত্তরে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়েছে।

মিসাইল হামলা শুরু হলে সাধারণ জনগণকে আশ্রয়স্থলে যাওয়ার আহ্বান জানায় ইউক্রেন কর্তৃপক্ষ।

এর আগে রাতারাতি রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর এ মিসাইল হামলার ঘটনা ঘটে।

মস্কোর দক্ষিণে রায়াজানের একটি বিমানঘাঁটিতে ফুয়েল ট্যাংকার বিস্ফোরণে তিনজন নিহত হন। এছাড়া রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর অন্তর্ভুক্ত এমন কিছু বোমারু বিমানের ঘাঁটিতে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এঙ্গেলস নামক ওই বিমানঘাঁটিতে হামলার ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন সারাতভের স্থানীয় গভর্নর রোমান বুসারজিন।

এঙ্গেলস বিমানঘাঁটিটি মস্কো থেকে ৭৩০ কিমি দক্ষিণে অবস্থিত। এ ঘাঁটিতে ৬০-৭০টি বোমারু বিমান রয়েছে। এ বিমানগুলো ব্যবহার করে পারমাণবিক হামলা চালানো সম্ভব।

তবে এ দুটো ঘটনার জন্য দায় স্বীকার করেনি ইউক্রেন। কিয়েভ এগুলোকে রাশিয়ার আক্রমণের 'কর্মফল' হিসেবে অভিহিত করেছে।

সোমবার জাপোরিঝঝিয়ায় রাশিয়ার মিসাইল হামলায় প্রাথমিকভাবে দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছিল ইউক্রেন। কিছু মিসাইল ভূপাতিত করার দাবিও করেছে তারা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়া।
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / মিসাইল হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net