Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
২৯ নভেম্বর পর্যন্ত ট্যাক্স রিটার্ন বেড়েছে ৪২%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 December, 2022, 10:40 am
Last modified: 01 December, 2022, 11:12 am

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর
  • প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর, ওটিপি আসবে ইমেইলে 
  • চার শ্রেণি বাদে সব ধরনের ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

২৯ নভেম্বর পর্যন্ত ট্যাক্স রিটার্ন বেড়েছে ৪২%

বুধবার (৩০ নভেম্বর) ট্যাক্স ডে হিসেবে রিটার্ন জমার শেষ দিন হলেও এনবিআর এই সময়সীমা আরো এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। ফলে এই সময়ের মধ্যে আরো বেশকিছু ট্যাক্স রিটার্ন জমা হতে পারে বলে আশা করছেন ট্যাক্স কর্মকর্তারা।
টিবিএস রিপোর্ট
01 December, 2022, 10:40 am
Last modified: 01 December, 2022, 11:12 am

গত ২৯ নভেম্বর পর্যন্ত ২২ লাখ করদাতা তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেশি। একই সময়ে ট্যাক্স আদায় বেড়েছে ৫২%।

বুধবার (৩০ নভেম্বর) ট্যাক্স ডে হিসেবে রিটার্ন জমার শেষ দিন হলেও এনবিআর এই সময়সীমা আরো এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। ফলে এই সময়ের মধ্যে আরো বেশকিছু ট্যাক্স রিটার্ন জমা হতে পারে বলে আশা করছেন ট্যাক্স কর্মকর্তারা।

অবশ্য দেশে বর্তমানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারী (টিআইএন) ৮০ লাখের উপরে। এছাড়া গত বাজেটে ট্যাক্স রিটার্ন জমায় বেশকিছু নতুন উদ্যোগ নেওয়ায় এ বছর অন্তত ৪০ লাখ রিটার্ন জমা হবে বলে আশা করেছিলেন ট্যাক্স অফিসিয়ালরা। কিন্তু শেষ পর্যন্ত এ সংখ্যায় নাও পৌঁছাতে পারে বলে মনে করছেন তারা।

অবশ্য দীর্ঘমেয়াদে ট্যাক্স রিটার্ন বাড়ানো তথা মানুষকে করের আওতায় আনতে অটোমেশনকেই মূল হাতিয়ার হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ট্যাক্স ডে উপলক্ষ্যে বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, "ট্যাক্স পেয়ার বাড়ানো তথা ট্যাক্স কমপ্লায়েন্স নিশ্চিত করতে হলে পুরো ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের বিকল্প নেই।" এছাড়া জিওগ্রাফিক্যাল লোকেশন বেইজ ট্যাক্স ব্যবস্থা থেকে বের হয়ে ফাংশন বেইজ করা, এনবিআরের ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ও কাস্টমস- এই তিন উইংয়ের সমন্বয় তৈরি করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি।

''যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ'' শীর্ষক ওই সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

তিনিও ট্যাক্স কমপ্লায়েন্স বাড়াতে ডিজিটালাইজেশনের গুরুত্ব স্বীকার করে এক্ষেত্রে এনবিআরের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে এনবিআর সদস্য প্রদ্যুত কুমার সরকার ট্যাক্স নেট বাড়াতে গত কয়েক বছরে এনবিআরের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার ডাটাবেজ এর সঙ্গে ট্যাক্স ডিপার্টমেন্টের 'কানেকটিভিটি' তৈরির ফলে বিপুল সংখ্যক করদাতাকে কর নেট এর আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এর ফলে বাড়তি ৩০ লাখ ব্যক্তি করের আওতায় আসবেন। 

এছাড়াও করদাতাদের ট্যাক্স নেট এর আওতায় আনতে শুরুতে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী।

৪০ লাখ রিটার্ন পাওয়া নিয়ে সংশয়

৩ লাখ টাকার উপরে বার্ষিক আয় হলে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া ৪০ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ দেখানোও বাধ্যতামূলক করা হয়েছে সর্বশেষ বাজেটে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই কমপ্লায়েন্স মানতে ব্যর্থ হলে বড় অঙ্কের জরিমানার বিধানও আনা হয়েছে। এর ফলে চলতি বছর অন্তত ৪০ লাখ ট্যাক্স রিটার্ন জমা হবে বলে আশা করেছিলেন এনবিআর কর্মকর্তারা। সর্বশেষ গত বছর ২৫ লাখের কিছু বেশি রিটার্ন ফাইল হয়েছিলো।

তবে বর্তমান পরিস্থিতিতে ৪০ লাখ রিটার্ন জমা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অবশ্য এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ডিসেম্বর নাগাদ ৩৪ লাখ রিটার্ন জমা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন টিআইএন এর অর্ধেক রিটার্ন জমা নিয়েও সংশয় তৈরি হয়েছে– এমন প্রশ্নে এনবিআরের সাবেক কমিশনার বজলুল কবির ভূঁইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দেশের অর্থনীতি ভালো নয়, বেশিরভাগ মানুষের আয়ও বাড়েনি। এসব কারণে মানুষের মধ্যে রিটার্ন দেওয়ার বিষয়ে আগ্রহ কম।"

এছাড়া সময় বাড়ানোর আলোচনার কারণেও শেষ দিকে প্রত্যাশিত রিটার্ন জমা হয়নি বলে মনে করেন তিনি। 
 
 

Related Topics

টপ নিউজ

ট্যাক্স রিটার্ন / রিটার্ন দাখিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর
  • প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর, ওটিপি আসবে ইমেইলে 
  • চার শ্রেণি বাদে সব ধরনের ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net