Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
বিশ্বকাপে গ্রুপ পর্বের চূড়ান্ত ম্যাচগুলো একই সময়ে হয় যে কারণে

টিবিএস রিপোর্ট
29 November, 2022, 06:50 pm
Last modified: 29 November, 2022, 06:57 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ

বিশ্বকাপে গ্রুপ পর্বের চূড়ান্ত ম্যাচগুলো একই সময়ে হয় যে কারণে

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ভিন্ন ভিন্ন সময়ে, বাংলাদেশ সময় বিকেল ৪ টা, সন্ধ্যা ৭ টা, রাত ১০ টা এবং রাত ১ টায়। একই সময়ে একই গ্রুপের কিংবা ভিন্ন গ্রুপের দুইটি ম্যাচ একসাথে অনুষ্ঠিত হয়নি। কিন্তু প্রতিটি গ্রুপের শেষ ম্যাচগুলো শুরু হবে একই সময়ে। 
টিবিএস রিপোর্ট
29 November, 2022, 06:50 pm
Last modified: 29 November, 2022, 06:57 pm
ছবিঃ আইকন স্পোর্ট

বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনো দলের প্রথম দুই ম্যাচ ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হলেও একই গ্রুপের শেষ ম্যাচটি শুরু হয় একই সময়ে। মনে প্রশ্ন জাগতেই পারে, এমনটি হওয়ার কারণ কী?

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ভিন্ন ভিন্ন সময়ে, বাংলাদেশ সময় বিকেল ৪ টা, সন্ধ্যা ৭ টা, রাত ১০ টা এবং রাত ১ টায়। একই সময়ে একই গ্রুপের কিংবা ভিন্ন গ্রুপের দুইটি ম্যাচ একসাথে অনুষ্ঠিত হয়নি। কিন্তু প্রতিটি গ্রুপের শেষ ম্যাচগুলো শুরু হবে একই সময়ে। 

বাংলাদেশ সময় রাত ৯ টা এবং রাত ১ টায় যেকোনো  একটি গ্রুপের শেষ দুইটি ম্যাচ একইসাথে শুরু হবে।

কিন্তু এমনটি হওয়ার কারণ কী? কেন গ্রুপের শেষ ম্যাচগুলো ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় না? 

উত্তর খুঁজতে ফিরে যেতে হবে ১৯৮২ বিশ্বকাপে, স্পেনে হওয়া সেই বিশ্বকাপে পশ্চিম জার্মানি এবং অস্ট্রিয়ার একসঙ্গে ঘটানো ন্যাক্কারজনক ঘটনার পর ফিফা এই নিয়ম তৈরি করে। কী ছিল সেই ঘটনা? 

'গিজনের কলঙ্ক'

অস্ট্রিয়া-জার্মানির সেই ম্যাচের দৃশ্য, ছবিঃ আইকন স্পোর্ট

প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে কোনো ইউরোপিয়ান দলকে হারায় আলজেরিয়া। পশ্চিম জার্মানিকে হারিয়ে এই কৃর্তিত্ব দেখায় তারা। এরপর অস্ট্রিয়ার কাছে ২-০ গোলে হারলেও চিলিকে ৩-২ গোলে হারিয়ে দেয় আলজেরিয়া। 

ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পশ্চিম জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যেকার ম্যাচের সমীকরণ এমন দাঁড়ায় যে, যদি পশ্চিম জার্মানি ৪ গোলের ব্যবধানে জিতে তবে অস্ট্রিয়া বাদ পড়বে, আলজেরিয়া এবং পশ্চিম জার্মানি পরবর্তী রাউন্ডে উঠে যাবে। কিন্তু পশ্চিম জার্মানি যদি ১ বা ২ গোলের ব্যবধানে জিতে তাহলে অস্ট্রিয়াকে নিয়ে পরের রাউন্ডে উঠবে পশ্চিম জার্মানি। 

স্পেনের গিজনে হওয়া সেই ম্যাচের প্রথম ১০ মিনিটের পশ্চিম জার্মানি ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপরের পুরো সময় দুই দল নিজেদের মধ্যে পাস খেলে সময় শেষ করে। কোনো দলই গোল করার চেষ্টাও করেনি। ফলে আলজেরিয়া বাদ পড়ে, পশ্চিম জার্মানি এবং অস্ট্রিয়া পরের রাউন্ডে উত্তীর্ণ হয়। 

পরিকল্পনা করে এই ন্যক্কারজনক ঘটনা ঘটানোর পরেও ফিফা থেকে এই দুই দলকে কোনো শাস্তি প্রদান করা হয়নি। ঘটনাটি পরিচিত পায় 'গিজনের কলঙ্ক' নামে।

তবে এরপরের বিশ্বকাপ থেকেই একই সময়ে একটি গ্রুপের সব দলের শেষ ম্যাচ শুরু করার নিয়ম চালু করে ফিফা। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / গ্রুপ পর্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net