Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
কেট উইন্সলেটকে অ্যাভাটারে অভিনয়ে রাজি দেখে অবাক হয়েছিলেন জেমস ক্যামেরন 

বিনোদন

টিবিএস ডেস্ক
05 December, 2022, 06:50 pm
Last modified: 05 December, 2022, 06:59 pm

Related News

  • ‘সন্তানদের পেছনেই সময় চলে যায়, তাই নারী পরিচালকদের এত অভাব’: পরিচালনায় এসে কেট উইন্সলেট
  • নেটফ্লিক্সে ‘গুডবাই জুন’ দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে কেট উইন্সলেটের
  • ‘টাইটানিকের দরজা' যা কেট উইন্সলেটকে বাঁচিয়েছিল, বিক্রি হলো ৭ লাখ ডলারে
  • ‘টাইটানিক’-এর পর বিখ্যাত হওয়াটা ছিল ‘ভয়ংকর’: কেট উইন্সলেট
  • অ্যাভাটার ‘৬ ও ৭’ নিয়ে পরিকল্পনা করে ফেলেছেন জেমস ক্যামেরন

কেট উইন্সলেটকে অ্যাভাটারে অভিনয়ে রাজি দেখে অবাক হয়েছিলেন জেমস ক্যামেরন 

টাইটানিক-এর শ্যুটিংয়ে পানির দৃশ্যগুলোতে ওয়েটস্যুট পরতে রাজি হননি কেট। অতিরিক্ত ঠাণ্ডা পানিতে ভেজা কাপড়েই দীর্ঘক্ষণ শ্যুট করেছিলেন তিনি। যার ফলে নিউমোনিয়ায় আক্রান্ত হলে ট্রমাটাইজড হয়ে যান অস্কারজয়ী এই অভিনেত্রী।
টিবিএস ডেস্ক
05 December, 2022, 06:50 pm
Last modified: 05 December, 2022, 06:59 pm
ছবি: টাইটানিক-এর পরিচালক জেমস ক্যামেরনের সাথে কেট উইন্সলেট।

চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতিক্ষিত হলিউড সিনেমা অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার-এর। এই চলচ্চিত্রের মাধ্যমেই কালজয়ী সিনেমা টাইটানিক মুক্তি পাওয়ার ২৬ বছর পর আবারও পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করেছেন কেট উইন্সলেট।

কেট উইন্সলেট এই চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন দেখে কিছুটা অবাক হয়েছিলেন ক্যামেরন। কারণ টাইটানিক-এর শ্যুটিংয়ের জন্য দীর্ঘক্ষণ পানিতে থেকে ট্রমাটাইজড হয়েছিলেন কেট। খবর যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল-এর।

'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার' চলচ্চিত্রে কেট উইন্সলেটের ফার্স্ট লুক (ডানে)। ছবি: সংগৃহীত

টাইটানিক-এর শ্যুটিংয়ে পানির দৃশ্যগুলোতে ওয়েটস্যুট পরতে রাজি হননি কেট। তীব্র ঠাণ্ডা পানিতে ভেজা কাপড়েই শ্যুট করেছিলেন তিনি। ফলে নিউমোনিয়ায় আক্রান্ত হলে ট্রমাটাইজড হয়ে যান অস্কারজয়ী এই অভিনেত্রী।

তাই অ্যাভাটার-এর সিক্যুয়েলের মতো পানিসংক্রান্ত সিনেমায় কেট আবার অভিনয় করছেন দেখে ক্যামেরন কিছুটা অবাক বনে গিয়েছিলেন।

তবে কেটকে সাহসী বলতেই হবে! নতুন ছবিতে বেশ কিছু বিপজ্জনক স্টান্ট করেছেন তিনি। কেবল তা-ই নয়, পানির নিচে শ্যুট করে ভেঙ্গে দিয়েছেন টম ক্রুজের রেকর্ড।

চরিত্রের প্রয়োজনে পানির নিচে সাত মিনিট ১৪ সেকেন্ড দম আটকে রেখেছিলেন তিনি। আর মিশন: ইমপসিবল-রোগ নেশন চলচ্চিত্রে টম শ্বাস-প্রশ্বাস বন্ধ করে ছিলেন ছয় মিনিট ৩০ সেকেন্ড।

অ্যাভাটার মুভির এই সিক্যুয়েলের মাধ্যমেই প্রথমবারের মতো এলিয়েনদের নীল গায়ের রঙে দেখা যাবে টাইটানিক তারকাকে। ছবিতে তার চরিত্রটির নাম রোনাল।

২০০৯ সালে অ্যাভাটার মুক্তি পাওয়ার পর ছবিটি বিরাট ব্যবসায়িক সাফল্য লাভ করে। ফলে জেমস ক্যামেরনকে এর সিক্যুয়েল নির্মাণের কথা ভাবতে হয়। এরপর কেটে গেছে এক যুগ! তবে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, কারণ চলতি বছর ১৬ ডিসেম্বরে মুক্তি পাবে অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার।

কল্পকাহিনী নির্ভর এই লাইভ অ্যাকশন ছবিতে কেট উইন্সলেট ছাড়াও থাকছেন জো সালডানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন।

২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পাবে অ্যাভাটার-এর পরবর্তী সিক্যুয়েল এবং চতুর্থ ও পঞ্চম সিক্যুয়েল মুক্তি পাবে যথাক্রমে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর এবং ২০২৮ সালের ২২ ডিসেম্বর। 

Related Topics

টপ নিউজ

কেট উইন্সলেট / অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • আলি লারিজানি। ফাইল ছবি: এএফপি
    ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২; ‘এপস্টিন গ্যাং’ ৯/১১-এর মতো নাশকতার ছক কষছে: লারিজানি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ‘সন্তানদের পেছনেই সময় চলে যায়, তাই নারী পরিচালকদের এত অভাব’: পরিচালনায় এসে কেট উইন্সলেট
  • নেটফ্লিক্সে ‘গুডবাই জুন’ দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে কেট উইন্সলেটের
  • ‘টাইটানিকের দরজা' যা কেট উইন্সলেটকে বাঁচিয়েছিল, বিক্রি হলো ৭ লাখ ডলারে
  • ‘টাইটানিক’-এর পর বিখ্যাত হওয়াটা ছিল ‘ভয়ংকর’: কেট উইন্সলেট
  • অ্যাভাটার ‘৬ ও ৭’ নিয়ে পরিকল্পনা করে ফেলেছেন জেমস ক্যামেরন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
আলি লারিজানি। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২; ‘এপস্টিন গ্যাং’ ৯/১১-এর মতো নাশকতার ছক কষছে: লারিজানি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net