Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
নভেম্বরে প্রথমবারের মত রপ্তানি আয় ছাড়ালো ৫ বিলিয়ন ডলার

অর্থনীতি

রিয়াদ হোসেন & শাখাওয়াত প্রিন্স
02 December, 2022, 10:25 am
Last modified: 02 December, 2022, 11:34 pm

Related News

  • ১২ মাসে সর্বোচ্চ রপ্তানি জুলাইয়ে, তবে গত বছরের তুলনায় কমেছে প্রায় ১ শতাংশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ
  • শতাধিক কারখানা বন্ধ হলেও সরকারের পলিসির কারণে বাড়ছে নতুন বিনিয়োগকারীদের আস্থা, আসছে নতুন বিনিয়োগ
  • সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, সহযাত্রী হবে পোশাক খাত: মির্জা ফখরুল
  • ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্রুত বাজার হিস্যা হারাচ্ছে বাংলাদেশ

নভেম্বরে প্রথমবারের মত রপ্তানি আয় ছাড়ালো ৫ বিলিয়ন ডলার

সাম্প্রতিক বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা অনুসারে, ২০২১ সালে বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশ আবারও দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। হোল্ড হওয়া রপ্তানি আদেশ আসতে শুরু করা এবং আগের আগের বানানো পোশাক ক্রেতারা নিতে শুরু করার পাশাপাশি, কাঁচামালের বর্ধিত মূল্যের কারণে নভেম্বরে রপ্তানিতে এ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে বলে মনে করছেন রপ্তানিকারক ও ইপিবির সংশ্লিষ্টরা।
রিয়াদ হোসেন & শাখাওয়াত প্রিন্স
02 December, 2022, 10:25 am
Last modified: 02 December, 2022, 11:34 pm

ইনফোগ্রাফ- টিবিএস

সদ্য সমাপ্ত নভেম্বরে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা স্বাধীনতার পর এই প্রথম বলে জানিয়েছে এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো অব বাংলাদেশ (ইপিবি) এর সংশ্লিষ্ট সুত্র।

হোল্ড হওয়া রপ্তানি আদেশ আসতে শুরু করা এবং আগের আগের বানানো পোশাক ক্রেতারা নিতে শুরু করার পাশাপাশি, কাঁচামালের বর্ধিত মূল্যের কারণে নভেম্বরে রপ্তানিতে এ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে বলে মনে করছেন রপ্তানিকারক ও ইপিবির সংশ্লিষ্টরা।

এর আগের দুই মাস অক্টোবর ও সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছিলো যথাক্রমে ৪.৩৬ বিলিয়ন ডলার এবং ৩.৯১ বিলিয়ন ডলার।

অন্যদিকে গত কয়েক মাস রপ্তানির গতিতে কিছুটা ভাটা থাকলেও অক্টোবরের পর নভেম্বরেও পজিটিভ গ্রোথ হওয়ায় সার্বিকভাবে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় ১১ শতাংশ।

ইপিবি'র প্রাথমিক হিসাব অনুযায়ী, গত নভেম্বরে বাংলাদেশ রপ্তানি করেছে ৫.০৯ বিলিয়ন ডলারের পণ্য, যা পূর্বের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।

এদিকে, সাম্প্রতিক বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা অনুসারে, ২০২১ সালে বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশ আবারও দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। ২০২০ সালে বাংলাদেশ ছিল তৃতীয় অবস্থানে; সেবার বাংলাদেশের আগে ছিল ভিয়েতনাম।

বাংলাদেশ অতীতের তুলনায় অপেক্ষাকৃত হায়ার ভ্যালুর পণ্য তৈরি করাকে সার্বিকভাবে রপ্তানির পরিমাণ বেশি হওয়ার কারণ বলে মনে করছেন তারা।

ইপিবি'র ভাইস চেয়ারম্যান আ হ ম আহসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, যুক্তরাষ্ট্রের বাজারে ইনফ্লেশন কিছুটা স্তিমিত হয়ে আসায় সেখানে চাহিদা বাড়তে থাকা, আগের তৈরি করা পণ্য নভেম্বরে এসে রপ্তানি হওয়া, ইউএস ও ইউরোপীয় ইউনিয়নের মার্কেটের বাইরে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার মত বাজারে পোশাক রপ্তানি বৃদ্ধিকে সার্বিকভাবে নভেম্বরে রপ্তানি গ্রোথ এত বেশি হওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে মনে করছেন তিনি।  

