Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
এনপিএল এবং ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টে আরো সচেতন হওয়ার আহ্বান আইএমএফ'এর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 November, 2022, 11:20 am
Last modified: 01 November, 2022, 11:23 am

Related News

  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ক্যাশলেশ সোসাইটি গঠনের আহ্বান গভর্নরের  
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 
  • চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা

এনপিএল এবং ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টে আরো সচেতন হওয়ার আহ্বান আইএমএফ'এর

বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং বাজেট সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিতে চাইছে সরকার। এ ঋণের বিষয়ে আলোচনা করতে ১৫ দিনের সফরে ঢাকায় এসেছে আইএমএফ এর একটি প্রতিনিধিদল।
টিবিএস রিপোর্ট
01 November, 2022, 11:20 am
Last modified: 01 November, 2022, 11:23 am
ছবি- সংগৃহীত

ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায় ও রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় আরো সতর্ক হতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা আইএমএফ।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন, ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্টের সঙ্গে আইএমএফ এর মিশনের তৃতীয় দিনের বৈঠক হয়। এসময় কেন্দ্রীয় ব্যাংকের ডিপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, আবু ফারাহ মো. নাসের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে কোভিডকালে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে বিভিন্ন প্রণোদনা প্যকেজ ও খেলাপি ঋণ কমাতে বিভিন্ন নীতি পদক্ষেপ আইএমএফএর কাছে তুলে ধরেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ বলেন, "আজকে আইএমএফএর সঙ্গে দুটি সেশন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের বর্তমান তফসিলি ব্যাংকগুলোর পুরো চিত্র তুলে ধরা হয়।"

তিনি আরও বলেন, বিশেষ করে রাষ্ট্রায়ত্ব ব্যাংক এর রিক্স মেনেজমেন্ট, নন পারফর্মিং লোন (এনপিএল) ও দেশের এসএমই খাতের অগগতিতে ব্যাংকগুলোর কার্যক্রম তুলে ধরা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "কোভিডকালে আমাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পর আইএমএফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের সঙ্গে বাংলাদেশের নীতি পদক্ষেপ মেলানোর চেষ্টা করে।"

এ সময় ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায় ও রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় আরো সতর্ক হতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেয় আইএমএফ।

এর আগে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ও ব্যাংক খাতের খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ। এছাড়া ঋণ পুনঃতফসিল বিষয়ে নতুন সার্কুলারের বিষয়ে জানতে চায় সংস্থাটি।

এছাড়া গত ২৭ অক্টোবরের প্রথম আইএমএফ এর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংক আইএমএফকে নিশ্চিত করে যে শিগগিরই লেন্ডিং রেট প্রত্যাহার করা হবে।

প্রথম বৈঠকে সংস্থাটির সঙ্গে একচেঞ্জ রেট নিয়ে আলোচনা করে বাংলাদেশ ব্যাংক। আইএমএফ এর পক্ষ থেকে একটি রেটে বাজার চালানোর কথা বলা হয়। বাংলাদেশ ব্যাংক তাদের বলেছে- আগামী তিন থেকে চার মাসের মধ্যে একটি ফ্লোটিং রেট নিয়ে আসার আশ্বাস দেয়।

উল্লেখ্য, বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং বাজেট সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিতে চাইছে সরকার। 

এ ঋণের বিষয়ে আলোচনা করতে ১৫ দিনের সফরে ঢাকায় এসেছে আইএমএফ এর একটি প্রতিনিধিদল। প্রথম দিন সংস্থাটির সঙ্গে বৈঠকে বসে অর্থমন্ত্রণালয়।

Related Topics

টপ নিউজ

আইএমএফের ঋণ / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ক্যাশলেশ সোসাইটি গঠনের আহ্বান গভর্নরের  
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 
  • চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net