Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
জীবনে প্রথম ৩০০ রুপি উপার্জন করেছিলেন রাজকুমার রাও

বিনোদন

টিবিএস ডেস্ক
14 November, 2022, 12:40 pm
Last modified: 14 November, 2022, 02:21 pm

Related News

  • লকডাউনের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনছে রাজকুমার রাওয়ের 'ভিড়' 
  • ভাগ্যবান পুরুষের বাঙালি বৌ হয়: রাজকুমার রাও
  • ‘গানস অ্যান্ড গুলাবস’ এর ফার্স্ট লুকে রাজকুমার-দুলকার     
  • দুই সমকামীর বিয়ের গল্প নিয়ে আসছে ‘বাধাই দো’  
  • ‘পরান ভরা ভালবাসা’য় সাত পাকে বাঁধা পড়লেন রাজকুমার-পত্রলেখা

জীবনে প্রথম ৩০০ রুপি উপার্জন করেছিলেন রাজকুমার রাও

ওই ৩০০ রুপি দিয়ে বাড়ির জন্য চাল, ডাল, চিনি কিনে বাড়ি ফেরেন। বাকি টাকা মায়ের হাতে দেন।
টিবিএস ডেস্ক
14 November, 2022, 12:40 pm
Last modified: 14 November, 2022, 02:21 pm

২০১০ সালে বলিউডে অভিষেক হয় রাজকুমার রাওয়ের। তারপর প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। বলা যায়, বলিউডের সেরা দশ অভিনেতার তালিকায় নিজের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি।

গুরুগ্রামের এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করাটা খুব সোজা ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের প্রথম উপার্জনের কথা বলেন রাজকুমার।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাজকুমারের জন্ম ও বড় হয়ে ওঠা উভয়ই উত্তর ভারতের হরিয়ানার গুরুগ্রামে। বাবা সরকারী কর্মচারী। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকে মার্শাল আর্ট ও তাইকোয়ান্দো শিখতেন। এমনকি স্বর্ণপদকও পেয়েছেন। স্কুলে পড়ার সময় থেকেই অভিনেতার নাচের প্রতি ঝোঁক বাড়তে থাকে। নাচের প্রশিক্ষণ নিতেন। শুধু তাই নয়, তিনি পরে নাচ শেখাতেও শুরু করেন।

এই নাচের শিক্ষক হয়েই জীবন প্রথম উপার্জন করেন। অষ্টম শ্রেণিতে পড়াকালীন শিশুদের নাচের টিউশন দিয়ে ৩০০ রুপি আয় করেন অভিনেতা। সম্প্রতি নেটফ্লিক্সে কৌতুকশিল্পী জাকির খানকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথা জানান অভিনেতা।

প্রথম উপার্জনের টাকা দিয়ে কী করেছিলেন রাজকুমার জানেন?

অভিনেতার কথায়, তিনি ওই ৩০০ রুপি দিয়ে বাড়ির জন্য মুদিখানার জিনিস যেমন চাল, ডাল, চিনি কিনে বাড়ি ফেরেন। বাকি টাকা নিজের মায়ের হাতে দেন। রাজকুমার বলেন, ''ওই টাকা দিয়ে অন্য কোনও উপহারও দিতে পারতাম, কিন্তু যখন মায়ের হাতে টাকাটা দিলাম সেই অনুভূতিটাই আলাদা।''

'রণ' ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় সেই শুরু। তারপর তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন 'লাভ সেক্স অওর ধোঁকা' ছবিতে। তারপর 'শাহিদ'। এই ছবির জন্য ভারতের জাতীয় পুরস্কারও পান রাজকুমার। তত দিন পর্যন্ত সমান্তরাল ছবির অভিনেতাই ভাবা হচ্ছিল তাকে। তবে 'কাই পো চে', 'বারেলি কি বরফি'-র মতো ছবি তাকে বাণিজ্যিক নায়ক হিসেবে পরিচিতি দেয়। 
 

Related Topics

টপ নিউজ

রাজকুমার রাও / প্রথম উপার্জন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • লকডাউনের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনছে রাজকুমার রাওয়ের 'ভিড়' 
  • ভাগ্যবান পুরুষের বাঙালি বৌ হয়: রাজকুমার রাও
  • ‘গানস অ্যান্ড গুলাবস’ এর ফার্স্ট লুকে রাজকুমার-দুলকার     
  • দুই সমকামীর বিয়ের গল্প নিয়ে আসছে ‘বাধাই দো’  
  • ‘পরান ভরা ভালবাসা’য় সাত পাকে বাঁধা পড়লেন রাজকুমার-পত্রলেখা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net