অবশ্য রপ্তানিকারকদের কেউ কেউ রপ্তানিতে এত বেশি হারে বৃদ্ধির বিষয়ে ইপিবির পরিসংখ্যানের সঙ্গে একমত হতে পারছেন না।

এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও বিকেএমইএ-র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, "ইপিবি'র এ পরিসংখ্যান বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।"

"এক্সপোর্ট কিছুটা বাড়তির দিকে কিন্তু এতটা গ্রোথ হওয়ার কথা নয়। আমাদের কাছে ইউটিলিটি  ডিক্লারেশন (ইউডি, রপ্তানি আদেশের বিপরীতে কাঁচামাল আমদানির এনটাইটলমেন্ট ঘোষণা) এর তথ্যও এর সঙ্গে মিলছে না," বলেন তিনি।

অবশ্য ইপিবি'র ভাইস চেয়ারম্যান বলেন, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ'র (এনবিআর) তথ্যের ভিত্তিতে তারা পরিসংখ্যান তৈরি করেন।

বাংলাদেশের রপ্তানি আয়ের ৮২ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে।

সর্বশেষ ডব্লিউটিওর বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা অনুসারে, ২০২১ সালে তৈরি পোশাকের বৈশ্বিক রপ্তানির ৮ শতাংশ বাংলাদেশের দখলে; যার মূল্য ৩৫.৮ বিলিয়ন ডলার।

অন্যদিকে, তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের অংশ ২০২০ সালের ৬.৪% থেকে ২০২১ সালে ৫.৮% এ নেমে এসেছে। ২০২১ এ বৈশ্বিক পোশাক রপ্তানির বাজারে ৩.৫ শতাংশ তুর্কিয়ের, ভারতের ৩ শতাংশ, মালয়েশিয়ার ২.৭ শতাংশ এবং ইন্দোনেশিয়ার রয়েছে ১.৭ শতাংশ। এ বাজারের সর্বোচ্চ ৩২.৮ শতাংশের দখলের রয়েছে চীন; যার মূল্য ১৭৬ বিলিয়ন ডলার।

তবে, দেশে পোশাক রপ্তানি খাতের বাইরে অন্যান্য অনেক খাত চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রত্যাশিত রপ্তানি আয়ে ব্যর্থ হয়েছে।
 
বিজিএমইএ এর প্রেসিডেন্ট ফারুক হাসান টিবিএসকে বলেন, "স্বাভাবিকভাবে এত বেশি হারে গ্রোথ হওয়ার কথা নয়।"

তবে রপ্তানি বাড়ার কয়েকটি কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "এতদিন অর্ডার কম ছিলো এখন কিছুটা বাড়ছে। আবার অতীতে বর্ধিত কাঁচামালে তৈরি হওয়া পোশাক নভেম্বরেও রপ্তানি হয়েছে। যেমন আগে একটি জ্যাকেট আমরা বানাতাম ১২ ডলারে। কাঁচামাল সহ অন্যান্য কারণে একই পণ্য ১৬ ডলারে অর্ডার নেওয়া হয়েছে, যা রপ্তানি মূল্য বাড়িয়েছে।"

"এর বাইরে বাংলাদেশ অপেক্ষাকৃত হায়ার এন্ড এর পণ্য রপ্তানিও বাড়িয়েছে। যেমন আগে হয়তো ২০ ডলারের পোশাকই বানাত বাংলাদেশের রপ্তানিকারকরা। কিন্তু এখন ৩০ ডলারের পোশাকের অর্ডারও নিচ্ছে,"

এটিও রপ্তানির পরিমাণ বাড়াতে সহায়তা করেছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ছাড়া প্রতিযোগী চীন, ভিয়েতনামের গ্রোথ বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, তাদের গ্রোথ বাংলাদেশের মত নয়।

ইপিবি সূত্র জানিয়েছে, গত পাঁচ মাসে পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হলেও ফ্রোজেন এবং কাঁচা মাছ, কৃষিপণ্য, পাট ও পাটজাত দ্রব্য, স্পেশালাইজড টেক্সটাইল, হোম টেক্সটাইলসহ বেশ কিছু পণ্যের রপ্তানি পূর্বের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে।

অন্যদিকে চামড়া ও চামড়াজাত পণ্য এবং প্লাস্টিকসহ কয়েকটি পণ্যের রপ্তানি এ সময়ে বেড়েছে।

