Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
মানি চেঞ্জাররা নগদ সর্বোচ্চ ৫০ লাখ টাকা রাখতে পারবে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 November, 2022, 06:35 pm
Last modified: 10 November, 2022, 06:34 pm

Related News

  • ডলারের দাম বৃদ্ধি ঠেকাতে রিজার্ভ থেকে ২ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক
  • বেপজার প্রতি একর জমিতে ৩ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ, ১৩.৮২ কোটি টাকার রিটার্ন
  • আন্তঃব্যাংক বাজারে ২০০ মিলিয়ন ডলারের বেশি লেনদেন, ৫ বছরে সর্বোচ্চ 
  • বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে সরকার ও অ্যামচেম একসঙ্গে কাজ করবে: বাণিজ্যমন্ত্রী

মানি চেঞ্জাররা নগদ সর্বোচ্চ ৫০ লাখ টাকা রাখতে পারবে

এর আগে মানি চেঞ্জারগুলো কী পরিমাণ নগদ টাকা রাখতে পারবে, তা স্পষ্ট ছিল না। এ কারণে একটি কোম্পানি কত ডলার রাখতে পারবে, তা স্পষ্ট করা হয়েছে সার্কুলার।
টিবিএস রিপোর্ট
10 November, 2022, 06:35 pm
Last modified: 10 November, 2022, 06:34 pm
প্রতীকি ছবি

দেশের বাজারে নগদ বৈদেশিক মুদ্রা বেচা-কেনা করা মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৫০ লাখ টাকা হাতে রাখতে পারবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ একটি সার্কুলার জারি করে এই নির্দেশনা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এর আগে মানি চেঞ্জারগুলো কী পরিমাণ নগদ টাকা রাখতে পারবে, তা স্পষ্ট ছিল না। গত এপ্রিলে খোলাবাজারে ডলারের দাম আন্তঃবাজারের তুলনায় ব্যপক বেড়ে যায়। তখন কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে লাইসেন্সহীন প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেয়। 

অভিযান চালানোর সময় কিছু কিছু লাইসেন্সধারী প্রতিষ্ঠানে নগদ টাকা পাওয়া যায়। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও মানি এক্সচেঞ্জারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ মানি এক্সচেঞ্জাররা যেহেতু ডলার বেচা-কেনা করে, তাই তাদের কাছে নগদ টাকা অবশ্যই রাখতে হবে। 

এ কারণে একটি কোম্পানি কত ডলার রাখতে পারবে, তা স্পষ্ট করা হয়েছে সার্কুলার।

ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন গাইডলাইন অনুসারে, প্রত্যেক ব্যবসা-দিবসের শেষে একটি মানি এক্সচেঞ্জারের হাতে থাকা সর্বোচ্চ নগদ বৈদেশিক মুদ্রার পরিমাণ কিছুতেই ২৫ হাজার ডলার বা তার সমতুল্যের বেশি হতে পারবে না।

যদি তাদের নগদ ডলারের পরিমাণ এই সীমার বেশি হয়, তবে দিন শেষে প্রতিষ্ঠানের নিজ নিজ ব্যাংকের ফরেন কারেন্সি (এফসি) অ্যাকাউন্টে জমা রাখতে হবে। সেই অ্যাকাউন্টের ব্যালেন্স কখনোই ৫০ হাজার ডলার বা সমতুল্যের বেশি হতে পারবে না।

দেশে ডলারে কারসজির অভিযোগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর লাইসেন্সবিহীন অবৈধ সাত প্রতিষ্ঠান সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ডলার কেনাবেচায় বিভিন্ন অনিয়মের কারণে ৪২টি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়। আরও ৫টি প্রতিষ্ঠানের লাইসেন্সও স্থগিত করা হয়।

দেশের রিজার্ভের পরিমাণ কমতে থাকায় ব্যাংকগুলোতে তর‌ল ডলার সংকট তৈরি হয়েছে। প্রবাসী আয় আসা কমতে থাকায় দেশে নগদ ডলারের সরবরাহও কমে যায়। এতে গত ১২ জুলাই প্রথমবারের মতো খোলাবাজারে ডলার বিক্রি হয় ১০০ টাকায়।

এরপর থেকেই ডলারের দাম অস্থিতিশীল হয়। ১০ আগস্ট ডলারের দাম বেড়ে দাঁড়ায় ১২০ টাকায়। এরপর ডলারের কারসাজি রোধে খোলাবাজার ও এক্সচেঞ্জ হাউসগুলোতে অভিযান চালায় বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার খোলাবাজারে ডলার বিক্রি হয়েছে ১১০ টাকায়। এছাড়া আন্তঃব্যাংকে এদিন ডলার বিক্রি হয়েছে ১০৫.২৮ টাকায়।

Related Topics

টপ নিউজ

ডলার / ডলারের দাম / মানি চেঞ্জার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ডলারের দাম বৃদ্ধি ঠেকাতে রিজার্ভ থেকে ২ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক
  • বেপজার প্রতি একর জমিতে ৩ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ, ১৩.৮২ কোটি টাকার রিটার্ন
  • আন্তঃব্যাংক বাজারে ২০০ মিলিয়ন ডলারের বেশি লেনদেন, ৫ বছরে সর্বোচ্চ 
  • বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে সরকার ও অ্যামচেম একসঙ্গে কাজ করবে: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net