Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
গিলিয়াড ফার্মার ওষুধে করোনামুক্ত হয়েছেন গুরুতর অসুস্থদের দুই-তৃতীয়াংশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2020, 02:35 pm
Last modified: 11 April, 2020, 03:37 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • দেশের বাজারে অবাধে বিকোচ্ছে ৬৫ হাজার টাকার ‘ভুয়া’ ক্যান্সার ইনজেকশন 

গিলিয়াড ফার্মার ওষুধে করোনামুক্ত হয়েছেন গুরুতর অসুস্থদের দুই-তৃতীয়াংশ

রেমডিসিভির দেওয়ার ১৮ দিনের মাথায় ৬৮ শতাংশ বা তিন ভাগের দুইভাগ রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়। এসব রোগীকে টানা ১০ দিন ধরে গিলিয়াদের তৈরি রেমডিসিভির ওষুধের নিয়মিত ডোজ দেওয়া হয়েছিল। 
টিবিএস ডেস্ক
11 April, 2020, 02:35 pm
Last modified: 11 April, 2020, 03:37 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিটিক্যাল  কোম্পানি- গিলিয়াড সায়েন্সেস ইঙ্ক, তাদের একটি পরীক্ষামূলক ওষুধ করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে। এর ফলে খুব শীঘ্রই বাজারে করোনা ভাইরাস প্রতিষেধক ওষুধ আসবে- উজ্জ্বল হয়ে উঠেছে এমন সম্ভাবনার দিগন্ত। 

কোম্পানিটি তাদের এক গবেষণা প্রতিবেদনে এই দাবি করে। চিকিৎসা বিজ্ঞানের প্রসিদ্ধ সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন তা প্রকাশ করেছে। 

প্রতিবেদনে প্রকাশ, গিলিয়াড ফার্মার ওষুধ যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কানাডায় করোনায় গুরুতর অসুস্থ ৫৩ ব্যক্তিকে দেওয়া হয়। এদের সকলেই কোভিড-১৯ ভাইরাসের কারণে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। 

তাদের কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র বা ভেন্টিলেটর দিয়ে জীবিত রাখা হয়েছিল। এদের মাঝে চারজনকে অবশ্য হার্ট-লাংস বাই পাস মেশিন দিয়ে নিঃশ্বাস নিতে সাহায্য করা হয়। খবর ব্লুমবার্গের

এসব রোগীকে টানা ১০ দিন ধরে গিলিয়াদের তৈরি রেমডিসিভির ওষুধের নিয়মিত ডোজ দেওয়া হয়। করোনার নতুন কোনো ওষুধ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ অনুমোদিত না হলেও, মৃত্যুপথযাত্রী রোগীদের জীবনরক্ষায় মানবিক উদ্যোগ হিসেবে এটি ব্যবহার করা হয়। এছাড়া তাদের জীবনরক্ষার অন্য কোনো উপায় ছিল না। 

রেমডিসিভির দেওয়ার ১৮ দিনের মাথায় ৬৮ শতাংশ বা তিন ভাগের দুইভাগ রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়। এর ফলে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে শ্বাস নিচ্ছিলেন, এমন ৩০ জন রোগীর মধ্যে ১৭ জনের আর যন্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি। এমনকি মোট ৫৩ রোগীর অর্ধেকই ওষুধটির কারণে সুস্থ হয়ে বাড়ি ফেরে গেছেন। 

অবশ্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৩ শতাংশ। যারা ভেন্টিলেটর ব্যবহারে বাধ্য হয়েছিলেন, মৃতের সংখ্যায় তাদের প্রতিনিধিত্ব ছিল ১৮ শতাংশ। 

এই প্রেক্ষিতে গিলিয়াড গবেষণাপত্রটির প্রধান লেখক জনাথন গ্রেইন বলেন, আলোচিত চিকিৎসা গবেষণার মাধ্যমে পাওয়া সফলতা বা তথ্য থেকে এই মুহূর্তেই কোন উপসংহার টানতে চাইছি না আমরা। তবে এই পর্যবেক্ষণ, আমাদের সফলতার ব্যাপারে বেশ আশাবাদী করে তুলেছে।  

 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / প্রতিষেধক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • দেশের বাজারে অবাধে বিকোচ্ছে ৬৫ হাজার টাকার ‘ভুয়া’ ক্যান্সার ইনজেকশন 

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net