ইনফোগ্রাফ- টিবিএস

অভিন্ন হারে কমছে রেমিট্যান্স রেট

দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে একক রেট বেঁধে দেওয়ার পর টানা তিন মাস যাবৎ কমছে রেমিট্যন্সের ফ্লো।

চলতি অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গড়ে ১.৫ বিলিয়ন করে এসেছে রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে এ তথ্য। নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১.৫৯ বিলিয়ন ডলার।

যদিও চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-আগস্টে রেমিট্যন্সের পরিমাণ ছিল যথাক্রমে ২.০৯ ও ২.০৩ বিলিয়ন ডলার।

সেপ্টেম্বরের শুরুতে একক রেট বেঁধে দেওয়ার পর ২০২২-২৩ অর্থবছরে (সেপ্টেম্বর-নভেম্বর) রেমিট্যান্সে এসেছে ৪.৬৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪.৯২ বিলিয়ন ডলার।

সে হিসেবে আগের বছরে তুলনায় রেমিট্যান্স কমেছে ২৬৭ মিলিয়ন ডলার বা ৫%।

ওয়ার্ল্ড ব্যাংক ঢাকা অফিসের সাবেক শীর্ষ অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন টিবিএসকে বলেন, "দেশের রেমিট্যান্স কমার অন্যতম কারণ হচ্ছে একক রেট বেঁধে দেওয়া।"

তিনি আরো বলেন, "জুলাই-আগস্টে রেমিট্যন্স গড়ে দুই বিলিয়ন। সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে ১ বিলিয়ন রেমিট্যান্স। তারপর মাস শেষে রেমিট্যান্স আসলো ১.৫৩ বিলিয়ন ডলার।"

ড. জাহিদ বলেন, "নভেম্বরের প্রথম সপ্তাহে ওয়েজ আর্নার্স রেমিট্যান্স ও হোয়াইট কলার রেমিট্যান্সে রেট ১০৭ টাকা করা হয়। অথচ আমাদের দেশে প্রবাসীদের খুবই অল্প সংখ্যক পরিমাণে হোয়াইট কলার রেমিটার, যা মাত্র ১০%। এছাড়া যারা হোয়াইট কলার রেমিটার না তাদের পরিমাণ ৯০% এর বেশি। অথচ তাদের রেট ৯৯ টাকা। যার কারণে রেমিট্যান্স ফ্লো কমছে।"

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো মুস্তাফিজুর রহমান টিবিএসকে বলেন, "ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা যেই হারে রেমিট্যান্সের দাম পাচ্ছে তার সঙ্গে দেশের খোলবাজারের রেট কাছাকাছি। তাই আমার মনে হচ্ছে না হুন্ডির মাধ্যমে রেমিট্যান্সের বড় অংশ আসছে।"

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত করে দেখা উচিত অবৈধ টাকা দিয়ে বিদেশে হুন্ডিকারিদের থেকে রেমিট্যান্স কিনে সেখানে বিনিয়োগ করা হচ্ছে কিনা। এছাড়া কোন অসাধু ব্যবসায়ী বিদেশে থেকে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করে আমদানি দায় পরিশোধ করছে কিনা সেটাও দেখা উচিত।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বিদায়ী ২০২১-২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২১.০৩ বিলিয়ন ডলার। যা আগের ২০২০-২১ অর্থবছরের তুলনায় ১৫% কম।

এদিকে ২০২১-২২ অর্থবছরে প্রায় ৯ লাখ লোক নতুন করে বিদেশে গিয়েছে। অথচ বিদেশে প্রবাসীদের পরিমাণ বাড়লেও রেমিট্যান্সের পরিমাণ কমছে।

 

 

Related Topics

টপ নিউজ

ইপিবি / রপ্তানি আয় / পোশাক খাত / তৈরি পোশাক রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • ১২ মাসে সর্বোচ্চ রপ্তানি জুলাইয়ে, তবে গত বছরের তুলনায় কমেছে প্রায় ১ শতাংশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ
  • শতাধিক কারখানা বন্ধ হলেও সরকারের পলিসির কারণে বাড়ছে নতুন বিনিয়োগকারীদের আস্থা, আসছে নতুন বিনিয়োগ
  • সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি, সহযাত্রী হবে পোশাক খাত: মির্জা ফখরুল
  • ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্রুত বাজার হিস্যা হারাচ্ছে বাংলাদেশ

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net