Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
ভাগ্যবান পুরুষের বাঙালি বৌ হয়: রাজকুমার রাও

বিনোদন

টিবিএস ডেস্ক
22 November, 2022, 03:55 pm
Last modified: 22 November, 2022, 04:07 pm

Related News

  • প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক, লর্ডসের ব্যালকনিতে ‘দাদা’ রূপে রাজকুমার রাও
  • লকডাউনের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনছে রাজকুমার রাওয়ের 'ভিড়' 
  • জীবনে প্রথম ৩০০ রুপি উপার্জন করেছিলেন রাজকুমার রাও
  • ‘গানস অ্যান্ড গুলাবস’ এর ফার্স্ট লুকে রাজকুমার-দুলকার     
  • দুই সমকামীর বিয়ের গল্প নিয়ে আসছে ‘বাধাই দো’  

ভাগ্যবান পুরুষের বাঙালি বৌ হয়: রাজকুমার রাও

সম্প্রতি স্ত্রী পত্রলেখাকে সাথে নিয়ে একটি ফ্যাশন শোয়ে অংশ নেন রাজকুমার। এটাই রাজকুমার আর পত্রলেখার একসঙ্গে প্রথম র‍্যাম্পে হাঁটা।
টিবিএস ডেস্ক
22 November, 2022, 03:55 pm
Last modified: 22 November, 2022, 04:07 pm
বিয়ের দিন রাজকুমার আর পত্রলেখা

একটা বিজ্ঞাপনী শ্যুটের ফাঁকে প্রথমবার পত্রলেখাকে দেখেছিলেন বলিউডের তারকা অভিনেতা রাজকুমার রাও। সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন, এই মিষ্টি মেয়েটাকেই বিয়ে করবেন তিনি। অবশেষে ১১ বছর প্রেমের পর গত বছরের নভেম্বরে চার হাত এক হয় দু'জনার।

সম্প্রতি স্ত্রী পত্রলেখাকে সাথে নিয়ে একটি ফ্যাশন শোয়ে অংশ নেন রাজকুমার। এটাই রাজকুমার আর পত্রলেখার একসঙ্গে প্রথম র‌্যাম্পে হাঁটা।

সেখানে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে নায়ক বলে উঠলেন, "আমি কিন্তু বাংলা বুঝি এবং বাংলায় কথা বলতে পারি। হাজার হোক আমি বাংলার 'জামাই'! আমার স্ত্রী পত্রলেখা সব শিখিয়ে দিচ্ছে।'

"আমি চাইব সব পুরুষের যেন বাঙালি বৌ হয়। দেখুন অমিতাভ বচ্চনেরও কিন্তু বাঙালি বৌ। অমিতজীর পরে মানুষ আমাকে কোলকাতার 'জামাই' বলে ডাকছে, এ তো পরম সৌভাগ্য আমার।'' 

মুখে হাসি নিয়ে রাজকুমারের ঠিক পাশেই তখন দাঁড়ানো পত্রলেখা।

অভিনয় প্রসঙ্গে রাজকুমার জানান, কখনোই এক ধারার ছবিতে কাজ করতে চান না।

তার কথায়, "মানুষ ভালো বলছে বলে একই ধারার চরিত্র করে যাব, এটা হয় না। বিভিন্ন ধরনের চরিত্র করতে হবে। এক রকম কাজ করলেই আমার একঘেঁয়ে লাগবে। পরের ছবিতেই যেমন এক অন্ধ মানুষের চরিত্রে অভিনয় করব।"

সমালোচনাকে আমলে নেন না রাজকুমার। ''কোনটা সমালোচনা আর কোনটা নোংরামি, আমি বুঝতে পারি। এড়িয়ে চলি,'' বলেন রাজকুমার।

"সমালোচনা তো থাকবেই। লেখা পড়লেই বোঝা যায় যে, অনেকে লিখতে হবে বলেই কিছু লিখে দিচ্ছেন। আমি আমার সমালোচক। পত্রলেখাও আমার সমালোচক। কোথাও ভুল হলে বুঝতে পারি। তবে গঠনমূলক সমালোচনা আমাকে সাহায্য করে।"  

Related Topics

টপ নিউজ

রাজকুমার-পত্রলেখা / রাজকুমার রাও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক, লর্ডসের ব্যালকনিতে ‘দাদা’ রূপে রাজকুমার রাও
  • লকডাউনের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনছে রাজকুমার রাওয়ের 'ভিড়' 
  • জীবনে প্রথম ৩০০ রুপি উপার্জন করেছিলেন রাজকুমার রাও
  • ‘গানস অ্যান্ড গুলাবস’ এর ফার্স্ট লুকে রাজকুমার-দুলকার     
  • দুই সমকামীর বিয়ের গল্প নিয়ে আসছে ‘বাধাই দো’  

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net