Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
নিষেধাজ্ঞা শেষ, নোয়াখালীর হাতিয়ায় ঝাঁকে ঝাঁকে মিলছে ইলিশ

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
29 October, 2022, 05:05 pm
Last modified: 30 October, 2022, 04:05 pm

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা

নিষেধাজ্ঞা শেষ, নোয়াখালীর হাতিয়ায় ঝাঁকে ঝাঁকে মিলছে ইলিশ

জানা গেছে, গত ৬ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় ২৮ অক্টোবর শুক্রবার মধ্যরাতে। রাতেই হাতিয়ার চেয়ারম্যানঘাট, বাংলা বাজার, কাজীরঘাট, সূর্যমূখী, বুড়িরদোন, রহমত বাজার, নতুন সুইজ, কাদিরা সুইজ, জংগলিয়া, মোহাম্মদ আলী সুইজ, মোক্তারিয়াঘাট, আমতলিঘাট ও কাটখালিঘাটসহ অর্ধশতাধিক ঘাট থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় জেলেরা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভালো মাছ পেয়ে শনিবার ভোরে ঘাটে আসতে শুরু করে ট্রলারগুলো। জেলেরা মাছ বিক্রি করে আবার দ্রুত সাগরে ফিরে যাচ্ছেন।
নোয়াখালী প্রতিনিধি
29 October, 2022, 05:05 pm
Last modified: 30 October, 2022, 04:05 pm
ছবি: সংগৃহীত

আবারো প্রাণচাঞ্চল্য ফিরেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ইলিশ ঘাটগুলোতে।  ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাতে মাছ ধরতে বের হন উপজেলার প্রায় লক্ষাধিক জেলে। রাত থেকে ভোর পর্যন্ত জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ে, ফলে অল্প সময়েই মাছ নিয়ে ঘাটে ফিরেছেন অনেকে। চলতি মৌসুমে ইলিশ না পাওয়ার খরা কাটিয়ে এবার ভালো মাছ পাওয়ার প্রত্যশা জেলেদের। মাছের ভালো দামও পেয়েও খুশি তারা।

জানা গেছে, গত ৬ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় ২৮ অক্টোবর শুক্রবার মধ্যরাতে। রাতেই হাতিয়ার চেয়ারম্যানঘাট, বাংলা বাজার, কাজীরঘাট, সূর্যমূখী, বুড়িরদোন, রহমত বাজার, নতুন সুইজ, কাদিরা সুইজ, জংগলিয়া, মোহাম্মদ আলী সুইজ, মোক্তারিয়াঘাট, আমতলিঘাট ও কাটখালিঘাটসহ অর্ধশতাধিক ঘাট থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় জেলেরা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভালো মাছ পেয়ে শনিবার ভোরে ঘাটে আসতে শুরু করে ট্রলারগুলো। জেলেরা মাছ বিক্রি করে আবার দ্রুত সাগরে ফিরে যাচ্ছেন।

জেলেরা বলছেন, শুক্রবার দিনব্যাপী জাল মেরামত, ট্রলারে তেল, বরফসহ সকল প্রস্তুতি শেষ করার পর মধ্যরাতে গভীর সমুুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেন তারা। গভীর রাত থেকে ভোর পর্যন্ত সাগরের বিভিন্ন পয়েন্টে অধিকাংশ জেলেদের জালে ধরা পড়তে থাকে রূপালি ইলিশ। ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সাগরে পানি বেশি রয়েছে। রাতে কুয়াশা পড়ায় সাগরের পানির তাপমাত্রা কম হওয়ায় জালে ভালো মাছ ধরা পড়ছে। তবে বড় সাইজের মাছের সংখ্যা এখনও কম। সময় বাড়ার সাথে সাথে আরও ভালো ও বড় মাছের দেখা মিলবে।  এভাবে ভালো মাছ পেলে চলতি মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা তাদের।

বাংলা বাজার ঘাটে সকালে ট্রলারে মাছ নিয়ে আসা জেলে নিত্য হরন দাশ বলেন, আমরা ১৭ জন জেলে রাতে মাছ ধরতে সাগরে গিয়েছিলাম। ফজরের নামাজের আগপর্যন্ত আমদের জালে প্রায় ৩মণের বেশি মাছ ধরা পড়ে। নিষেধাজ্ঞার পর বাজারের প্রথমদিন হওয়ায় আমরা মাছ নিয়ে দ্রুত ঘাটে চলে আসি।  বেশিরভাগ মাছের ওজন ৮০০ থেকে ৯০০গ্রাম হচ্ছে। প্রতি মণ মাছ আকার ভেদে আড়তে ৮- ১০হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। সকাল ১০টার দিকে আবার সাগরের উদ্দেশ্যে ঘাট ছেড়ে যায় তাদের ট্রলারটি।

আড়ৎদার মো. শাহজাহান বলেন, ভোর থেকে বাংলা বাজার ঘাটে প্রায় অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার মাছ নিয়ে ফিরে আসে। প্রায় প্রতিটি ট্রলারে ৫মণ বা তারও বেশি মাছ ছিল। দীর্ঘদিন সাগরে না যাওয়ার কষ্ট এ মাছ পাওয়ার মাধ্যমে ভুলে যাবে জেলেরা। নিষেধাজ্ঞার পর প্রথম রাতে জেলেদের জালে যে পরিমাণ মাছ ধরা পড়েছে- এটা অব্যহত থাকলে জেলেরা নিজেদের ধার-দেনা শোধ করে পরিবার নিয়ে ভালো থাকতে পারবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

হাতিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আশারুল ইসলাম বলেন, সকাল থেকে তারা উপজেলার কয়েকটি মৎস্য ঘাট পরিদর্শন করেন।  জালে ভালো মাছ পাওয়া যাচ্ছে। মাছ পাওয়ার আনন্দে আত্মহারা জেলেরা। চলতি মৌসুমের শুরুতে মাছ না পাওয়ার যে হতাশা জেলেদের মধ্যে ছিল, পর্যাপ্ত মাছ পাওয়ার মাধ্যমে সে সংকট তারা কাটিয়ে উঠতে পারবে বলে আশাপ্রকাশ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ইলিশ / হাতিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net