Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
আরব বসন্তের বিশ্বকাপে এবার এশিয়ার দাপট, জার্মানিকে হারাল জাপান

টিবিএস রিপোর্ট
23 November, 2022, 08:55 pm
Last modified: 23 November, 2022, 09:19 pm

Related News

  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • চার দিনের কর্মসপ্তাহ, আর্থিক সহায়তা: এশিয়ার দেশগুলো যেভাবে জ্বালানি সংকট মোকাবিলা করছে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ভারতে নিপাহ ভাইরাসে আক্রান্ত ২; এশিয়ার বিমানবন্দরগুলোতে সতর্ক অবস্থান, স্ক্রিনিং জোরদার
  • ভারতে ছড়িয়ে পড়ছে নিপাহ ভাইরাস: এশিয়ার বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার

আরব বসন্তের বিশ্বকাপে এবার এশিয়ার দাপট, জার্মানিকে হারাল জাপান

আরব বসন্তের পর এবার বিশ্বকাপে এশিয়ান দাপট দেখল কাতার। বিশ্বকাপের অন্যতম ফেভারিট জার্মানিকে স্তব্ধ করে দিয়েছে সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। ফেভারিটদের হারিয়ে অথবা রুখে দিয়ে চমক দেখাচ্ছে ছোট দলগুলো। সেই তালিকায় এবার যুক্ত হল জাপানের নাম।
টিবিএস রিপোর্ট
23 November, 2022, 08:55 pm
Last modified: 23 November, 2022, 09:19 pm
ছবিঃ এএফপি

আরব বসন্তের বিশ্বকাপে এবার চমক দেখাল জাপানও। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে তারা হারিয়েছে ২-১ ব্যবধানে। কাতারের খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপের অন্যতম ফেভারিট জার্মানদের সঙ্গে পিছিয়ে পরেও জিতেছে ব্লু সামুরাইরা। 

আরব বসন্তের পর এবার বিশ্বকাপে এশিয়ান দাপট দেখল কাতার। বিশ্বকাপের অন্যতম ফেভারিট জার্মানিকে স্তব্ধ করে দিয়েছে সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। ফেভারিটদের হারিয়ে অথবা রুখে দিয়ে চমক দেখাচ্ছে ছোট দলগুলো। সেই তালিকায় এবার যুক্ত হল জাপানের নাম।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্লু সামুরাইরা। ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফেরত এসে এই অসাধারণ জয় তুলে নিল এশিয়ার দেশটি। ম্যাচের আগেই অঘটনের সম্ভাবনা নিয়ে কথা উঠেছিল, জার্মান মিডফিল্ডার জোশুয়া কিমিচ বলেছিলেন অঘটন ঠেকাতে প্রস্তুত তারা। কিন্তু জাপানের খেলোয়াড়দের মনে যে ছিল ভিন্ন চিন্তা!

গ্রুপ 'ই'র প্রথম ম্যাচ ছিল এটি। ম্যাচের প্রথমার্ধে জার্মানির গোছানো পাসিং ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলেছিল জাপান, প্রথমার্ধে ৮১% সময় বলের দখল ছিল জার্মানদের কাছে। কিন্তু গোলের সামনে এসেই সব ভুলে যাচ্ছিল জার্মানরাও, ফলে গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত, পেনাল্টি থেকে জার্মানিকে এগিয়ে দেন ইলকায় গুন্ডোগান। এরপর ৪৫ মিনিটে কাই হাভার্টজ গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয় সেটি। 

প্রথমার্ধে পাত্তা না পাওয়া জাপানই দ্বিতীয়ার্ধে যেন পুরো ভিন্ন এক দল হয়ে উঠে, জার্মানির আক্রমণ সামলে মুহূর্মুহূ আক্রমণে যাচ্ছিল তারাও, এরই ফল হিসেবে ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে সমতা ফেরান জাপানের রিতসু দোয়ান। গোল করেই বসে থাকেনি জাপানিজরা, আক্রমণের ধার বরং বাড়িয়ে জার্মানিকে কোণঠাসা করে তোলে তারা। সেটির ফলাফলই জাপান পায় ৮৩ মিনিটে, তাকুমা আসানোর দুর্দান্ত ফিনিশে ২-১ গোলে এগিয়ে যায় তারা। 

এরপরও নিজেদেরকে রক্ষণের খোলসে বন্দী করেনি জাপান, যার ফলে বেগ পেতে হচ্ছিল জার্মানিকে। নির্ধারিত সময়ের ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটেও আর গোল শোধ করতে পারেনি জার্মানি। ২-১ ব্যবধানের ম্যাচ জেতে জাপান। 

এই জয়ের ফলে 'ই' গ্রুপের শীর্ষে উঠে গেল ব্লু সামুরাইরা। জার্মানির অবস্থান টেবিলের তলানিতে। 

ম্যাচে আধিপত্য বিস্তার করেও ইতিবাচক ফলাফল পায় নি জার্মানি। ৭৪ শতাংশ সময় বল দখলে ছিল জার্মানদের। গোলমুখী প্রচেষ্টাও ঢের বেশি তাদের, জার্মানদের ২৬ চেষ্টার বিপরীতে জাপানের প্রচেষ্টা ছিল ১২ টি। কিন্তু দিনশেষে ফুটবল গোলের খেলা। আর সেখানেই জিতে গেছে এশিয়ার ঝান্ডাধারী জাপান। 

নিজেদের পরবর্তী ম্যাচে জার্মানির প্রতিপক্ষ আরেক ফেভারিট স্পেন, জাপান লড়বে কোস্টারিকার বিপক্ষে। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / জার্মান ফুটবল দল / জাপান ফুটবল দল / আরব বসন্ত / এশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • চার দিনের কর্মসপ্তাহ, আর্থিক সহায়তা: এশিয়ার দেশগুলো যেভাবে জ্বালানি সংকট মোকাবিলা করছে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ভারতে নিপাহ ভাইরাসে আক্রান্ত ২; এশিয়ার বিমানবন্দরগুলোতে সতর্ক অবস্থান, স্ক্রিনিং জোরদার
  • ভারতে ছড়িয়ে পড়ছে নিপাহ ভাইরাস: এশিয়ার বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net